ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ১৭ হাজার টাকা নেদারল্যান্ডসকে ৫-০ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে জার্মানি যুবদলের মিছিলের সামনে ‘জয় বাংলা’ স্লোগান, ভ্যানচালককে পুলিশের হাতে দিলেন নেতাকর্মীরা আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শরীয়তপুরের যেসব এলাকায়, রাজশাহীতে ৬ ঘণ্টা সার্ভার জটিলতায় ভ্যাট রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর, সুদ-জরিমানা মওকুফ পরীক্ষামূলক উৎপাদনের প্রস্তুতি সম্পন্ন, আজই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে হামলার অভিযোগ, আ. লীগ কর্মীদের দায়ী মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিন বন্ধ, জরুরি পরিষেবা চালু থাকবে মিরপুরে যাত্রী নামার পরপরই বাসে অগ্নিসংযোগ, হাতেনাতে গ্রেপ্তার দুই দুর্বৃত্ত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকছে নাসার দেড় টন ওজনের মহাকাশযান

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:০১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৩৯ সময় দেখুন

মহাবিশ্বের শক্তিশালী বিস্ফোরণ নিয়ে গবেষণার জন্য প্রায় ২২ বছর আগে মহাকাশে পাঠানো নাসার একটি পর্যবেক্ষণযান পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতে যাচ্ছে। প্রায় ১ দশমিক ৪৫ টন ওজনের মহাকাশযানটির নাম ‘নিল গেহরেলস সুইফট অবজারভেটরি’। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার এটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় পুড়ে ধ্বংস হওয়ার কথা।

মহাকাশযানটির বেশির ভাগ অংশ বায়ুমণ্ডলের ঘন স্তরে প্রবেশের পর পুড়ে যাবে। তবে কিছু ধ্বংসাবশেষ ভূপৃষ্ঠে আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে নাসা।

সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, মহাকাশযানটির ধ্বংসাবশেষের কারণে পৃথিবীর কোনো মানুষের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা অত্যন্ত কম। এ ঝুঁকি ২ হাজার ১০০ জনের মধ্যে একজনের সমান।

নাসার পূর্বাভাস অনুযায়ী, সুইফটের ধ্বংসাবশেষ দক্ষিণ অক্ষাংশের ২০ দশমিক ৬ ডিগ্রি থেকে উত্তর অক্ষাংশের ২০ দশমিক ৬ ডিগ্রির মধ্যে পড়তে পারে। অর্থাৎ বিষুবরেখার উত্তর ও দক্ষিণে প্রায় ২ হাজার ২৮৫ কিলোমিটার বিস্তৃত এলাকায় ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ  হরমুজ প্রণালিতে এক সপ্তাহে ৭ ট্যাংকারে হামলা, জাহাজ চলাচল কমেছে ৬৫ শতাংশ

সম্ভাব্য এলাকার মধ্যে মধ্য ও দক্ষিণ আমেরিকা, মধ্য আফ্রিকা, দক্ষিণ ভারত, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং উত্তর অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ অঞ্চল রয়েছে। এর পাশাপাশি বড় একটি সমুদ্রাঞ্চলও এ এলাকার অন্তর্ভুক্ত।

তবে মহাকাশযানটি ঠিক কখন বায়ুমণ্ডলে প্রবেশ করবে, তা নিশ্চিত নয়। এ ধরনের পূর্বাভাসে সাধারণত কয়েক ঘণ্টার ব্যবধান থাকতে পারে।

অলাভজনক গবেষণা সংস্থা অ্যারোস্পেস করপোরেশনের পূর্বাভাস অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় বুধবার ভোর ৫টা ১৯ মিনিটে মহাকাশযানটি বায়ুমণ্ডলে প্রবেশ করতে পারে। এ সময়ের সঙ্গে দুই ঘণ্টার হেরফের হতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মহাকাশ বাহিনীর সর্বশেষ পূর্বাভাসে সম্ভাব্য সময় বলা হয়েছে সকাল ৭টা ৪২ মিনিট।

আরও পড়ুনঃ  মার্কিন এয়ার ট্রাফিক কন্ট্রোলে এখনো ফ্লপি ডিস্ক, আধুনিকায়নের দাবি জোরালো

ঝুঁকিপূর্ণ প্রত্যাবর্তন

অ্যারোস্পেস করপোরেশনের মতে, বর্তমানে কোনো মহাকাশযান উৎক্ষেপণ করা হলে তার কার্যক্রম শেষে পৃথিবীতে ফিরে আসার ঝুঁকি কমাতে আরও কঠোর নিরাপত্তাবিধি অনুসরণ করতে হতো।

২০১৯ সালে হালনাগাদ করা নিয়ন্ত্রণহীনভাবে পৃথিবীতে ফিরে আসা মহাকাশযানের ধ্বংসাবশেষ নিয়ন্ত্রণসংক্রান্ত নীতিমালা অনুযায়ী, প্রাণহানি বা গুরুতর আহত হওয়ার আশঙ্কা ১০ হাজারে একজনের কম হতে হবে।

অ্যারোস্পেস করপোরেশনের মুখপাত্র পার্কার উইশিক ই-মেইলে জানান, এ ক্ষেত্রে হতাহত বলতে গুরুতর আহত হওয়া কিংবা প্রাণহানির ঝুঁকিকে বোঝানো হয়েছে।

নাসা আগে থেকেই জানত, সুইফট একসময় নিয়ন্ত্রণহীনভাবে পৃথিবীর দিকে নেমে আসতে পারে। তবে সংস্থাটির আশা ছিল, গত জুলাইয়ে পাঠানো একটি বিশেষ উদ্ধার অভিযান মহাকাশযানটিকে ধরে আবার উঁচু কক্ষপথে নিয়ে যেতে পারবে। এতে এর কার্যক্ষমতা আরও ১০ বছর বা তার বেশি বাড়ানো সম্ভব হতো। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রচেষ্টা ব্যর্থ হয়।

আরও পড়ুনঃ  মার্কিন গোয়েন্দাদের মূল্যায়ন: হামলার পরও ইরানের হাতে ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র

পৃথিবীর বায়ুমণ্ডলের ঘর্ষণ ও টানের কারণে মহাকাশযানটি ক্রমাগত নিচে নেমে আসে। একপর্যায়ে ভূপৃষ্ঠ থেকে এর উচ্চতা কমে মাত্র ২৭৫ কিলোমিটারে দাঁড়ায়। এরপর এটি আনুষ্ঠানিকভাবে বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ বন্ধ করে দেয়।

নাসার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই পর্যায়ে মহাকাশযানটি বায়ুমণ্ডলীয় ঘর্ষণের বাড়তি চাপ সামাল দিতে পারছিল না। ফলে এটি স্বয়ংক্রিয়ভাবে নিরাপদ অবস্থায় চলে যায়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

টানা পাঁচ দফায় কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ১৭ হাজার টাকা

পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকছে নাসার দেড় টন ওজনের মহাকাশযান

আপডেটের সময়: ০৯:০১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

মহাবিশ্বের শক্তিশালী বিস্ফোরণ নিয়ে গবেষণার জন্য প্রায় ২২ বছর আগে মহাকাশে পাঠানো নাসার একটি পর্যবেক্ষণযান পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতে যাচ্ছে। প্রায় ১ দশমিক ৪৫ টন ওজনের মহাকাশযানটির নাম ‘নিল গেহরেলস সুইফট অবজারভেটরি’। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার এটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় পুড়ে ধ্বংস হওয়ার কথা।

মহাকাশযানটির বেশির ভাগ অংশ বায়ুমণ্ডলের ঘন স্তরে প্রবেশের পর পুড়ে যাবে। তবে কিছু ধ্বংসাবশেষ ভূপৃষ্ঠে আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে নাসা।

সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, মহাকাশযানটির ধ্বংসাবশেষের কারণে পৃথিবীর কোনো মানুষের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা অত্যন্ত কম। এ ঝুঁকি ২ হাজার ১০০ জনের মধ্যে একজনের সমান।

নাসার পূর্বাভাস অনুযায়ী, সুইফটের ধ্বংসাবশেষ দক্ষিণ অক্ষাংশের ২০ দশমিক ৬ ডিগ্রি থেকে উত্তর অক্ষাংশের ২০ দশমিক ৬ ডিগ্রির মধ্যে পড়তে পারে। অর্থাৎ বিষুবরেখার উত্তর ও দক্ষিণে প্রায় ২ হাজার ২৮৫ কিলোমিটার বিস্তৃত এলাকায় ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ  মার্কিন গোয়েন্দাদের মূল্যায়ন: হামলার পরও ইরানের হাতে ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র

সম্ভাব্য এলাকার মধ্যে মধ্য ও দক্ষিণ আমেরিকা, মধ্য আফ্রিকা, দক্ষিণ ভারত, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং উত্তর অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ অঞ্চল রয়েছে। এর পাশাপাশি বড় একটি সমুদ্রাঞ্চলও এ এলাকার অন্তর্ভুক্ত।

তবে মহাকাশযানটি ঠিক কখন বায়ুমণ্ডলে প্রবেশ করবে, তা নিশ্চিত নয়। এ ধরনের পূর্বাভাসে সাধারণত কয়েক ঘণ্টার ব্যবধান থাকতে পারে।

অলাভজনক গবেষণা সংস্থা অ্যারোস্পেস করপোরেশনের পূর্বাভাস অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় বুধবার ভোর ৫টা ১৯ মিনিটে মহাকাশযানটি বায়ুমণ্ডলে প্রবেশ করতে পারে। এ সময়ের সঙ্গে দুই ঘণ্টার হেরফের হতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মহাকাশ বাহিনীর সর্বশেষ পূর্বাভাসে সম্ভাব্য সময় বলা হয়েছে সকাল ৭টা ৪২ মিনিট।

আরও পড়ুনঃ  চার দিনের যুদ্ধের পর প্রথমবার, ভারত সফরে যাচ্ছেন পাকিস্তানের মন্ত্রী

ঝুঁকিপূর্ণ প্রত্যাবর্তন

অ্যারোস্পেস করপোরেশনের মতে, বর্তমানে কোনো মহাকাশযান উৎক্ষেপণ করা হলে তার কার্যক্রম শেষে পৃথিবীতে ফিরে আসার ঝুঁকি কমাতে আরও কঠোর নিরাপত্তাবিধি অনুসরণ করতে হতো।

২০১৯ সালে হালনাগাদ করা নিয়ন্ত্রণহীনভাবে পৃথিবীতে ফিরে আসা মহাকাশযানের ধ্বংসাবশেষ নিয়ন্ত্রণসংক্রান্ত নীতিমালা অনুযায়ী, প্রাণহানি বা গুরুতর আহত হওয়ার আশঙ্কা ১০ হাজারে একজনের কম হতে হবে।

অ্যারোস্পেস করপোরেশনের মুখপাত্র পার্কার উইশিক ই-মেইলে জানান, এ ক্ষেত্রে হতাহত বলতে গুরুতর আহত হওয়া কিংবা প্রাণহানির ঝুঁকিকে বোঝানো হয়েছে।

নাসা আগে থেকেই জানত, সুইফট একসময় নিয়ন্ত্রণহীনভাবে পৃথিবীর দিকে নেমে আসতে পারে। তবে সংস্থাটির আশা ছিল, গত জুলাইয়ে পাঠানো একটি বিশেষ উদ্ধার অভিযান মহাকাশযানটিকে ধরে আবার উঁচু কক্ষপথে নিয়ে যেতে পারবে। এতে এর কার্যক্ষমতা আরও ১০ বছর বা তার বেশি বাড়ানো সম্ভব হতো। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রচেষ্টা ব্যর্থ হয়।

আরও পড়ুনঃ  সৌদিতে দুই শিয়া তরুণের মৃত্যুদণ্ড কার্যকর