ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিয়ের গুঞ্জনে হানিয়ার রসিক জবাব, ‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’ পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ‘আসিফকে গোপালগঞ্জের প্রশাসক করে পাঠান, আগেরবার তো পালিয়ে এসেছিলেন’: তারেক রহমান ১৮ নভেম্বর পর্যন্ত বাড়ল এইচএসসি সম্পূরক পরীক্ষার ফরম পূরণের সময় শিশুসন্তানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে যাওয়ার পথে যুবককে কুপিয়ে হত্যা ‘পার্শ্ববর্তী দেশের ইন্ধনে গোপন নাশকতায় জড়িত পতিত ফ্যাসিবাদী শক্তি’: রিজভী হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি, হাসপাতালে ভর্তি টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-কার্যালয়ে আগুন, মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম ইয়েমেনে বড় বন্দিমুক্তি: প্রায় ৬০০ যুদ্ধবন্দিকে ছাড়ল হুথি বিদ্রোহীরা চাকরির বাজারের চাহিদা মেটাতে বিশ্ববিদ্যালয় শিক্ষায় দক্ষতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কাতারের সাবেক আমির শেখ হামাদের দাফন সম্পন্ন

কাতারের সাবেক আমির ও আধুনিক কাতারের রূপকার হিসেবে পরিচিত শেখ হামাদ বিন খলিফা আল থানির দাফন সম্পন্ন হয়েছে। ৭৮ বছর বয়সে মারা যাওয়া শেখ হামাদকে রোববার (১২ জুলাই) রাজধানী দোহায় দাফন করা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

রোববার সকালে শেখ হামাদের মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। পরে সন্ধ্যায় রাজধানীর ইমাম মুহাম্মদ ইবনে আবদ আল-ওয়াহহাব মসজিদে মাগরিবের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় কাতারের ঐতিহ্যবাহী পোশাক পরিহিত বিপুলসংখ্যক মানুষ অংশ নেন এবং মরহুমের জন্য দোয়া করেন। পরে তার ছেলে ও বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি পরিবারের সদস্যদের সঙ্গে মরদেহ মসজিদ থেকে বের করে আনেন। এরপর দোহার উত্তরে অবস্থিত লুসাইল কবরস্থানে তাকে দাফন করা হয়।

আরও পড়ুনঃ  মাস্টার আটকের প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট, বন্ধ শরীয়তপুর-চাঁদপুর ফেরি চলাচল

আল জাজিরার সাংবাদিক জেইন বাসরাভি জানান, পুরো দাফন অনুষ্ঠান ছিল অত্যন্ত অনাড়ম্বর। ইসলামী ঐতিহ্য অনুসরণ করে শেখ হামাদকে একটি সাধারণ কবরে সমাহিত করা হয়েছে।

তিনি বলেন, এই সরলতা শুধু ইসলামী রীতিনীতিরই প্রতিফলন নয়, বরং শেখ হামাদের জীবনদর্শনেরও প্রতীক। তিনি আড়ম্বরপূর্ণ জীবনযাপনের পরিবর্তে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে নিজেকে নিবেদিত রেখেছিলেন।

আরও পড়ুনঃ  প্রকাশ্যে আরবদের বিরোধিতা, গোপনে সহযোগিতা চেয়েছেন নেতানিয়াহু!

১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন শেখ হামাদ। তার নেতৃত্বে দেশটির অর্থনীতি উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়। গ্যাসসম্পদের উন্নয়ন ও কার্যকর ব্যবহারের ফলে কাতারের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ২৪ গুণেরও বেশি বৃদ্ধি পায়। ২০০৬ সালের মধ্যে দেশটি বিশ্বের বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানিকারক হিসেবে প্রতিষ্ঠিত হয়।

তার শাসনামলে কাতার আন্তর্জাতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করে। যুক্তরাষ্ট্র ও ইরানসহ বিভিন্ন আন্তর্জাতিক বিরোধে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে দেশটি। ২০২২ সালে কাতার সফলভাবে ফিফা বিশ্বকাপ আয়োজন করে, যার উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হামাদকে বিশেষ সম্মান জানানো হয়েছিল।

আরও পড়ুনঃ  বেতন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

এ ছাড়া, তার উদ্যোগেই ১৯৯৬ সালে আল জাজিরা সংবাদমাধ্যমের যাত্রা শুরু হয়। অল্প সময়ের মধ্যেই এটি বিশ্বের অন্যতম প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যমে পরিণত হয়।

আল জাজিরা মিডিয়া নেটওয়ার্কের মহাপরিচালক শেখ নাসের বিন ফয়সাল আল থানি এক শোকবার্তায় বলেন, শেখ হামাদই ছিলেন আল জাজিরার মূল স্বপ্নদ্রষ্টা ও ভিত্তি স্থাপনকারী। তার দূরদর্শিতা এবং দৃঢ় নেতৃত্বের ফলেই প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে সত্যনিষ্ঠ সাংবাদিকতা ও প্রান্তিক মানুষের কণ্ঠস্বর হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।

সূত্র: আল জাজিরা

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিয়ের গুঞ্জনে হানিয়ার রসিক জবাব, ‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’

কাতারের সাবেক আমির শেখ হামাদের দাফন সম্পন্ন

আপডেটের সময়: ০৯:২৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

কাতারের সাবেক আমির ও আধুনিক কাতারের রূপকার হিসেবে পরিচিত শেখ হামাদ বিন খলিফা আল থানির দাফন সম্পন্ন হয়েছে। ৭৮ বছর বয়সে মারা যাওয়া শেখ হামাদকে রোববার (১২ জুলাই) রাজধানী দোহায় দাফন করা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

রোববার সকালে শেখ হামাদের মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। পরে সন্ধ্যায় রাজধানীর ইমাম মুহাম্মদ ইবনে আবদ আল-ওয়াহহাব মসজিদে মাগরিবের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় কাতারের ঐতিহ্যবাহী পোশাক পরিহিত বিপুলসংখ্যক মানুষ অংশ নেন এবং মরহুমের জন্য দোয়া করেন। পরে তার ছেলে ও বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি পরিবারের সদস্যদের সঙ্গে মরদেহ মসজিদ থেকে বের করে আনেন। এরপর দোহার উত্তরে অবস্থিত লুসাইল কবরস্থানে তাকে দাফন করা হয়।

আরও পড়ুনঃ  ইসরায়েলি হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত

আল জাজিরার সাংবাদিক জেইন বাসরাভি জানান, পুরো দাফন অনুষ্ঠান ছিল অত্যন্ত অনাড়ম্বর। ইসলামী ঐতিহ্য অনুসরণ করে শেখ হামাদকে একটি সাধারণ কবরে সমাহিত করা হয়েছে।

তিনি বলেন, এই সরলতা শুধু ইসলামী রীতিনীতিরই প্রতিফলন নয়, বরং শেখ হামাদের জীবনদর্শনেরও প্রতীক। তিনি আড়ম্বরপূর্ণ জীবনযাপনের পরিবর্তে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে নিজেকে নিবেদিত রেখেছিলেন।

আরও পড়ুনঃ  দান, বিবাহবিচ্ছেদ ও নতুন ধনকুবেরদের উত্থান: শীর্ষ ধনীর তালিকায় পিছিয়ে বিল গেটস

১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন শেখ হামাদ। তার নেতৃত্বে দেশটির অর্থনীতি উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়। গ্যাসসম্পদের উন্নয়ন ও কার্যকর ব্যবহারের ফলে কাতারের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ২৪ গুণেরও বেশি বৃদ্ধি পায়। ২০০৬ সালের মধ্যে দেশটি বিশ্বের বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানিকারক হিসেবে প্রতিষ্ঠিত হয়।

তার শাসনামলে কাতার আন্তর্জাতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করে। যুক্তরাষ্ট্র ও ইরানসহ বিভিন্ন আন্তর্জাতিক বিরোধে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে দেশটি। ২০২২ সালে কাতার সফলভাবে ফিফা বিশ্বকাপ আয়োজন করে, যার উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হামাদকে বিশেষ সম্মান জানানো হয়েছিল।

আরও পড়ুনঃ  নগ্ন ছবির বিনিময়ে সামরিক গোপনীয়তা পাচার, অভিযুক্ত ভারতীয় উইং কমান্ডার