
কুয়েতের ফারওয়ানিয়া শহরে বাসযাত্রীদের লক্ষ্য করে ডাকাতির অভিযোগে তিন বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে আরব টাইমস।
প্রতিবেদনে বলা হয়, আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ দলের সদস্য হিসেবে কাজ করছিলেন এবং বিভিন্ন এলাকায় বাসযাত্রীদের টার্গেট করে লুটপাট করতেন।
ঘটনার সূত্রপাত হয় একটি পাবলিক ট্রান্সপোর্ট কোম্পানির টিকিট পরিদর্শকের অভিযোগের মাধ্যমে। তিনি থানায় জানিয়ে দেন, সাম্প্রতিক সময়ে বাসে ডাকাতির ঘটনা বেড়ে গেছে।
এরপর জেলেব আল-শুইয়ুক এলাকার পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারের আগে তাদের ওপর নজরদারি চালানো হয় এবং প্রমাণ সংগ্রহের পরই ব্যবস্থা নেয়া হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ৩৩৩ কুয়েতি দিনার উদ্ধার করা হয়, যা ডাকাতির মাধ্যমে অর্জিত অর্থ বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদকের নাম 

























