ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামায়াতকে নিষিদ্ধের তিন দিনের মাথায় সরকার পালাতে বাধ্য হয়েছিল: ডা. শফিকুর রহমান পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৩২ বাঁশখালীতে মৎস্যঘের দখল নিয়ে গোলাগুলি, নিহত ১ শিক্ষার্থীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী সাময়িক বরখাস্ত রাজধানীর পাশে কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, আটক ৪ ফিফার নিষেধাজ্ঞা উঠে গেলে বাংলাদেশের গ্রুপেই খেলবে নেপাল ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্টে কৃষি শ্রমিকের মৃত্যু জুলাইয়ের অর্জন ১৮ কোটি মানুষের, কোনো ব্যক্তি বা দলের নয়: জামায়াত আমির পাকিস্তানের বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৩৪ শ্রমিক ১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

টেক্সটাইল খাতের সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংকের কাছে বিটিএমএর ১০ দফা প্রস্তাব

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:৪০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ২৬ সময় দেখুন

দেশের টেক্সটাইল শিল্পকে আর্থিক সংকট থেকে উত্তরণ, ব্যাংকিং খাতের ঝুঁকি হ্রাস এবং রপ্তানিমুখী শিল্পকে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ দফা নীতিগত সহায়তার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।

বুধবার (১৫ জুলাই) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে বৈঠকে বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এসব প্রস্তাব তুলে ধরে।

বিটিএমএর প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে ব্যাংক ঋণের কার্যকর সুদহার পুনরায় ৯ শতাংশে নামিয়ে আনা, খেলাপি ঋণ বৃদ্ধি রোধ, শিল্পে তারল্য ফিরিয়ে আনা এবং রপ্তানি সক্ষমতা ধরে রাখতে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড (ইডিএফ) সম্প্রসারণ ও গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড (জিটিএফ) আরও শক্তিশালী করা।

আরও পড়ুনঃ  চেক বাউন্স মামলায় হাইকোর্টের বার্তা: কারাবাস নয়, অগ্রাধিকার পাবে পাওনাদারের অর্থ ফেরত

সংগঠনটি জানায়, বর্তমানে তাদের আওতায় প্রায় ১ হাজার ৮৫০টি স্পিনিং, উইভিং, ডাইং, প্রিন্টিং ও ফিনিশিং মিল রয়েছে, যেখানে প্রায় ৫১ বিলিয়ন মার্কিন ডলারের বেসরকারি বিনিয়োগ হয়েছে। দেশের মোট রপ্তানি আয়ের ৮৫ শতাংশের বেশি আসে তৈরি পোশাক ও টেক্সটাইল খাত থেকে। তবে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানির উচ্চ মূল্য, কাঁচামালের দাম বৃদ্ধি এবং উচ্চ সুদহারের কারণে অধিকাংশ শিল্পপ্রতিষ্ঠান আর্থিক সংকটে পড়েছে।

আরও পড়ুনঃ  বিনিয়োগে গতি আনতে নীতি সুদহার কমাল বাংলাদেশ ব্যাংক, নতুন হার ৯.৫০ শতাংশ

বিটিএমএর ১০ দফা প্রস্তাবের মধ্যে রয়েছে বন্ধ মিল ও চলতি মূলধনের প্রাক-অনুমোদিত ঋণের মেয়াদ বাড়ানো, জিটিএফ তহবিলের আকার বৃদ্ধি, পরিবেশবান্ধব জিরো লিকুইড ডিসচার্জ (জেডএলডি) প্রকল্পে বিশেষ অর্থায়ন, ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের পুনর্গঠন আবেদনের সময়সীমা ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বৃদ্ধি এবং ব্যাক-টু-ব্যাক এলসির আওতায় দেশীয় মিলগুলোর বিল সর্বোচ্চ সাত কর্মদিবসের মধ্যে পরিশোধ নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা জারি।

এ ছাড়া ঋণ শ্রেণিকরণে ওভারডিউ কিস্তির সংখ্যা তিনটির পরিবর্তে আগের মতো ছয়টি নির্ধারণ, ইডিএফের সীমা বাড়ানো, ইডিএফ ঋণের সুদহার পুনরায় ২ শতাংশে নামিয়ে আনা এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও সম্মিলিত ইসলামী ব্যাংকে এলসি ও বিল নিষ্পত্তির জটিলতা নিরসনে বাংলাদেশ ব্যাংকের কার্যকর পদক্ষেপের দাবি জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  আন্তর্জাতিক ডিজিটাল লেনদেনে নতুন যুগ: পেপাল–পেওনিয়ার–স্ট্রাইপের সঙ্গে অংশীদারত্বের পথ খুলল

বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, প্রি-শিপমেন্ট ক্রেডিট পুনঃঅর্থায়ন সুবিধা, বিশেষায়িত অঞ্চলের জন্য নগদ সহায়তা পুনর্বহাল এবং প্রস্তাবিত নীতিগত সহায়তাগুলো বাস্তবায়িত হলে টেক্সটাইল শিল্পের আর্থিক সক্ষমতা বাড়বে, ব্যাংকিং খাতের ঝুঁকি কমবে এবং দেশের রপ্তানিমুখী শিল্প আরও শক্তিশালী হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জামায়াতকে নিষিদ্ধের তিন দিনের মাথায় সরকার পালাতে বাধ্য হয়েছিল: ডা. শফিকুর রহমান

টেক্সটাইল খাতের সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংকের কাছে বিটিএমএর ১০ দফা প্রস্তাব

আপডেটের সময়: ০২:৪০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

দেশের টেক্সটাইল শিল্পকে আর্থিক সংকট থেকে উত্তরণ, ব্যাংকিং খাতের ঝুঁকি হ্রাস এবং রপ্তানিমুখী শিল্পকে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ দফা নীতিগত সহায়তার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।

বুধবার (১৫ জুলাই) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে বৈঠকে বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এসব প্রস্তাব তুলে ধরে।

বিটিএমএর প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে ব্যাংক ঋণের কার্যকর সুদহার পুনরায় ৯ শতাংশে নামিয়ে আনা, খেলাপি ঋণ বৃদ্ধি রোধ, শিল্পে তারল্য ফিরিয়ে আনা এবং রপ্তানি সক্ষমতা ধরে রাখতে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড (ইডিএফ) সম্প্রসারণ ও গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড (জিটিএফ) আরও শক্তিশালী করা।

আরও পড়ুনঃ  বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়ে আরও ভয়াবহ হবে: সারজিস

সংগঠনটি জানায়, বর্তমানে তাদের আওতায় প্রায় ১ হাজার ৮৫০টি স্পিনিং, উইভিং, ডাইং, প্রিন্টিং ও ফিনিশিং মিল রয়েছে, যেখানে প্রায় ৫১ বিলিয়ন মার্কিন ডলারের বেসরকারি বিনিয়োগ হয়েছে। দেশের মোট রপ্তানি আয়ের ৮৫ শতাংশের বেশি আসে তৈরি পোশাক ও টেক্সটাইল খাত থেকে। তবে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানির উচ্চ মূল্য, কাঁচামালের দাম বৃদ্ধি এবং উচ্চ সুদহারের কারণে অধিকাংশ শিল্পপ্রতিষ্ঠান আর্থিক সংকটে পড়েছে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর দিল্লি সফরের অপেক্ষায় ভারত, সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের

বিটিএমএর ১০ দফা প্রস্তাবের মধ্যে রয়েছে বন্ধ মিল ও চলতি মূলধনের প্রাক-অনুমোদিত ঋণের মেয়াদ বাড়ানো, জিটিএফ তহবিলের আকার বৃদ্ধি, পরিবেশবান্ধব জিরো লিকুইড ডিসচার্জ (জেডএলডি) প্রকল্পে বিশেষ অর্থায়ন, ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের পুনর্গঠন আবেদনের সময়সীমা ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বৃদ্ধি এবং ব্যাক-টু-ব্যাক এলসির আওতায় দেশীয় মিলগুলোর বিল সর্বোচ্চ সাত কর্মদিবসের মধ্যে পরিশোধ নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা জারি।

এ ছাড়া ঋণ শ্রেণিকরণে ওভারডিউ কিস্তির সংখ্যা তিনটির পরিবর্তে আগের মতো ছয়টি নির্ধারণ, ইডিএফের সীমা বাড়ানো, ইডিএফ ঋণের সুদহার পুনরায় ২ শতাংশে নামিয়ে আনা এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও সম্মিলিত ইসলামী ব্যাংকে এলসি ও বিল নিষ্পত্তির জটিলতা নিরসনে বাংলাদেশ ব্যাংকের কার্যকর পদক্ষেপের দাবি জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  রিয়াজ-ফেরদৌসসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্তের আবেদন