ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত অনুষ্ঠানে তিনি অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন।
সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসকেরা অংশ নিচ্ছেন। এতে চিকিৎসকদের পেশাগত দায়িত্ব, দেশের বর্তমান স্বাস্থ্যসেবার পরিস্থিতি এবং চিকিৎসাব্যবস্থার উন্নয়ন নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
পাশাপাশি চিকিৎসকদের পেশাগত বিভিন্ন সমস্যা, দাবি ও সুযোগ-সুবিধা নিয়েও মতবিনিময় হতে পারে। জনগণের জন্য আরও উন্নত, সহজলভ্য ও কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের ভূমিকা নিয়েও অনুষ্ঠানে গুরুত্ব দেওয়া হচ্ছে।
ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সমাবেশে দেশের স্বাস্থ্যখাতের বিভিন্ন চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
প্রতিবেদকের নাম 




















