ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের শ্রদ্ধা, স্পিকারের কূটনৈতিক বৈঠক

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম

শনিবার (৪ জুলাই) তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় আয়োজিত রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নিয়ে তিনি খামেনির বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান। এ সময় তিনি শোক বইতেও স্বাক্ষর করেন।

আরও পড়ুনঃ  গ্যাসের দাম বাড়ালে সরকার টিকে থাকতে পারবে না: নাহিদ ইসলাম

এর আগে স্পিকার ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ–এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে তিনি খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বাংলাদেশ ও ইরানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনায় সাম্প্রতিক ইরান–যুক্তরাষ্ট্র শান্তি সমঝোতা বাস্তবায়নে গালিবাফের ভূমিকার প্রশংসা করে স্পিকার আশা প্রকাশ করেন, এই উদ্যোগ মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধানের প্রতি বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  বগুড়ায় অবৈধ সীসা তৈরির কারখানায় ২ লাখ টাকা জরিমানা, বন্ধ কার্যক্রম

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য ইরানের পার্লামেন্ট স্পিকারকে আনুষ্ঠানিক আমন্ত্রণও জানান।

এছাড়া ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দুনিয়ামালি–এর সঙ্গে বৈঠকে দুই দেশের ক্রীড়া সহযোগিতা সম্প্রসারণ এবং ইরানে ক্রিকেটের উন্নয়নে বাংলাদেশের সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। ক্রীড়া খাতে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেন ইরানের ক্রীড়ামন্ত্রী।

আরও পড়ুনঃ  বাঁশের সাঁকো উদ্বোধনে লাল ফিতা কাটলেন বিএনপি নেতা

সফরকালে স্পিকার ইরান রেডিওর বাংলা বিভাগকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ-ইরান সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং ইরানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সেবা আরও উন্নত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের শ্রদ্ধা, স্পিকারের কূটনৈতিক বৈঠক

আপডেটের সময়: ১১:৫৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম

শনিবার (৪ জুলাই) তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় আয়োজিত রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নিয়ে তিনি খামেনির বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান। এ সময় তিনি শোক বইতেও স্বাক্ষর করেন।

আরও পড়ুনঃ  বাঁশের সাঁকো উদ্বোধনে লাল ফিতা কাটলেন বিএনপি নেতা

এর আগে স্পিকার ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ–এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে তিনি খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বাংলাদেশ ও ইরানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনায় সাম্প্রতিক ইরান–যুক্তরাষ্ট্র শান্তি সমঝোতা বাস্তবায়নে গালিবাফের ভূমিকার প্রশংসা করে স্পিকার আশা প্রকাশ করেন, এই উদ্যোগ মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধানের প্রতি বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত করার দাবি: নাহিদ ইসলাম

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য ইরানের পার্লামেন্ট স্পিকারকে আনুষ্ঠানিক আমন্ত্রণও জানান।

এছাড়া ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দুনিয়ামালি–এর সঙ্গে বৈঠকে দুই দেশের ক্রীড়া সহযোগিতা সম্প্রসারণ এবং ইরানে ক্রিকেটের উন্নয়নে বাংলাদেশের সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। ক্রীড়া খাতে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেন ইরানের ক্রীড়ামন্ত্রী।

আরও পড়ুনঃ  ট্রাম্পের ইরান যুদ্ধ থামাতে মার্কিন সিনেটে যুদ্ধ বন্ধের প্রস্তাব