ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নতুন ফ্যাসিবাদের চেষ্টা হলে জনগণই প্রতিরোধ গড়বে: জামায়াত আমির হরমুজ প্রণালি চালুর আশায় কমল বিশ্ববাজারে তেলের দাম শুকরিয়া আদায় করে শান্তির আহ্বান জানিয়েছিলেন খালেদা জিয়া ২০৪৫ সালের ঢাকা: ৮ মেট্রোরেল, ৬ এক্সপ্রেসওয়ে ও ২১ পরিবহন হাবের মহাপরিকল্পনা ‘বিজয় অথবা শহীদ’ পোস্টের পরই গুলিতে প্রাণ হারান রাকিব ঢামেকে সংঘর্ষের পর শান্তা ফারজানাসহ ৬ নেতা পুলিশ হেফাজতে গোহাইল রোডে স্বস্তির ছোঁয়া, শুরু হলো জরুরি সংস্কার ‘জুলাই সনদ বাস্তবায়নেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ’ জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীতে কড়া নিরাপত্তা, নিষিদ্ধ সংগঠনের ওপর থাকবে গোয়েন্দা নজরদারি জুলাই গণঅভ্যুত্থান ঐক্য, সাহস ও গণতান্ত্রিক চেতনার প্রতীক: ড. মুহাম্মদ ইউনূস
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীতে কড়া নিরাপত্তা, নিষিদ্ধ সংগঠনের ওপর থাকবে গোয়েন্দা নজরদারি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‍্যাব। সম্ভাব্য নাশকতা, অপ্রীতিকর পরিস্থিতি এবং নিষিদ্ধ সংগঠন ও উগ্রবাদী গোষ্ঠীর যেকোনো তৎপরতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে র‍্যাব-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম. মুবীন রহমান তাপস এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। একই দিনে শেরেবাংলা নগরে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ  রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা: একদিনে নিহত ২৬, বাড়ছে বেসামরিক প্রাণহানি

এ দুটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানকে ঘিরে র‍্যাব-২-এর ২১২ সদস্যের বিশেষ নিরাপত্তা টিম দায়িত্ব পালন করবে। নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে অনুষ্ঠানস্থলের প্রবেশ ও বহির্গমনপথে চেকপোস্ট স্থাপন, জোরদার টহল, মোটরসাইকেল পেট্রোলিং এবং ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  দেশে ৫ লাখের বেশি সরকারি পদ শূন্য, বেকারত্ব কমাতে দ্রুত নিয়োগের দাবি

পাশাপাশি নিষিদ্ধ সংগঠন, উগ্রবাদী গোষ্ঠী এবং রাষ্ট্রবিরোধী কোনো মহলের সম্ভাব্য তৎপরতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হবে বলে জানিয়েছে র‍্যাব।

নিরাপত্তা কার্যক্রমে রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা এসএসএফের সঙ্গে সমন্বয় করা হবে। এছাড়া ডগ স্কোয়াড, বোম্ব স্কোয়াড এবং সাইবার সিকিউরিটি টিম মোতায়েন থাকবে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো চেষ্টা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে।

মেজর এম. মুবীন রহমান তাপস বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত সব সরকারি, বেসরকারি ও সামাজিক অনুষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে বাহিনীটি প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে।

আরও পড়ুনঃ  মস্কোর রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩, আহত ২১

তিনি আরও জানান, কোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ চোখে পড়লে দ্রুত নিকটস্থ র‍্যাব ক্যাম্প অথবা র‍্যাব-২-এর হটলাইন ০১৭৭৭৭১০২৯৯ নম্বরে যোগাযোগ করে তথ্য দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নতুন ফ্যাসিবাদের চেষ্টা হলে জনগণই প্রতিরোধ গড়বে: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীতে কড়া নিরাপত্তা, নিষিদ্ধ সংগঠনের ওপর থাকবে গোয়েন্দা নজরদারি

আপডেটের সময়: ০৭:৫৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‍্যাব। সম্ভাব্য নাশকতা, অপ্রীতিকর পরিস্থিতি এবং নিষিদ্ধ সংগঠন ও উগ্রবাদী গোষ্ঠীর যেকোনো তৎপরতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে র‍্যাব-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম. মুবীন রহমান তাপস এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। একই দিনে শেরেবাংলা নগরে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ  দেশে ৫ লাখের বেশি সরকারি পদ শূন্য, বেকারত্ব কমাতে দ্রুত নিয়োগের দাবি

এ দুটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানকে ঘিরে র‍্যাব-২-এর ২১২ সদস্যের বিশেষ নিরাপত্তা টিম দায়িত্ব পালন করবে। নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে অনুষ্ঠানস্থলের প্রবেশ ও বহির্গমনপথে চেকপোস্ট স্থাপন, জোরদার টহল, মোটরসাইকেল পেট্রোলিং এবং ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা: জামায়াত নেতা কারাগারে

পাশাপাশি নিষিদ্ধ সংগঠন, উগ্রবাদী গোষ্ঠী এবং রাষ্ট্রবিরোধী কোনো মহলের সম্ভাব্য তৎপরতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হবে বলে জানিয়েছে র‍্যাব।

নিরাপত্তা কার্যক্রমে রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা এসএসএফের সঙ্গে সমন্বয় করা হবে। এছাড়া ডগ স্কোয়াড, বোম্ব স্কোয়াড এবং সাইবার সিকিউরিটি টিম মোতায়েন থাকবে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো চেষ্টা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে।

মেজর এম. মুবীন রহমান তাপস বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত সব সরকারি, বেসরকারি ও সামাজিক অনুষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে বাহিনীটি প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে।

আরও পড়ুনঃ  ‘শেখ হাসিনার ভাষায় কথা বলছে বিরোধী দল’