ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

চার বছর পর ঢাকার মঞ্চে ফিরছেন আন্তর্জাতিক পপ তারকা ওটিলিয়া

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:০৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ১০ সময় দেখুন

আবারও ঢাকার মঞ্চ মাতাতে বাংলাদেশে আসছেন জনপ্রিয় রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া ব্রুমা। দীর্ঘ চার বছর পর দ্বিতীয়বারের মতো বাংলাদেশের দর্শকদের সামনে সরাসরি পারফর্ম করতে দেখা যাবে আন্তর্জাতিক অঙ্গনের এই তারকাকে।

আয়োজক সূত্রে জানা গেছে, ইমেকার্স বাংলাদেশের আয়োজনে আগামী ২৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে বিশেষ এই সংগীত আয়োজন। অনুষ্ঠানে সরাসরি মঞ্চে গান পরিবেশন করবেন ওটিলিয়া। বাংলাদেশ সফরের বিষয়টি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করে নিজেই নিশ্চিত করেছেন এই রোমানিয়ান শিল্পী।

আরও পড়ুনঃ  রংপুরে একই পরিবারের ৪ জন নিহত: মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে হত্যার দাবি পুলিশের

এর আগে ২০২২ সালের জুলাইয়ে প্রথমবার বাংলাদেশে এসেছিলেন ওটিলিয়া। সে সময় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) নকিয়া জি২১-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেন তিনি। তার জনপ্রিয় গান ও প্রাণবন্ত পরিবেশনা সে সময় উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি করেছিল।

আরও পড়ুনঃ  মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেটের অভিযোগ, সরকারের বিরুদ্ধে জামায়াতের ক্ষোভ

রোমানিয়ার সুসেভায় জন্ম নেওয়া ওটিলিয়া ছোটবেলা থেকেই সংগীতের সঙ্গে যুক্ত। পরবর্তী সময়ে নিজের স্বতন্ত্র কণ্ঠ ও পারফরম্যান্সের মাধ্যমে আন্তর্জাতিক সংগীতাঙ্গনে পরিচিতি লাভ করেন তিনি।

‘Bilionera’ দিয়েই বিশ্বজুড়ে পরিচিতি

ওটিলিয়ার ক্যারিয়ারে বড় ধরনের পরিবর্তন আসে ২০১৪ সালে প্রকাশিত ‘Bilionera’ গানটির মাধ্যমে। গানটি প্রকাশের পর ইউরোপের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশের শ্রোতাদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।

আরও পড়ুনঃ  আইএমএফের কঠোর শর্তে আপত্তি, জনবান্ধব নীতিতে সরকারের নতুন অবস্থান

‘Bilionera’-র সাফল্যের পর ওটিলিয়ার কণ্ঠে আরও বেশ কিছু গান আন্তর্জাতিক শ্রোতাদের মধ্যে সাড়া ফেলে। তার গান ও পারফরম্যান্সের মাধ্যমে বিভিন্ন দেশে তৈরি হয়েছে বড় ভক্তগোষ্ঠী।

চার বছর পর আবার ঢাকায় ফিরছেন এই পপ তারকা। তার আগমনের খবরে ইতোমধ্যে সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে এবারের অনুষ্ঠানে ওটিলিয়ার কোন কোন জনপ্রিয় গান শোনা যাবে, তা নিয়েই কৌতূহল বাড়ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

চার বছর পর ঢাকার মঞ্চে ফিরছেন আন্তর্জাতিক পপ তারকা ওটিলিয়া

আপডেটের সময়: ০৯:০৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

আবারও ঢাকার মঞ্চ মাতাতে বাংলাদেশে আসছেন জনপ্রিয় রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া ব্রুমা। দীর্ঘ চার বছর পর দ্বিতীয়বারের মতো বাংলাদেশের দর্শকদের সামনে সরাসরি পারফর্ম করতে দেখা যাবে আন্তর্জাতিক অঙ্গনের এই তারকাকে।

আয়োজক সূত্রে জানা গেছে, ইমেকার্স বাংলাদেশের আয়োজনে আগামী ২৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে বিশেষ এই সংগীত আয়োজন। অনুষ্ঠানে সরাসরি মঞ্চে গান পরিবেশন করবেন ওটিলিয়া। বাংলাদেশ সফরের বিষয়টি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করে নিজেই নিশ্চিত করেছেন এই রোমানিয়ান শিল্পী।

আরও পড়ুনঃ  রংপুরে একই পরিবারের ৪ জন নিহত: মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে হত্যার দাবি পুলিশের

এর আগে ২০২২ সালের জুলাইয়ে প্রথমবার বাংলাদেশে এসেছিলেন ওটিলিয়া। সে সময় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) নকিয়া জি২১-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেন তিনি। তার জনপ্রিয় গান ও প্রাণবন্ত পরিবেশনা সে সময় উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি করেছিল।

আরও পড়ুনঃ  ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৩৯

রোমানিয়ার সুসেভায় জন্ম নেওয়া ওটিলিয়া ছোটবেলা থেকেই সংগীতের সঙ্গে যুক্ত। পরবর্তী সময়ে নিজের স্বতন্ত্র কণ্ঠ ও পারফরম্যান্সের মাধ্যমে আন্তর্জাতিক সংগীতাঙ্গনে পরিচিতি লাভ করেন তিনি।

‘Bilionera’ দিয়েই বিশ্বজুড়ে পরিচিতি

ওটিলিয়ার ক্যারিয়ারে বড় ধরনের পরিবর্তন আসে ২০১৪ সালে প্রকাশিত ‘Bilionera’ গানটির মাধ্যমে। গানটি প্রকাশের পর ইউরোপের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশের শ্রোতাদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।

আরও পড়ুনঃ  রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত দায়িত্ব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী