ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নতুন বইয়ের সঙ্গে জানুয়ারিতেই ইউনিফর্ম-শিক্ষা উপকরণ পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা গাজীপুরে পোশাক কারখানার আগুন ৪ ঘণ্টায় নিয়ন্ত্রণে বিচারপতিদের সম্পদের হিসাব প্রকাশে এখনো নেই বাধ্যতামূলক আইন ট্রাম্পের নৈশভোজে তারেক-জুবাইদা, প্রকাশ হলো ছবি দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি, কোথাও টানা ১৬ দিন ঢাকার সাব-রেজিস্ট্রারদের পোস্টিংয়ে আসছে লটারি ব্যবস্থা ‘অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় বাবাকে হেনস্তা করা হচ্ছে’ আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি গোলাম পরওয়ারের গেইলের ১৭৫ পেরিয়ে ইতিহাস প্রিটোরিয়াসের, ২০ বছরেই টি-টোয়েন্টির নতুন রেকর্ড আখতারুজ্জামান জামায়াতের ‘আওয়ামী লীগবিষয়ক সম্পাদক’: আবু হানিফ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জ্বালানির বাজার স্থিতিশীল রাখতে জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল ছাড়বে জি-৭

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:০৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ১০ সময় দেখুন

জ্বালানির বাজারে স্থিতিশীলতা আনতে আগামী চার মাসে জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল ডিজেল ও অপরিশোধিত তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে জি-৭ভুক্ত দেশগুলো।

এক বৈঠকের পর এ বিষয়ে সম্মতির কথা জানিয়ে জোটের নেতারা বলেছেন, জ্বালানি রপ্তানিতে নতুন করে কোনো বিধিনিষেধ আরোপ করা হবে না। একই নীতি অনুসরণ করতে অন্যান্য উৎপাদনকারী দেশের প্রতিও আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  হাইজ্যাকের আশঙ্কার পর সৌদিতে জরুরি অবতরণ, বিমানে ছিলেন শতাধিক ইসরাইলি

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কার্যালয় থেকে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) মাধ্যমে চার মাস ধরে মোট ১০ কোটি ব্যারেল জ্বালানি সরবরাহের কার্যক্রম দ্রুত শুরু করা হবে। এর অংশ হিসেবে প্রথম ২০ দিনের মধ্যেই উল্লেখযোগ্য পরিমাণ ডিজেল বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে।

বিবৃতিতে জি-৭ নেতারা জানান, সদস্য দেশগুলোর মধ্যে ডিজেলসহ জ্বালানি ও জ্বালানি পণ্য রপ্তানিতে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হবে না। বাজারে অস্থিরতা বাড়তে পারে—এমন কোনো রপ্তানি নিষেধাজ্ঞা থেকে বিরত থাকার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছেন তারা। একই সঙ্গে অন্যান্য উৎপাদনকারী দেশকেও এ ধরনের পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  মজুত থাকা ডিজেল ছাড়তে ইউরোপ সম্মত: ট্রাম্প

জ্বালানির মূল্য নিয়ে সাধারণ মানুষের উদ্বেগকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে নেতারা বলেন, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজন হলে সমন্বিতভাবে পরবর্তী পদক্ষেপ নেবেন।

আরও পড়ুনঃ  ২০ বছরের ডাক্তারি ছেড়ে ভাপা রুটির দোকান, নতুন জীবনেই সুখী দং মিন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার পর জি-৭ নেতাদের নিয়ে জরুরি ভিডিও বৈঠকের আয়োজন করেন ম্যাক্রোঁ। ব্রিটেন, জাপান, কানাডা, জার্মানি ও ইতালিসহ জোটের সদস্যরা এতে অংশ নেন।

এর আগে যুক্তরাষ্ট্রে উৎপাদিত ডিজেল রপ্তানি বন্ধ করে দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিলেন ট্রাম্প। তাঁর এমন অবস্থান ইউরোপীয় ইউনিয়নের জন্য উদ্বেগ তৈরি করে। কারণ অঞ্চলটি জীবাশ্ম জ্বালানির আমদানির ওপর উল্লেখযোগ্যভাবে নির্ভরশীল।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নতুন বইয়ের সঙ্গে জানুয়ারিতেই ইউনিফর্ম-শিক্ষা উপকরণ পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা

জ্বালানির বাজার স্থিতিশীল রাখতে জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল ছাড়বে জি-৭

আপডেটের সময়: ১০:০৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬

জ্বালানির বাজারে স্থিতিশীলতা আনতে আগামী চার মাসে জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল ডিজেল ও অপরিশোধিত তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে জি-৭ভুক্ত দেশগুলো।

এক বৈঠকের পর এ বিষয়ে সম্মতির কথা জানিয়ে জোটের নেতারা বলেছেন, জ্বালানি রপ্তানিতে নতুন করে কোনো বিধিনিষেধ আরোপ করা হবে না। একই নীতি অনুসরণ করতে অন্যান্য উৎপাদনকারী দেশের প্রতিও আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  দুই দশকের বেশি সময় পর ইরাক ছাড়ল মার্কিন সেনারা

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কার্যালয় থেকে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) মাধ্যমে চার মাস ধরে মোট ১০ কোটি ব্যারেল জ্বালানি সরবরাহের কার্যক্রম দ্রুত শুরু করা হবে। এর অংশ হিসেবে প্রথম ২০ দিনের মধ্যেই উল্লেখযোগ্য পরিমাণ ডিজেল বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে।

বিবৃতিতে জি-৭ নেতারা জানান, সদস্য দেশগুলোর মধ্যে ডিজেলসহ জ্বালানি ও জ্বালানি পণ্য রপ্তানিতে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হবে না। বাজারে অস্থিরতা বাড়তে পারে—এমন কোনো রপ্তানি নিষেধাজ্ঞা থেকে বিরত থাকার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছেন তারা। একই সঙ্গে অন্যান্য উৎপাদনকারী দেশকেও এ ধরনের পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  ইমরানকে মুক্তির প্রস্তাব দিয়েছে সরকার? যা বললেন ছেলে কাশিম

জ্বালানির মূল্য নিয়ে সাধারণ মানুষের উদ্বেগকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে নেতারা বলেন, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজন হলে সমন্বিতভাবে পরবর্তী পদক্ষেপ নেবেন।

আরও পড়ুনঃ  ছয় ঘণ্টার গোপন সফরে আমিরাতে নেতানিয়াহু, বৈঠকে ইরান প্রসঙ্গ