ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশের বিভিন্ন স্থানে বাস-ট্রেনে আগুন, ককটেল বিস্ফোরণ; নাশকতায় গ্রেপ্তার ৪৩ শ্রীলঙ্কাকে ৪-০ গোলে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে বাংলাদেশ শিলাবৃষ্টিতে নুয়ে পড়েছে নালিতাবাড়ীর আমন ধান, ক্ষয়ক্ষতির শঙ্কায় কৃষকরা রংপুরে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় তেল চুরি ও অপচয় রোধে শুধু প্রযুক্তি যথেষ্ট নয়, নজরদারি ও জবাবদিহি বাড়াতে হবে রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত যাত্রী ২৩ হাজার ২৭৪ জন পার্বত্য চট্টগ্রামে ৫ বছরে ৩৭২ হামলা, নিহত ৩১৬ ও আহত ৪৯০ নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ, শুরু ২৬তম নেসেটের যাত্রা মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, বুধবার মেরুদণ্ডে অস্ত্রোপচার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ডিসি কার্যালয় চত্বরে সিএনজির দখল, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

সিরাজগঞ্জ জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় চত্বর দীর্ঘদিন ধরে অনানুষ্ঠানিক সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ডে পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে সরকারি বিভিন্ন দপ্তরে সেবা নিতে আসা মানুষ, কর্মকর্তা-কর্মচারী ও পথচারীদের চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সরেজমিনে দেখা যায়, ডিসি কার্যালয়ের প্রধান ফটক ও অভ্যন্তরীণ সড়কের বিভিন্ন স্থানে সারিবদ্ধভাবে সিএনজি দাঁড়িয়ে রয়েছে। অনেক চালক দীর্ঘ সময় ধরে সেখানে যাত্রী নেওয়ার অপেক্ষায় অবস্থান করেন, ফলে পুরো এলাকাটি কার্যত একটি অস্থায়ী সিএনজি স্ট্যান্ডে পরিণত হয়েছে।

আরও পড়ুনঃ  নেতানিয়াহুকে পাশ কাটিয়ে ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট

একই সড়কে জেলা প্রশাসকের কার্যালয়, জেলা জজ আদালত, নির্বাচন অফিস, ট্রাফিক পুলিশ কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয় ও সিভিল সার্জন অফিস থাকায় প্রতিদিন বিপুল সংখ্যক মানুষের যাতায়াত হয়। এর মধ্যেই অনিয়ন্ত্রিতভাবে সিএনজি পার্কিং ও যাত্রী ওঠানামা করায় যান চলাচলে বিঘ্ন এবং বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে।

আরও পড়ুনঃ  **মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ঘিরে ভারত কেন আলোচনায়?**

সেবাপ্রার্থীরা জানান, গাড়ির ভিড়ের কারণে কার্যালয়ে প্রবেশ ও বের হতে প্রায়ই সমস্যায় পড়তে হয়। আইনজীবী ও স্থানীয় সচেতন নাগরিকরাও প্রশাসনিক ভবনের সামনে এ ধরনের পরিস্থিতিকে নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন।

ডিডিপি এনজিওর নির্বাহী পরিচালক কাজী সোহেল রানা দাবি করেন, শহরে চলাচলকারী অনেক সিএনজির বৈধ কাগজপত্র নেই। তিনি অবৈধ যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং কঠোর নজরদারির আহ্বান জানান।

আরও পড়ুনঃ  শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে জয়ের স্বাদ পেল বাংলাদেশ

জেলা ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মোফাকখারুল ইসলাম বলেন, জনবল সংকটের কারণে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি, তবে পরদিন থেকে অভিযান চালানো হবে।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, ডিসি কার্যালয় চত্বরে সিএনজি দাঁড়ানোর কোনো অনুমতি নেই। তিনি জানান, নিচে বিআরটিএ অফিস থাকায় অনেকে সেই অজুহাতে সেখানে অবস্থান করেন এবং পরদিন থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দেশের বিভিন্ন স্থানে বাস-ট্রেনে আগুন, ককটেল বিস্ফোরণ; নাশকতায় গ্রেপ্তার ৪৩

ডিসি কার্যালয় চত্বরে সিএনজির দখল, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

আপডেটের সময়: ০৭:৫৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সিরাজগঞ্জ জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় চত্বর দীর্ঘদিন ধরে অনানুষ্ঠানিক সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ডে পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে সরকারি বিভিন্ন দপ্তরে সেবা নিতে আসা মানুষ, কর্মকর্তা-কর্মচারী ও পথচারীদের চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সরেজমিনে দেখা যায়, ডিসি কার্যালয়ের প্রধান ফটক ও অভ্যন্তরীণ সড়কের বিভিন্ন স্থানে সারিবদ্ধভাবে সিএনজি দাঁড়িয়ে রয়েছে। অনেক চালক দীর্ঘ সময় ধরে সেখানে যাত্রী নেওয়ার অপেক্ষায় অবস্থান করেন, ফলে পুরো এলাকাটি কার্যত একটি অস্থায়ী সিএনজি স্ট্যান্ডে পরিণত হয়েছে।

আরও পড়ুনঃ  **মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ঘিরে ভারত কেন আলোচনায়?**

একই সড়কে জেলা প্রশাসকের কার্যালয়, জেলা জজ আদালত, নির্বাচন অফিস, ট্রাফিক পুলিশ কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয় ও সিভিল সার্জন অফিস থাকায় প্রতিদিন বিপুল সংখ্যক মানুষের যাতায়াত হয়। এর মধ্যেই অনিয়ন্ত্রিতভাবে সিএনজি পার্কিং ও যাত্রী ওঠানামা করায় যান চলাচলে বিঘ্ন এবং বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে।

আরও পড়ুনঃ  ওমান উপসাগরে জ্বলন্ত জাহাজ থেকে ২২ ক্রুকে উদ্ধার

সেবাপ্রার্থীরা জানান, গাড়ির ভিড়ের কারণে কার্যালয়ে প্রবেশ ও বের হতে প্রায়ই সমস্যায় পড়তে হয়। আইনজীবী ও স্থানীয় সচেতন নাগরিকরাও প্রশাসনিক ভবনের সামনে এ ধরনের পরিস্থিতিকে নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন।

ডিডিপি এনজিওর নির্বাহী পরিচালক কাজী সোহেল রানা দাবি করেন, শহরে চলাচলকারী অনেক সিএনজির বৈধ কাগজপত্র নেই। তিনি অবৈধ যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং কঠোর নজরদারির আহ্বান জানান।

আরও পড়ুনঃ  ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়ে বার্সার সমান পয়েন্টে রিয়াল