ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হামে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ হাজার ৬৮২ প্রথম ধাপে ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোট ২১ জানুয়ারি এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হতে পারে পরীক্ষার এক ঘণ্টা আগে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন মেডিকেল কলেজ হাসপাতাল ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো আধুনিকায়নে সরকারের বড় উদ্যোগ পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৮ দোকান ও ৫ বসতঘর যেসব আমলে রিজিকে বরকত ও প্রাচুর্য আসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপি থেকে বাবা-ছেলের পদত্যাগ হজের বর্ধিত কোটায় প্রাথমিক নিবন্ধন শুরু আজ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি সরকারকে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় গণভোটের রায় কার্যকরে সরকারকে বাধ্য করা হবে।

শনিবার (১১ জুলাই) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে চার দফা দাবিতে আয়োজিত ১১ দলীয় ঐক্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর করা, সীমান্ত হত্যা ও পুশইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

ডা. শফিকুর রহমান বলেন, গণভোট বাস্তবায়নের দাবি থেকে সরে আসার জন্য নানা ধরনের চাপ ও আলোচনা হচ্ছে। তবে জনগণের সঙ্গে করা অঙ্গীকার থেকে তারা একচুলও সরে যাবেন না এবং এ দাবি আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বগুড়ার বিএনপি নেতা আব্দুর রহিম

তিনি বলেন, নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে সংস্কারের উদ্দেশ্যে গণভোট অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচনের আগে বর্তমান প্রধানমন্ত্রী গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন বলে উল্লেখ করে তিনি দাবি করেন, সেই প্রতিশ্রুতি এখনো বাস্তবায়িত হয়নি।

তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, নির্বাচনের আগে তিস্তা ইস্যুতে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও বর্তমান বাজেটে এ প্রকল্পের জন্য কোনো কার্যকর বরাদ্দ রাখা হয়নি। তিনি বলেন, সরকার ব্যর্থ হলে ভবিষ্যতে জনগণের সমর্থনে ১১ দল সরকার গঠন করে এ দাবি বাস্তবায়নের চেষ্টা করবে।

আরও পড়ুনঃ  রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করতে প্রধানমন্ত্রীর তাগিদ

সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সীমান্তে উত্তেজনা ও হত্যাকাণ্ডের ঘটনায় সরকারকে আরও কার্যকর ভূমিকা নিতে হবে। এ সময় তিনি সীমান্তে দায়িত্ব পালনকারী বিজিবি সদস্য এবং স্থানীয় জনগণের ভূমিকার প্রশংসা করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সমাবেশে আরও বক্তব্য দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আল্লামা আবদুল কাইয়ুম সুবহানী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁন।

আরও পড়ুনঃ  শাপলা চত্বরে গণহত্যা মামলায় হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ

সমাবেশের শুরুতে ১১ দলীয় ঐক্যের রংপুর বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতারাও বক্তব্য দেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

হামে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ হাজার ৬৮২

গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে: শফিকুর রহমান

আপডেটের সময়: ০৯:৫৯:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি সরকারকে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় গণভোটের রায় কার্যকরে সরকারকে বাধ্য করা হবে।

শনিবার (১১ জুলাই) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে চার দফা দাবিতে আয়োজিত ১১ দলীয় ঐক্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর করা, সীমান্ত হত্যা ও পুশইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

ডা. শফিকুর রহমান বলেন, গণভোট বাস্তবায়নের দাবি থেকে সরে আসার জন্য নানা ধরনের চাপ ও আলোচনা হচ্ছে। তবে জনগণের সঙ্গে করা অঙ্গীকার থেকে তারা একচুলও সরে যাবেন না এবং এ দাবি আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বগুড়ার বিএনপি নেতা আব্দুর রহিম

তিনি বলেন, নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে সংস্কারের উদ্দেশ্যে গণভোট অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচনের আগে বর্তমান প্রধানমন্ত্রী গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন বলে উল্লেখ করে তিনি দাবি করেন, সেই প্রতিশ্রুতি এখনো বাস্তবায়িত হয়নি।

তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, নির্বাচনের আগে তিস্তা ইস্যুতে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও বর্তমান বাজেটে এ প্রকল্পের জন্য কোনো কার্যকর বরাদ্দ রাখা হয়নি। তিনি বলেন, সরকার ব্যর্থ হলে ভবিষ্যতে জনগণের সমর্থনে ১১ দল সরকার গঠন করে এ দাবি বাস্তবায়নের চেষ্টা করবে।

আরও পড়ুনঃ  পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত

সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সীমান্তে উত্তেজনা ও হত্যাকাণ্ডের ঘটনায় সরকারকে আরও কার্যকর ভূমিকা নিতে হবে। এ সময় তিনি সীমান্তে দায়িত্ব পালনকারী বিজিবি সদস্য এবং স্থানীয় জনগণের ভূমিকার প্রশংসা করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সমাবেশে আরও বক্তব্য দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আল্লামা আবদুল কাইয়ুম সুবহানী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁন।

আরও পড়ুনঃ  এ বছর সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড পেয়েছি: কেয়া পায়েল