Dhaka ০৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তেলের পাম্পে দীর্ঘ সারি ‘সরকার বলছে পরিস্থিতি স্বাভাবিক, কিন্তু বাস্তবে চরম ভোগান্তিতে আছি দাবি সেনাবাহিনীর মার্কিন অবরোধ ভেঙে দক্ষিণের বন্দরে ইরানি জাহাজ ট্রাম্পের অনেক বোমা ফেলার হুমকির জবাবে নতুন কী কৌশলের কথা বলছে ইরান চট্টগ্রাম বন্দরে এলো ৫ জ্বালানিবাহী জাহাজ খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন মার্কিন রাষ্ট্রদূত তিন জেলার এসপিসহ ৫ পুলিশ সুপারকে বদলি সহজ প্রশ্ন, পরীক্ষা শেষে উৎফুল্ল এসএসসি পরীক্ষার্থীরা দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী জ্বালানি সংকট: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বিতর্ক সংরক্ষিত মহিলা আসন বান্দরবান থেকে মনোনয়ন পেলেন আ.লীগের এপিপি ত্যাগীদের ক্ষোভ

ট্রাম্পের অনেক বোমা ফেলার হুমকির জবাবে নতুন কী কৌশলের কথা বলছে ইরান

আলোচনার ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। গত রোববার হরমুজ প্রণালির কাছে একটি ইরানি পতাকাবাহী জাহাজ জব্দ করার পর তেহরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, তারা আলোচনায় অংশ না–ও নিতে পারে।

তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার দুই সপ্তাহের যুদ্ধবিরতি আগামীকাল বুধবার শেষ হওয়ার কথা আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে বলেছেন, এই যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করার সম্ভাবনা খুবই কম।

আরও পড়ুনঃ  চৈত্র সেলের শেষ দিনে জমে উঠেছে কেনাকাটা ও অন্যদিকে লক্ষ্মী গণেশ বিক্রি

আর ইরান অভিযোগ করেছে, অবরোধ আরোপ করে এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে ট্রাম্প আসলে আলোচনাকে ‘আত্মসমর্পণের টেবিলে’ পরিণত করতে চাইছেন, কিংবা নতুন করে যুদ্ধের অজুহাত তৈরি করছেন।

ইরানের পার্লামেন্ট স্পিকার এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নেওয়া প্রতিনিধিদলের প্রধান মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘হুমকির ছায়ায় হওয়া কোনো আলোচনা আমরা মেনে নেব না। গত দুই সপ্তাহে আমরা যুদ্ধক্ষেত্রে নতুন কৌশল দেখানোর প্রস্তুতি নিয়েছি।’

আরও পড়ুনঃ  নরসিংদীতে শিক্ষকের মারধরে শিশু রক্তাক্ত, শিক্ষক গ্রেফতার

যুক্তরাষ্ট্র ও ইরান—দুপক্ষই যুদ্ধের অবসান নিয়ে আলোচনার আশা প্রকাশ করলেও, বাস্তবে তারা হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে। এই গুরুত্বপূর্ণ জলপথ এখন শান্তি আলোচনার কেন্দ্রীয় ইস্যু হয়ে উঠেছে।

আরও পড়ুনঃ  কাউখালীতে দরগাবাড়ি খাল পুনঃখনন কাজের উদ্বোধন

ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনাকে ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ের জন্য লাভজনক হিসেবে উপস্থাপন করার সুযোগ দিতে তাঁরা মার্কিন প্রেসিডেন্টকে অনুরোধ করেছেন। পাকিস্তানের এক কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে এ কথা বলেছেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

তেলের পাম্পে দীর্ঘ সারি ‘সরকার বলছে পরিস্থিতি স্বাভাবিক, কিন্তু বাস্তবে চরম ভোগান্তিতে আছি

ট্রাম্পের অনেক বোমা ফেলার হুমকির জবাবে নতুন কী কৌশলের কথা বলছে ইরান

আপডেটের সময়: ০৭:৩৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

আলোচনার ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। গত রোববার হরমুজ প্রণালির কাছে একটি ইরানি পতাকাবাহী জাহাজ জব্দ করার পর তেহরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, তারা আলোচনায় অংশ না–ও নিতে পারে।

তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার দুই সপ্তাহের যুদ্ধবিরতি আগামীকাল বুধবার শেষ হওয়ার কথা আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে বলেছেন, এই যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করার সম্ভাবনা খুবই কম।

আরও পড়ুনঃ  পঞ্চগড়ের দুই মাদকাবারী ৬ মাসের কারাদণ্ড

আর ইরান অভিযোগ করেছে, অবরোধ আরোপ করে এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে ট্রাম্প আসলে আলোচনাকে ‘আত্মসমর্পণের টেবিলে’ পরিণত করতে চাইছেন, কিংবা নতুন করে যুদ্ধের অজুহাত তৈরি করছেন।

ইরানের পার্লামেন্ট স্পিকার এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নেওয়া প্রতিনিধিদলের প্রধান মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘হুমকির ছায়ায় হওয়া কোনো আলোচনা আমরা মেনে নেব না। গত দুই সপ্তাহে আমরা যুদ্ধক্ষেত্রে নতুন কৌশল দেখানোর প্রস্তুতি নিয়েছি।’

আরও পড়ুনঃ  সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা

যুক্তরাষ্ট্র ও ইরান—দুপক্ষই যুদ্ধের অবসান নিয়ে আলোচনার আশা প্রকাশ করলেও, বাস্তবে তারা হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে। এই গুরুত্বপূর্ণ জলপথ এখন শান্তি আলোচনার কেন্দ্রীয় ইস্যু হয়ে উঠেছে।

আরও পড়ুনঃ  বালিয়াডাঙ্গীতে রাতের আধারে তেল বিক্রির অভিযোগ উঠেছে মেসার্স লাহিড়ী ফিলিং স্টেশন বিরুদ্ধে