ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র: তথ্যমন্ত্রী মিরসরাইয়ের আবাসিক হোটেলে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ, স্ত্রী ও শিশুকন্যা উদ্ধার রাশিয়ার পাশে উত্তর কোরিয়া, এবার দক্ষিণ কোরিয়ার সহায়তা চায় ইউক্রেন সর্বশেষ মামলাতেও জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কলম্বিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সৌদি-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইরান: নিরাপত্তা কোনো পণ্য নয় আধিপত্য বিস্তার নিয়ে গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু শূন্য পাসের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী বোনকে ‘বিধবা’, ছেলে-ভাতিজাকে ‘প্রতিবন্ধী’ সাজিয়ে মেম্বারের পরিবারে ৫ ভাতা শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতি প্রধানমন্ত্রীর তাগিদ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জমি নিয়ে বিরোধ, মামার লাঠির আঘাতে ভাগ্নের মৃত্যু

জমি সংক্রান্ত বিরোধের জেরে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শিশেরকুন্ডু গ্রামে মামার লাঠির আঘাতে আহত আবু বকর (৩০) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আবু বকর ওই গ্রামের আলী আকবরের ছেলে।

আরও পড়ুনঃ  গভীর রাতে চুরির চেষ্টা, গৃহবধূর কামড়ে চোরের আঙুলের অংশ বিচ্ছিন্ন

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শিশিরকুন্ডু গ্রামের আবু বকরের সঙ্গে তার মামা সিরু মিয়ার দীর্ঘদিন ধরে পৈতৃক জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। গত মঙ্গলবার রাতে বিরোধপূর্ণ ওই জমির বাঁশ কাটা নিয়ে উভয়পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মামা সিরু মিয়া ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে ভাগ্নে আবু বকরের মাথায় সজোরে আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত ও গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

আরও পড়ুনঃ  আইসিইউতে হাতকড়া পরানো ছবি ভাইরাল হওয়া আওয়ামী লীগ নেতা মনির খানের মৃত্যু

স্বজনরা তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করেন। পরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  কৃষকের ন্যায্য দাম নিশ্চিত করতে বাজার সিন্ডিকেট ভাঙার হুঁশিয়ারি আইনমন্ত্রীর

কোটচাঁদপুর থানার ওসি (তদন্ত) আনসারুল্লাহ হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমিজমা ও বাঁশ কাটা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত মামলা দায়ের করা হয়নি। মামলা রেকর্ড হলে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র: তথ্যমন্ত্রী

জমি নিয়ে বিরোধ, মামার লাঠির আঘাতে ভাগ্নের মৃত্যু

আপডেটের সময়: ১০:৪৪:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬

জমি সংক্রান্ত বিরোধের জেরে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শিশেরকুন্ডু গ্রামে মামার লাঠির আঘাতে আহত আবু বকর (৩০) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আবু বকর ওই গ্রামের আলী আকবরের ছেলে।

আরও পড়ুনঃ  দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা নিশ্চিত করতে সব হাসপাতালে সার্কুলারের নির্দেশ হাইকোর্টের

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শিশিরকুন্ডু গ্রামের আবু বকরের সঙ্গে তার মামা সিরু মিয়ার দীর্ঘদিন ধরে পৈতৃক জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। গত মঙ্গলবার রাতে বিরোধপূর্ণ ওই জমির বাঁশ কাটা নিয়ে উভয়পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মামা সিরু মিয়া ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে ভাগ্নে আবু বকরের মাথায় সজোরে আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত ও গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

আরও পড়ুনঃ  হোয়াইট হাউসে ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত