ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘তোমাকে ছাড়া এখনও বেঁচে আছি’, সুগন্ধি চালের দামে রেকর্ড উল্লম্ফন, এক মাসে কেজিতে বেড়েছে ৬০–৮০ টাকা শুটিং সেটে আহত রাশমিকা মান্দানা, ছয় সপ্তাহ বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের ঢাকার মঞ্চে প্রথমবার গান শোনাবেন পাকিস্তানি র‍্যাপার হাসান রহিম দক্ষ মানবসম্পদ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী ৪-৫ বছরের মধ্যে অর্থনীতিতে দৃশ্যমান পরিবর্তনের আশা, উদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আগস্টে টানা বৃষ্টি ও বন্যার আভাস, সাগরে একাধিক লঘুচাপের শঙ্কা সাভারে মশাল মিছিলের সময় ৯ জন গ্রেপ্তার, জব্দ ব্যানার-মশাল ও মোটরসাইকেল জয়পুরহাট-নওগাঁর নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধে ইরানকে ভারতের আহ্বান
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

গমচাষীদের পাওনা দ্রুত পরিশোধের নির্দেশ পেজেশকিয়ানের

  • Arif
  • আপডেটের সময়: ১০:৪১:৩৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ৩৩ সময় দেখুন

ইরানের রাষ্ট্রপতি মাসউদ পেজেশকিয়ান গমচাষীদের পাওনা দ্রুত পরিশোধের নির্দেশ দেওয়ার পাশাপাশি দেশের মৌলিক ও কৌশলগত পণ্যের নিরবচ্ছিন্ন ও ধারাবাহিক সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
সম্প্রতি তিনি এক নির্দেশে বলেন, যেসব ক্ষেত্রে দেশের অভ্যন্তরীণ উৎপাদন জাতীয় চাহিদা পূরণ করতে সক্ষম, সেখানে আমদানির ওপর নির্ভরশীলতা সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে হবে।
রাষ্ট্রপতির দপ্তরের বরাত দিয়ে ইরনা জানিয়েছে, সম্প্রতি দেশের মৌলিক পণ্য সরবরাহের সর্বশেষ অবস্থা, সরবরাহ শৃঙ্খল ব্যবস্থাপনা, লজিস্টিক সহায়তা এবং পণ্য পরিবহন প্রক্রিয়া পর্যালোচনার জন্য একটি সভা অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান এবং স্বরাষ্ট্র, সড়ক ও নগর উন্নয়ন, কৃষি, অর্থ ও অর্থনৈতিক বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীরা এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর উপস্থিত ছিলেন।
সভায় সংশ্লিষ্ট সংস্থাগুলো দেশের বিভিন্ন অঞ্চলে মৌলিক পণ্যের সরবরাহ, বিতরণ ও পরিবহনের সর্বশেষ অবস্থা, গৃহীত পদক্ষেপ এবং বাস্তবায়ন পরিকল্পনা সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন করে। একই সঙ্গে কৌশলগত মজুত, বৈদেশিক মুদ্রা সরবরাহ, পরিবহন ও লজিস্টিক সহায়তার বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
উপস্থাপিত প্রতিবেদনগুলো শোনার পর রাষ্ট্রপতি বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় অব্যাহত রাখা, নির্ধারিত কর্মসূচির বাস্তবায়ন দ্রুততর করা এবং বাজারের স্থিতিশীলতা বজায় রাখা ও জনগণের মৌলিক চাহিদা পূরণে সরকারি সংস্থাগুলোর কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান আরও বলেন, দেশের ১১টি মৌলিক ও কৌশলগত পণ্যের ধারাবাহিক ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, নীতিনির্ধারণ ও নির্বাহী সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশীয় উৎপাদনকে অগ্রাধিকার দেওয়া এবং সেগুলোর প্রতি সমর্থন প্রদানের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করতে হবে। যেসব ক্ষেত্রে দেশের অভ্যন্তরীণ উৎপাদন জাতীয় চাহিদা পূরণে সক্ষম, সেখানে আমদানির ওপর নির্ভরতা সর্বনিম্ন পর্যায়ে কমিয়ে আনতে হবে।
রাষ্ট্রপতি আরও বলেন, দেশের কৃষি খাত এবং খাদ্য নিরাপত্তার গুরুত্ব বিবেচনায় গমচাষীদের পাওনা অর্থ যত দ্রুত সম্ভব পরিশোধ করতে হবে এবং এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
সভায় আরও দেশের বিভিন্ন নির্বাহী সংস্থার মধ্যে সমন্বয় জোরদার করা, পণ্য সরবরাহ ও বিতরণ প্রক্রিয়া সহজ করা এবং পরিবহন ও লজিস্টিক নেটওয়ার্কের দক্ষতা বৃদ্ধি করার উপায় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।

আরও পড়ুনঃ  মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘তোমাকে ছাড়া এখনও বেঁচে আছি’,

গমচাষীদের পাওনা দ্রুত পরিশোধের নির্দেশ পেজেশকিয়ানের

আপডেটের সময়: ১০:৪১:৩৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬

ইরানের রাষ্ট্রপতি মাসউদ পেজেশকিয়ান গমচাষীদের পাওনা দ্রুত পরিশোধের নির্দেশ দেওয়ার পাশাপাশি দেশের মৌলিক ও কৌশলগত পণ্যের নিরবচ্ছিন্ন ও ধারাবাহিক সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
সম্প্রতি তিনি এক নির্দেশে বলেন, যেসব ক্ষেত্রে দেশের অভ্যন্তরীণ উৎপাদন জাতীয় চাহিদা পূরণ করতে সক্ষম, সেখানে আমদানির ওপর নির্ভরশীলতা সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে হবে।
রাষ্ট্রপতির দপ্তরের বরাত দিয়ে ইরনা জানিয়েছে, সম্প্রতি দেশের মৌলিক পণ্য সরবরাহের সর্বশেষ অবস্থা, সরবরাহ শৃঙ্খল ব্যবস্থাপনা, লজিস্টিক সহায়তা এবং পণ্য পরিবহন প্রক্রিয়া পর্যালোচনার জন্য একটি সভা অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান এবং স্বরাষ্ট্র, সড়ক ও নগর উন্নয়ন, কৃষি, অর্থ ও অর্থনৈতিক বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীরা এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর উপস্থিত ছিলেন।
সভায় সংশ্লিষ্ট সংস্থাগুলো দেশের বিভিন্ন অঞ্চলে মৌলিক পণ্যের সরবরাহ, বিতরণ ও পরিবহনের সর্বশেষ অবস্থা, গৃহীত পদক্ষেপ এবং বাস্তবায়ন পরিকল্পনা সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন করে। একই সঙ্গে কৌশলগত মজুত, বৈদেশিক মুদ্রা সরবরাহ, পরিবহন ও লজিস্টিক সহায়তার বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
উপস্থাপিত প্রতিবেদনগুলো শোনার পর রাষ্ট্রপতি বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় অব্যাহত রাখা, নির্ধারিত কর্মসূচির বাস্তবায়ন দ্রুততর করা এবং বাজারের স্থিতিশীলতা বজায় রাখা ও জনগণের মৌলিক চাহিদা পূরণে সরকারি সংস্থাগুলোর কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান আরও বলেন, দেশের ১১টি মৌলিক ও কৌশলগত পণ্যের ধারাবাহিক ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, নীতিনির্ধারণ ও নির্বাহী সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশীয় উৎপাদনকে অগ্রাধিকার দেওয়া এবং সেগুলোর প্রতি সমর্থন প্রদানের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করতে হবে। যেসব ক্ষেত্রে দেশের অভ্যন্তরীণ উৎপাদন জাতীয় চাহিদা পূরণে সক্ষম, সেখানে আমদানির ওপর নির্ভরতা সর্বনিম্ন পর্যায়ে কমিয়ে আনতে হবে।
রাষ্ট্রপতি আরও বলেন, দেশের কৃষি খাত এবং খাদ্য নিরাপত্তার গুরুত্ব বিবেচনায় গমচাষীদের পাওনা অর্থ যত দ্রুত সম্ভব পরিশোধ করতে হবে এবং এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
সভায় আরও দেশের বিভিন্ন নির্বাহী সংস্থার মধ্যে সমন্বয় জোরদার করা, পণ্য সরবরাহ ও বিতরণ প্রক্রিয়া সহজ করা এবং পরিবহন ও লজিস্টিক নেটওয়ার্কের দক্ষতা বৃদ্ধি করার উপায় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।

আরও পড়ুনঃ  শিল্প-অ্যাকাডেমিয়ার সেতুবন্ধনে গ্রিন ইউনিভার্সিটিতে এইচআর সামিট