ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামায়াতকে নিষিদ্ধের তিন দিনের মাথায় সরকার পালাতে বাধ্য হয়েছিল: ডা. শফিকুর রহমান পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৩২ বাঁশখালীতে মৎস্যঘের দখল নিয়ে গোলাগুলি, নিহত ১ শিক্ষার্থীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী সাময়িক বরখাস্ত রাজধানীর পাশে কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, আটক ৪ ফিফার নিষেধাজ্ঞা উঠে গেলে বাংলাদেশের গ্রুপেই খেলবে নেপাল ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্টে কৃষি শ্রমিকের মৃত্যু জুলাইয়ের অর্জন ১৮ কোটি মানুষের, কোনো ব্যক্তি বা দলের নয়: জামায়াত আমির পাকিস্তানের বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৩৪ শ্রমিক ১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কবে উদ্বোধন হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল?

দৈনিক বিশ্বসংবাদ ডেস্ক | ২৭ এপ্রিল ২০২৬

১৬ ডিসেম্বর লক্ষ্য, ১২ মাসে পুরোপুরি চালুর পরিকল্পনা ।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধন করা হতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

সোমবার (২৭ এপ্রিল) এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুনঃ  ‘সবাই মিলেমিশে খাই’ মন্তব্যের জেরে ৩ খাদ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বেবিচক চেয়ারম্যান বলেন, আগামী ১২ মাসের মধ্যে থার্ড টার্মিনাল পুরোপুরি অপারেশনাল কার্যক্রমে আসবে এবং ১৬ ডিসেম্বর উদ্বোধনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও জানান, টার্মিনালের কাজের মান নিয়ে বড় কোনো প্রশ্ন নেই এবং ঠিকাদারি প্রতিষ্ঠান এডিসিই জুন ২০২৭ পর্যন্ত রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে।

আরও পড়ুনঃ  প্রবাসীদের স্বার্থ রক্ষায় ইউএইর সহযোগিতা চাইল বাংলাদেশ

ঋণ পরিশোধ প্রসঙ্গে তিনি বলেন, চলতি বছরের জুন মাস থেকে থার্ড টার্মিনাল প্রকল্পের ঋণের প্রথম কিস্তি পরিশোধ শুরু হবে, যা ২০৫৬ সাল পর্যন্ত চলবে। বছরে প্রায় ৮০০ থেকে ৮৫০ কোটি টাকা পরিশোধ করতে হতে পারে।

উল্লেখ্য, ২০১৭ সালে প্রায় ২১ হাজার ৩৯৮ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প হাতে নেওয়া হয় এবং ২০১৯ সালের ২৮ ডিসেম্বর নির্মাণকাজ শুরু হয়। ২০২৩ সালের ৭ অক্টোবর আংশিক উদ্বোধন করা হলেও বিভিন্ন কারিগরি ও পরিচালনাগত সমস্যার কারণে এখনো পুরোপুরি চালু করা সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ  ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না রেজিস্ট্রেশন ও ফিটনেস

মূলত গ্রাউন্ড হ্যান্ডলিং ও অপারেশন সংক্রান্ত সিদ্ধান্তে বিলম্ব এবং কিছু কারিগরি ত্রুটির কারণেই টার্মিনালটি চালু হতে দেরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জামায়াতকে নিষিদ্ধের তিন দিনের মাথায় সরকার পালাতে বাধ্য হয়েছিল: ডা. শফিকুর রহমান

কবে উদ্বোধন হতে পারে শাহজালালের থার্ড টার্মিনাল?

আপডেটের সময়: ০৬:১৪:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

দৈনিক বিশ্বসংবাদ ডেস্ক | ২৭ এপ্রিল ২০২৬

১৬ ডিসেম্বর লক্ষ্য, ১২ মাসে পুরোপুরি চালুর পরিকল্পনা ।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধন করা হতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

সোমবার (২৭ এপ্রিল) এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুনঃ  প্রাইভেটকারে যাত্রী তুলে অপহরণ, মুক্তিপণ আদায়—চক্রের দুই সদস্য গ্রেপ্তার