ঢাকা ১০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা তিন দিনের সফরে সৌদি আরব গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী অস্ত্র-সংকটের তথ্য জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় বোনের বিয়ের বাজার শেষে নিথর দেহে ফিরলেন ভাই দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালে সার্কুলারের নির্দেশ হাইকোর্টের আলভারেজকে পেতে ১১৫ মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত বার্সেলোনা! চাঁদপুরে মামলা পরিচালনাকালে আইনজীবীর মৃত্যু হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের, ট্রাইব্যুনালে উপস্থাপন করা হলো কল রেকর্ড অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী, উপহার দিলেন হারমোনিয়াম বাদ দিতে হলো ইমরান হাশমির নতুন সিনেমার ৪ মিনিটের দৃশ্য
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

চবির ৯ শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ: প্রতিমন্ত্রী মীর হেলাল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নয়জন শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এসেছে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুনঃ  ট্রাম্পের সঙ্গে ফোনালাপে মধ্যপ্রাচ্যে শান্তির আহ্বান সৌদি যুবরাজের

প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এখানে দেশবিরোধী, রাষ্ট্রবিরোধী বা সরকারবিরোধী কোনো কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের যথাযথ জবাবদিহির আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে নানা গুঞ্জন ছড়ানো হয়েছে। তার বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার চেষ্টা অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  কক্সবাজারে ভারী বর্ষণে পাহাড়ধস, মেরিন ড্রাইভে যান চলাচলে বিঘ্ন

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে সমতা, মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান প্রশাসন কাজ করছে। শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমে গতিশীলতা আনতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ‘গুলশানের চামেলি’ দিয়ে বড় পর্দায় ফিরছেন আমিন খান

‘ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান: ভাবাদর্শের রূপান্তর ও বাস্তবতার অভিঘাত’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন। এতে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, চাকসুর সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব, সহ-সাধারণ সম্পাদক আইয়ুবুর রহমান তৌফিকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইতিহাস বিভাগের অধ্যাপক জাহিদুর রহমান।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘোষণা

চবির ৯ শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ: প্রতিমন্ত্রী মীর হেলাল

আপডেটের সময়: ০৭:৩৯:১০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নয়জন শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এসেছে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুনঃ  ‘জুলাই ব্যবসা’ মন্তব্যে নতুন বিতর্ক: যা বললেন এমপি ডা. মাহমুদা মিতু

প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এখানে দেশবিরোধী, রাষ্ট্রবিরোধী বা সরকারবিরোধী কোনো কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের যথাযথ জবাবদিহির আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে নানা গুঞ্জন ছড়ানো হয়েছে। তার বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার চেষ্টা অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  বেনজীরের জামিন বাতিলে উদ্যোগ সরকারের

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে সমতা, মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান প্রশাসন কাজ করছে। শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমে গতিশীলতা আনতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ভিসা প্রতারণা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা