দেশের চলমান গ্যাস সংকট দ্রুত সমাধান হচ্ছে না। প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করে সংকট থেকে বের হতে প্রায় দুই বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে সিলেটে একটি কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, “জ্বালানি সংকটের চ্যালেঞ্জ স্পষ্ট। অবকাঠামো তৈরি করে এই সংকট থেকে বের হতে যতটুকু সময় প্রয়োজন, সেটা দিতে হবে।”
তিনি জানান, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রচলিত চিন্তাধারার বাইরে গিয়ে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। আপৎকালীন পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদি সমাধানের দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, দেশে জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রাখতে মালয়েশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির চেষ্টা চলছে।
সরকারের সংশ্লিষ্টদের মতে, প্রয়োজনীয় অবকাঠামো ও সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করা গেলে ধীরে ধীরে গ্যাস সংকটের স্থায়ী সমাধানের দিকে এগোনো সম্ভব হবে। তবে এজন্য সময়ের পাশাপাশি বড় ধরনের বিনিয়োগ ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
প্রতিবেদকের নাম 




















