ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গ্যাস-বিদ্যুৎ সংকটের মধ্যেও পোশাক রপ্তানিতে ১৪% প্রবৃদ্ধি, হিসাব নিয়ে ব্যবসায়ীদের প্রশ্ন আসিফ মাহমুদসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ, তথ্য চেয়ে ক্রীড়া মন্ত্রণালয়ে দুদকের চিঠি বিপিএল না হলেও ক্রিকেটারদের জন্য সুখবর, বাড়ল ম্যাচ ফি মার্কিন মুদ্রায় এবার ট্রাম্পের প্রতিকৃতি, তৈরি হলো নতুন এক ইতিহাস মাঝ আকাশে অসুস্থ পাইলট, বিপদ সংকেত পাঠিয়ে মাস্কাটে নামল ইন্ডিগোর বিমান দেশে ফিরেই সংসদে নিজ দপ্তরে মির্জা আব্বাস বনানীতে ডাকাতির প্রস্তুতি, বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ৫ সিএনজির অ্যাক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা, প্রাণ গেল কলেজছাত্রীর সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের জমি ক্রোক, গাড়ি ও ব্যাংক হিসাব জব্দ প্রিমিয়ার লিগে দলবদলের খরচে নতুন বিশ্বরেকর্ড
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

চিকিৎসার পর সুস্থতার পথে তানিয়া বৃষ্টি, শিগগিরই ফিরতে পারেন অভিনয়ে

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:১৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ সময় দেখুন

অভিনেত্রী তানিয়া বৃষ্টি বর্তমানে আগের তুলনায় অনেকটাই ভালো আছেন। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসার মধ্যে থাকা এই অভিনেত্রী সবকিছু ঠিক থাকলে শিগগিরই আবার অভিনয়ে ফিরতে পারেন বলে জানা গেছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে তানিয়া বৃষ্টির মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। এরপর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার প্রথম অস্ত্রোপচার করা হয়। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হলে সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করা হয়।

আরও পড়ুনঃ  তারেক রহমানের নেতৃত্বে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে: রিজভী

দ্বিতীয় অস্ত্রোপচার সফল হওয়ার পর সামাজিক মাধ্যমে তানিয়া জানিয়েছিলেন, তাকে আরও একটি অস্ত্রোপচার করাতে হবে। তবে সেটি তাৎক্ষণিকভাবে নয়, কয়েক মাস পর করার কথা রয়েছে।

এরই মধ্যে কয়েক মাস কেটে গেছে। বর্তমানে তার শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ একটি সূত্র। সবকিছু ঠিক থাকলে দ্রুতই কাজে ফিরতে পারেন এই অভিনেত্রী।

আরও পড়ুনঃ  শাহরুখের সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয়ে ‘আপত্তি’ ঐশ্বরিয়ার

অসুস্থতার কারণে শুটিং থেকে দূরে থাকলেও সামাজিক মাধ্যমে সক্রিয় রয়েছেন তানিয়া। নিয়মিত নিজের ছবি প্রকাশের পাশাপাশি নিজের অভিনীত নাটকের প্রচারণাতেও দেখা যাচ্ছে তাকে।

এদিকে তানিয়ার হাতে রয়েছে ‘ট্রাইব্যুনাল’ নামের একটি সিনেমা। রায়হান খান পরিচালিত এই ছবিতে তার সঙ্গে অভিনয় করছেন তারিক আনাম খান, সাবেরী আলম, নুসরাত ফারিয়া, মৌসুমী হামিদ, আদর আজাদসহ আরও অনেকে।

আরও পড়ুনঃ  ২ মাস পর দেশে ফিরলেন শাকিব খান

দীর্ঘ চিকিৎসা ও শারীরিক প্রতিকূলতা কাটিয়ে আবারও ক্যামেরার সামনে ফিরতে চান তানিয়া বৃষ্টি। তার শারীরিক অবস্থার উন্নতির খবরে স্বস্তি ফিরেছে ভক্ত-অনুরাগীদের মধ্যেও।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গ্যাস-বিদ্যুৎ সংকটের মধ্যেও পোশাক রপ্তানিতে ১৪% প্রবৃদ্ধি, হিসাব নিয়ে ব্যবসায়ীদের প্রশ্ন

চিকিৎসার পর সুস্থতার পথে তানিয়া বৃষ্টি, শিগগিরই ফিরতে পারেন অভিনয়ে

আপডেটের সময়: ০৫:১৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

অভিনেত্রী তানিয়া বৃষ্টি বর্তমানে আগের তুলনায় অনেকটাই ভালো আছেন। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসার মধ্যে থাকা এই অভিনেত্রী সবকিছু ঠিক থাকলে শিগগিরই আবার অভিনয়ে ফিরতে পারেন বলে জানা গেছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে তানিয়া বৃষ্টির মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। এরপর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার প্রথম অস্ত্রোপচার করা হয়। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হলে সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করা হয়।

আরও পড়ুনঃ  ২ মাস পর দেশে ফিরলেন শাকিব খান

দ্বিতীয় অস্ত্রোপচার সফল হওয়ার পর সামাজিক মাধ্যমে তানিয়া জানিয়েছিলেন, তাকে আরও একটি অস্ত্রোপচার করাতে হবে। তবে সেটি তাৎক্ষণিকভাবে নয়, কয়েক মাস পর করার কথা রয়েছে।

এরই মধ্যে কয়েক মাস কেটে গেছে। বর্তমানে তার শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ একটি সূত্র। সবকিছু ঠিক থাকলে দ্রুতই কাজে ফিরতে পারেন এই অভিনেত্রী।

আরও পড়ুনঃ  কাপ্তাই লেকে বাড়ছে পানি, নিয়ন্ত্রণে খুলল ১৬ জলকপাট

অসুস্থতার কারণে শুটিং থেকে দূরে থাকলেও সামাজিক মাধ্যমে সক্রিয় রয়েছেন তানিয়া। নিয়মিত নিজের ছবি প্রকাশের পাশাপাশি নিজের অভিনীত নাটকের প্রচারণাতেও দেখা যাচ্ছে তাকে।

এদিকে তানিয়ার হাতে রয়েছে ‘ট্রাইব্যুনাল’ নামের একটি সিনেমা। রায়হান খান পরিচালিত এই ছবিতে তার সঙ্গে অভিনয় করছেন তারিক আনাম খান, সাবেরী আলম, নুসরাত ফারিয়া, মৌসুমী হামিদ, আদর আজাদসহ আরও অনেকে।

আরও পড়ুনঃ  বিএনপির হাত ধরেই বহুদলীয় ও সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী