ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে কড়া নজরদারি, নম্বর বদলালেই হবে একাধিক ধাপে যাচাই জিন তাড়ানোর নামে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মসজিদের খতিব গ্রেফতার বাহরাইন অভিমুখী ইরানের দুই ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের মুক্তারপুর সেতুতে শিশুকে নিয়ে মায়ের ঝাঁপের চেষ্টা, পথচারী ও পুলিশের তৎপরতায় রক্ষা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল দুই তরুণ-তরুণীর, ধাক্কা দিয়ে পালাল অজ্ঞাত গাড়ি ২৭ দিনের অচলাবস্থা কাটল, ফের ইউরিয়া উৎপাদনে সিইউএফএল মাঠে মাঠে খেলার আয়োজন, লক্ষ্য সামাজিক বিপ্লব—ক্রীড়া প্রতিমন্ত্রী ১০৪ রানের উদ্বোধনী জুটিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা ওল্ড ট্রাফোর্ডে নতুন অধ্যায়, ম্যানইউর দায়িত্বে আর্জেন্টাইন কোচ পচেত্তিনো ভিসা সংলাপে নতুন অপেক্ষা, বাংলাদেশ-ভারত বৈঠকের সময় নির্ধারণ হবে পারস্পরিক সুবিধায়
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

গাজায় সংঘাতকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে বিশ্বনেতাদের কঠোর বার্তা কাতারের আমিরের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৫১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৩ সময় দেখুন

ফিলিস্তিন, সিরিয়া ও লেবাননে ইসরায়েলি বাহিনীর সামরিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া বক্তব্যে গাজার চলমান পরিস্থিতিকে ‘গণহত্যা’ হিসেবে আখ্যায়িত করেন তিনি।

একই সঙ্গে অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার স্বীকার করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান কাতারের আমির।

আরও পড়ুনঃ  ফতুল্লার অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের সব পরীক্ষা বিনা মূল্যে

জাতিসংঘের মঞ্চে শেখ তামিম বলেন, বিশ্বব্যবস্থায় ফিলিস্তিন সংকট যতদিন উপেক্ষিত থাকবে, ততদিন ন্যায়সংগত আন্তর্জাতিক ব্যবস্থার কথা বলা কঠিন। গাজায় সংঘটিত হত্যাকাণ্ড মানবসভ্যতার বিবেকের ওপর স্থায়ী লজ্জার দাগ হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে ইসরায়েলকে আন্তর্জাতিক প্রতিশ্রুতির আওতায় আনার তাগিদ দেন শেখ তামিম। ভবিষ্যৎ প্রজন্ম গাজার ধ্বংসযজ্ঞ এবং তা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপের ঘাটতি নিয়ে প্রশ্ন তুলবে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  আন্তালিয়ায় তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক

ফিলিস্তিনের পাশাপাশি সিরিয়া ও লেবাননে ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডের বিষয়ও তুলে ধরেন কাতারের আমির। তিনি বলেন, ইসরায়েলের কর্মকাণ্ড ফিলিস্তিনের গণ্ডি ছাড়িয়ে প্রতিবেশী দেশগুলোতেও বিস্তৃত হওয়ায় মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়ছে।

আরও পড়ুনঃ  এরদোয়ান দম্পতির আমন্ত্রণে তুরস্কে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা

সিরিয়ার সার্বভৌম ভূখণ্ডে হামলা ও দখলদারির অভিযোগেরও সমালোচনা করেন তিনি। একই সঙ্গে লেবাননের রাষ্ট্রীয় অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানিয়ে দেশটিতে ইসরায়েলি হামলা বন্ধ এবং স্থায়ী যুদ্ধবিরতি বজায় রাখার ওপর গুরুত্ব দেন শেখ তামিম।

সূত্র: মিডল ইস্ট আই, আল জাজিরা

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে কড়া নজরদারি, নম্বর বদলালেই হবে একাধিক ধাপে যাচাই

গাজায় সংঘাতকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে বিশ্বনেতাদের কঠোর বার্তা কাতারের আমিরের

আপডেটের সময়: ১০:৫১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ফিলিস্তিন, সিরিয়া ও লেবাননে ইসরায়েলি বাহিনীর সামরিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া বক্তব্যে গাজার চলমান পরিস্থিতিকে ‘গণহত্যা’ হিসেবে আখ্যায়িত করেন তিনি।

একই সঙ্গে অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকার স্বীকার করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান কাতারের আমির।

আরও পড়ুনঃ  ঢাবি এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে দুই বিস্ফোরণ, আহত ২

জাতিসংঘের মঞ্চে শেখ তামিম বলেন, বিশ্বব্যবস্থায় ফিলিস্তিন সংকট যতদিন উপেক্ষিত থাকবে, ততদিন ন্যায়সংগত আন্তর্জাতিক ব্যবস্থার কথা বলা কঠিন। গাজায় সংঘটিত হত্যাকাণ্ড মানবসভ্যতার বিবেকের ওপর স্থায়ী লজ্জার দাগ হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে ইসরায়েলকে আন্তর্জাতিক প্রতিশ্রুতির আওতায় আনার তাগিদ দেন শেখ তামিম। ভবিষ্যৎ প্রজন্ম গাজার ধ্বংসযজ্ঞ এবং তা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপের ঘাটতি নিয়ে প্রশ্ন তুলবে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  ছয় শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা

ফিলিস্তিনের পাশাপাশি সিরিয়া ও লেবাননে ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডের বিষয়ও তুলে ধরেন কাতারের আমির। তিনি বলেন, ইসরায়েলের কর্মকাণ্ড ফিলিস্তিনের গণ্ডি ছাড়িয়ে প্রতিবেশী দেশগুলোতেও বিস্তৃত হওয়ায় মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়ছে।

আরও পড়ুনঃ  সাত দিনে প্রবাসী আয় ১০ হাজার ৮৯৯ কোটি টাকা