ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ছয় সপ্তাহে ইস্ট-ওয়েস্ট পাইপলাইন পুরোপুরি চালুর পরিকল্পনা সৌদি আরামকোর স্থানীয় নির্বাচন সামনে রেখে আজ মন্ত্রণালয়গুলোর সঙ্গে ইসির বৈঠক দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩২ বিলিয়ন ডলার ৫০০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও ফিরিয়েছিলেন মেসি, বার্সেলোনায় থাকার ছিল অটুট ইচ্ছা ডোপ টেস্টের উদ্যোগের পর চাঁদপুরের এসআইয়ের খোঁজ মিলছে না কারাবাও কাপের শিরোপা ধরে রাখার অভিযানে রাতে মাঠে নামছে ম্যানসিটি হরমুজে সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয়নি দক্ষিণ কোরিয়া সাত মাসে নারীদের ধর্ষণের ৪০০ ঘটনা, শিশু সহিংসতা ৬০৬ সকালের বৃষ্টিতে ঢাকায় স্বস্তি, কয়েক অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা শহীদ জুবায়েরের বোন জেসমিনের চিকিৎসার অগ্রগতি জানলেন প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ডিপফেকের জালে প্রীতি জিনতা, আদালতের শরণে বলিউড অভিনেত্রী

বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা আপত্তিকর ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আইনি সুরক্ষা চেয়ে মুম্বাই হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মেটা ও গুগলসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তার একাধিক ডিপফেক ছবি ছড়িয়ে পড়ার পর তিনি এই আইনি পদক্ষেপ নেন।

আরও পড়ুনঃ  অনলাইন জুয়ার ভয়াবহতা তুলে ধরে চমকের সচেতনতামূলক ভিডিও

আদালতে দাখিল করা আবেদনে প্রীতি জিনতা অভিযোগ করেন, এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি এসব ভুয়া ছবি ও ভিডিও তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করছে এবং ব্যক্তিগত গোপনীয়তার অধিকার লঙ্ঘন করছে। একই সঙ্গে তিনি ১৯৫৭ সালের কপিরাইট আইনের আওতায় নিজের নৈতিক অধিকার রক্ষার আবেদন জানিয়েছেন।

আরও পড়ুনঃ  দেশে ফিরেই আওয়ামী লীগকে বাঁধনের কড়া বার্তা, ‘ভবিষ্যতে যেন লজ্জিত হতে না হয়’

বিচারপতি অভয় আহুজার একক বেঞ্চ প্রাথমিকভাবে তার অভিযোগ গ্রহণ করেন এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার অনুমতি দেন।

প্রযুক্তির অপব্যবহারের বিরুদ্ধে বলিউড তারকাদের আইনি পদক্ষেপের ঘটনা এটি প্রথম নয়। এর আগে অমিতাভ বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের মতো তারকারাও তাদের ছবি, নাম ও কণ্ঠস্বর অনুমতি ছাড়া ব্যবহারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন।

আরও পড়ুনঃ  কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের দুই সিনেমার জয়

বর্তমানে প্রীতি জিনতা তার আসন্ন চলচ্চিত্র ‘বাটোয়ারা ১৯৪৭’-এর প্রচারণায় ব্যস্ত রয়েছেন। একই সঙ্গে তিনি ব্যক্তিগত নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় এআই-জনিত জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ছয় সপ্তাহে ইস্ট-ওয়েস্ট পাইপলাইন পুরোপুরি চালুর পরিকল্পনা সৌদি আরামকোর

ডিপফেকের জালে প্রীতি জিনতা, আদালতের শরণে বলিউড অভিনেত্রী

আপডেটের সময়: ১২:০৮:১২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা আপত্তিকর ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আইনি সুরক্ষা চেয়ে মুম্বাই হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মেটা ও গুগলসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তার একাধিক ডিপফেক ছবি ছড়িয়ে পড়ার পর তিনি এই আইনি পদক্ষেপ নেন।

আরও পড়ুনঃ  দাম্পত্যের ২০ বছর পূর্তিতে ফের ‘বিয়ে’ করলেন সুরিয়া-জ্যোতিকা