ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নতুন ফ্যাসিবাদের চেষ্টা হলে জনগণই প্রতিরোধ গড়বে: জামায়াত আমির হরমুজ প্রণালি চালুর আশায় কমল বিশ্ববাজারে তেলের দাম শুকরিয়া আদায় করে শান্তির আহ্বান জানিয়েছিলেন খালেদা জিয়া ২০৪৫ সালের ঢাকা: ৮ মেট্রোরেল, ৬ এক্সপ্রেসওয়ে ও ২১ পরিবহন হাবের মহাপরিকল্পনা ‘বিজয় অথবা শহীদ’ পোস্টের পরই গুলিতে প্রাণ হারান রাকিব ঢামেকে সংঘর্ষের পর শান্তা ফারজানাসহ ৬ নেতা পুলিশ হেফাজতে গোহাইল রোডে স্বস্তির ছোঁয়া, শুরু হলো জরুরি সংস্কার ‘জুলাই সনদ বাস্তবায়নেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ’ জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীতে কড়া নিরাপত্তা, নিষিদ্ধ সংগঠনের ওপর থাকবে গোয়েন্দা নজরদারি জুলাই গণঅভ্যুত্থান ঐক্য, সাহস ও গণতান্ত্রিক চেতনার প্রতীক: ড. মুহাম্মদ ইউনূস
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ঢামেকে সংঘর্ষের পর শান্তা ফারজানাসহ ৬ নেতা পুলিশ হেফাজতে

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নতুন ধারা বাংলাদেশ ও রাষ্ট্র সংলাপ ফোরামের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় নতুন ধারা বাংলাদেশের ছয় নেতা-কর্মীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) রাত ১১টা ১০ মিনিটের দিকে জরুরি বিভাগে প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ পাহারায় তাদের শাহবাগ থানায় নেওয়া হয়।

পুলিশি হেফাজতে নেওয়া ব্যক্তিরা হলেন—নতুন ধারা বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, চেয়ারম্যান মোমিন মেহেদী, ভাইস চেয়ারম্যান ড. নুরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক আতাপ মন্ডল ও হরিদাস সরকার।

রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার রাব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত অবস্থায় ছয়জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বলেন, নিরাপত্তার স্বার্থে তাদের থানায় নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  কুয়াকাটায় ধরা পড়ল ২৯ কেজির ইয়েলোফিন টুনা, বিক্রি হলো ৪০ হাজার টাকায়

হেফাজতে নেওয়ার সময় নতুন ধারা বাংলাদেশের নেতা-কর্মীদের ‘ইনকিলাব, ইনকিলাব’ ও ‘জিন্দাবাদ’ স্লোগান দিতে দেখা যায়।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে নতুন ধারা বাংলাদেশ ও রাষ্ট্র সংলাপ ফোরামের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে আহতরা চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে রাত সাড়ে ৮টার দিকে জরুরি বিভাগে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

দফায় দফায় হামলার ঘটনায় জরুরি বিভাগের চিকিৎসাসেবা প্রায় দেড় ঘণ্টা বন্ধ হয়ে যায়। পরে চিকিৎসা কার্যক্রম পুনরায় শুরু হলেও নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

নতুন ধারা বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানার অভিযোগ, প্রেসক্লাবের সামনে মশাল মিছিল ও প্রতিবাদ কর্মসূচি চলাকালে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াসের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়। এতে দলের চেয়ারম্যানসহ ছয়জন আহত হন। পরে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে গেলে ২০ থেকে ২৫ জন আবারও হামলা চালায় বলে দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ  হজ নিবন্ধনে মিলছে না সাড়া, কোটা পূরণ নিয়ে বাড়ছে শঙ্কা

শান্তা ফারজানা বলেন, হামলার পর তারা জরুরি বিভাগের ভেতরে আটকা পড়ে যান। চিকিৎসা নেওয়া কিংবা বাইরে বের হওয়ার সুযোগও পাননি। হামলায় তিনি ও কয়েকজন নেতা-কর্মী রক্তাক্ত হন এবং তার পোশাক ছিঁড়ে ফেলা হয় বলেও অভিযোগ করেন।

অন্যদিকে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াসের দাবি, শান্তা ফারজানা ও তার সহযোগীরা শহীদ আবু সাঈদকে ‘জুলাই জঙ্গি’ বলে উল্লেখ এবং ধর্ম নিয়ে অবমাননাকর বক্তব্য দেন। এর প্রতিবাদ করায় তাদের ওপর হামলা চালানো হয়। পরে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে গেলে সেখানেও হামলার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় তাদের কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন বলেও জানান।

আরও পড়ুনঃ  ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মঞ্চ-২৪-এর কেন্দ্রীয় আহ্বায়ক ফাহিম ফারুকী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদ আবু সাঈদকে নিয়ে কটূক্তি এবং ধর্ম অবমাননার অভিযোগের বিষয়ে তারা ছাড় দেবেন না। তবে কোনো ধরনের আক্রমণাত্মক কর্মকাণ্ডে জড়াবেন না এবং প্রশাসনকে সহযোগিতা করবেন।

সরেজমিনে দেখা যায়, শান্তা ফারজানা ও আতাপ মন্ডল রক্তাক্ত অবস্থায় ছিলেন। অন্যদিকে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াসও আহত হন। সংঘর্ষের ঘটনায় জরুরি বিভাগের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং রোগী ও স্বজনরা চরম ভোগান্তিতে পড়েন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়। খবর পেয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান ঘটনাস্থলে গিয়ে চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন এবং চিকিৎসাসেবা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। পুরো ঘটনার বিষয়ে তদন্ত করছে পুলিশ।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নতুন ফ্যাসিবাদের চেষ্টা হলে জনগণই প্রতিরোধ গড়বে: জামায়াত আমির

ঢামেকে সংঘর্ষের পর শান্তা ফারজানাসহ ৬ নেতা পুলিশ হেফাজতে

আপডেটের সময়: ০৮:০৫:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নতুন ধারা বাংলাদেশ ও রাষ্ট্র সংলাপ ফোরামের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় নতুন ধারা বাংলাদেশের ছয় নেতা-কর্মীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) রাত ১১টা ১০ মিনিটের দিকে জরুরি বিভাগে প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ পাহারায় তাদের শাহবাগ থানায় নেওয়া হয়।

পুলিশি হেফাজতে নেওয়া ব্যক্তিরা হলেন—নতুন ধারা বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, চেয়ারম্যান মোমিন মেহেদী, ভাইস চেয়ারম্যান ড. নুরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক আতাপ মন্ডল ও হরিদাস সরকার।

রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার রাব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত অবস্থায় ছয়জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বলেন, নিরাপত্তার স্বার্থে তাদের থানায় নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  কর্মকর্তা-কর্মচারীদের জন্য কারা অধিদপ্তরের মেডিকেল সেন্টার চালু, মিলবে বিনামূল্যে চিকিৎসাসেবা

হেফাজতে নেওয়ার সময় নতুন ধারা বাংলাদেশের নেতা-কর্মীদের ‘ইনকিলাব, ইনকিলাব’ ও ‘জিন্দাবাদ’ স্লোগান দিতে দেখা যায়।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে নতুন ধারা বাংলাদেশ ও রাষ্ট্র সংলাপ ফোরামের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে আহতরা চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে রাত সাড়ে ৮টার দিকে জরুরি বিভাগে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

দফায় দফায় হামলার ঘটনায় জরুরি বিভাগের চিকিৎসাসেবা প্রায় দেড় ঘণ্টা বন্ধ হয়ে যায়। পরে চিকিৎসা কার্যক্রম পুনরায় শুরু হলেও নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

নতুন ধারা বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানার অভিযোগ, প্রেসক্লাবের সামনে মশাল মিছিল ও প্রতিবাদ কর্মসূচি চলাকালে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াসের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়। এতে দলের চেয়ারম্যানসহ ছয়জন আহত হন। পরে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে গেলে ২০ থেকে ২৫ জন আবারও হামলা চালায় বলে দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ  জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে দ্বিতীয় প্রান্তিকে শেলের মুনাফায় রেকর্ড উল্লম্ফন

শান্তা ফারজানা বলেন, হামলার পর তারা জরুরি বিভাগের ভেতরে আটকা পড়ে যান। চিকিৎসা নেওয়া কিংবা বাইরে বের হওয়ার সুযোগও পাননি। হামলায় তিনি ও কয়েকজন নেতা-কর্মী রক্তাক্ত হন এবং তার পোশাক ছিঁড়ে ফেলা হয় বলেও অভিযোগ করেন।

অন্যদিকে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াসের দাবি, শান্তা ফারজানা ও তার সহযোগীরা শহীদ আবু সাঈদকে ‘জুলাই জঙ্গি’ বলে উল্লেখ এবং ধর্ম নিয়ে অবমাননাকর বক্তব্য দেন। এর প্রতিবাদ করায় তাদের ওপর হামলা চালানো হয়। পরে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে গেলে সেখানেও হামলার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় তাদের কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন বলেও জানান।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বেজার গভর্নিং বোর্ডের বৈঠক, অর্থনৈতিক অঞ্চল ও সবুজায়নে একাধিক সিদ্ধান্ত