ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ জামানতবিহীন ঋণ বাড়াতে উদ্যোগ নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী হজে যেতে ইচ্ছুকদের জন্য বড় সুখবর, বাড়ল বাংলাদেশের কোটা অভ্যন্তরীণ নিরাপত্তা খাত ঢেলে সাজাতে ৯২ প্রকল্পের উদ্যোগ সরকারের মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ক্রিকেট-ফুটবল ঘিরে অনলাইন জুয়া, টাকা পাচার হতো বিদেশে হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ একই সঙ্গে বরখাস্ত হলেন সেনাবাহিনীর কর্মকর্তা দম্পতি নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলেও ‘চূড়ান্ত ক্ষমতা’ আমার হাতে: ট্রাম্প

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:২৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ২৯ সময় দেখুন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে গেলেও নিজের ক্ষমতা অটুট থাকবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ বিরোধী দলের হাতে গেলেও প্রেসিডেন্ট হিসেবে তাঁর হাতে থাকবে ‘চূড়ান্ত ক্ষমতা’, যাকে তিনি ‘ভিটো’ বলে উল্লেখ করেছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) মধ্যবর্তী নির্বাচনে ভোটকেন্দ্রগুলো বন্ধ হতে শুরু করার পর বিভিন্ন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প।

আরও পড়ুনঃ  পর্দার ‘বিগ মামা’ আর নেই, ৯১ বছর বয়সে চলে গেলেন ইরমা

কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে সিবিএস নিউজকে ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলেও ‘চূড়ান্ত ক্ষমতা’ তাঁর হাতেই থাকবে।

এদিকে, ভোট গণনা শুরুর পর কয়েকটি আসনে জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারণে গুরুত্বপূর্ণ এই নির্বাচনে প্রতিনিধি পরিষদের সব আসন এবং সিনেটের প্রায় এক-তৃতীয়াংশ আসনে ভোট হচ্ছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কিছু অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রাথমিক ফল আসতে শুরু করেছে। প্রতিনিধি পরিষদ ও সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে ডেমোক্র্যাটদের যথাক্রমে অন্তত তিনটি ও চারটি আসন নিজেদের দখলে নিতে হবে।

আরও পড়ুনঃ  সৌদি নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি হুথিদের

জরিপ ও নির্দলীয় বিশ্লেষকদের ধারণা, প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের কাছ থেকে ডেমোক্র্যাটদের হাতে যেতে পারে। তবে সিনেটের নিয়ন্ত্রণ নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

নির্বাচনটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের জন্যও গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে। ইরানের সঙ্গে যুদ্ধ এবং এর ফলে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ভোটারদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এসব কারণে ট্রাম্পের জনপ্রিয়তা তাঁর মেয়াদের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ   ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় বাড়ি ছাড়লেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, আশ্রয় সামরিক ঘাঁটিতে

এ নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষের পাশাপাশি ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচন হচ্ছে। এ ছাড়া বিভিন্ন অঙ্গরাজ্যের আইনসভা এবং একাধিক গুরুত্বপূর্ণ গণভোটেও ভোট দিচ্ছেন মার্কিন নাগরিকেরা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ধর্ষণ মামলায় ১৬ বছর পর যুবকের ১০ বছরের আটকাদেশ

ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলেও ‘চূড়ান্ত ক্ষমতা’ আমার হাতে: ট্রাম্প

আপডেটের সময়: ০৯:২৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে গেলেও নিজের ক্ষমতা অটুট থাকবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ বিরোধী দলের হাতে গেলেও প্রেসিডেন্ট হিসেবে তাঁর হাতে থাকবে ‘চূড়ান্ত ক্ষমতা’, যাকে তিনি ‘ভিটো’ বলে উল্লেখ করেছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) মধ্যবর্তী নির্বাচনে ভোটকেন্দ্রগুলো বন্ধ হতে শুরু করার পর বিভিন্ন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প।

আরও পড়ুনঃ  দান, বিবাহবিচ্ছেদ ও নতুন ধনকুবেরদের উত্থান: শীর্ষ ধনীর তালিকায় পিছিয়ে বিল গেটস