ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জর্ডানে মার্কিন সামরিক বিমানে হামলার দাবি ইরানের, ড্রোন ভূপাতিতের কথাও জানাল আইআরজিসি

জর্ডানের আকাবা বিমানবন্দরে অবস্থানরত মার্কিন সামরিক বিমানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সঙ্গে পশ্চিম ইরানের আকাশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে সংস্থাটি।

আইআরজিসির দাবি অনুযায়ী, হামলায় মার্কিন বাহিনীর সি-১৭ পরিবহণ বিমান ও পি-৮ কমান্ড অ্যান্ড কন্ট্রোল বিমান লক্ষ্যবস্তু করা হয়। তাদের ভাষ্য, এতে বেশ কয়েকটি বিমান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুনঃ  সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ নিয়ে ৩ অধ্যাদেশ সংসদে উত্থাপন

ইরানের এলিট এই বাহিনী এক বিবৃতিতে জানায়, ‘অপারেশন নাসর-২’-এর ২১তম ধাপের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। তাদের দাবি, জর্ডানের স্থানীয় বাসিন্দাদের দেওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়।

আইআরজিসি আরও দাবি করেছে, এর আগে জর্ডানের আজরাক এলাকায় মার্কিন ঘাঁটিতে চালানো রকেট হামলাতেও স্থানীয়দের তথ্য সহায়তা করেছিল। ওই হামলায় ২০টি সামরিক স্থাপনা ধ্বংস এবং বেশ কয়েকজন মার্কিন সেনা নিহত হওয়ার দাবি করেছে তারা।

আরও পড়ুনঃ  কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমন গ্রেপ্তার

এদিকে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশের ইসলামাবাদ-ই-গার্ব এলাকায় একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন শনাক্ত করে ভূপাতিত করা হয়েছে।

আরও পড়ুনঃ  ছয় শিল্পাঞ্চলে ১০০ শয্যার শ্রমিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা

এর আগে ইরানের কয়েকটি শহরে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, তারা টানা নবম রাতের মতো ইরানে বিমান হামলা চালিয়েছে।

মার্কিন বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করাই এসব অভিযানের মূল লক্ষ্য।

সূত্র: আনাদোলু এজেন্সি

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জর্ডানে মার্কিন সামরিক বিমানে হামলার দাবি ইরানের, ড্রোন ভূপাতিতের কথাও জানাল আইআরজিসি

আপডেটের সময়: ০৩:৫০:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

জর্ডানের আকাবা বিমানবন্দরে অবস্থানরত মার্কিন সামরিক বিমানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সঙ্গে পশ্চিম ইরানের আকাশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে সংস্থাটি।

আইআরজিসির দাবি অনুযায়ী, হামলায় মার্কিন বাহিনীর সি-১৭ পরিবহণ বিমান ও পি-৮ কমান্ড অ্যান্ড কন্ট্রোল বিমান লক্ষ্যবস্তু করা হয়। তাদের ভাষ্য, এতে বেশ কয়েকটি বিমান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুনঃ  ফ্লোরিডার মঞ্চে গান শোনাবেন অপূর্ব

ইরানের এলিট এই বাহিনী এক বিবৃতিতে জানায়, ‘অপারেশন নাসর-২’-এর ২১তম ধাপের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। তাদের দাবি, জর্ডানের স্থানীয় বাসিন্দাদের দেওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়।

আইআরজিসি আরও দাবি করেছে, এর আগে জর্ডানের আজরাক এলাকায় মার্কিন ঘাঁটিতে চালানো রকেট হামলাতেও স্থানীয়দের তথ্য সহায়তা করেছিল। ওই হামলায় ২০টি সামরিক স্থাপনা ধ্বংস এবং বেশ কয়েকজন মার্কিন সেনা নিহত হওয়ার দাবি করেছে তারা।

আরও পড়ুনঃ  জেনেভায় সেরা সিরিজের স্বীকৃতি পেল আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘অ্যানি’

এদিকে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশের ইসলামাবাদ-ই-গার্ব এলাকায় একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন শনাক্ত করে ভূপাতিত করা হয়েছে।

আরও পড়ুনঃ  ফতুল্লার অগ্নিকাণ্ডে অসুস্থ শিক্ষার্থীদের সব পরীক্ষা বিনা মূল্যে