ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইরান ও যুক্তরাষ্ট্রের হরমুজ নিয়ে সমঝোতার আভাস, তবে ট্রাম্পের জন্য সুখবর নয় উগান্ডা-পাকিস্তানের পাঁচ খেলোয়াড় ‘নিখোঁজ’ কমনওয়েলথ গেমসের পর ঝিনাইদহে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত যেভাবে প্রবেশ করবেন জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কিমের ‘১২০ ক্ষেপণাস্ত্র’ পুতিনের হাতে, ইউক্রেন যুদ্ধে ব্যবহারের আশঙ্কা কক্সবাজারে ভারী বর্ষণে পাহাড়ধস, মেরিন ড্রাইভে যান চলাচলে বিঘ্ন শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান ‘দ্বিমুখী’ বলে মন্তব্য রিজভীর ফরিদপুরে রেলস্টেশন থেকে নিখোঁজ শিশু, এক বছর ধরেও সন্তানের অপেক্ষায় মা ‘শিয়ালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করেছি’— রেজাউল করীম
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

গোহাইল রোডে স্বস্তির ছোঁয়া, শুরু হলো জরুরি সংস্কার

বগুড়া শহরের অন্যতম ব্যস্ত সড়ক সাতমাথা থেকে ফুলতলা পর্যন্ত গোহাইল রোডের দীর্ঘদিনের বেহাল অবস্থায় চরম দুর্ভোগে ছিলেন পথচারী ও যানবাহন চালকেরা। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে এবং বড় বড় খানাখন্দ সৃষ্টি হওয়ায় চলাচল হয়ে উঠেছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

এ অবস্থায় জনদুর্ভোগ কমাতে জরুরি উদ্যোগ নিয়েছে বগুড়া সিটি কর্পোরেশন। প্রশাসকের নির্দেশনায় সড়কে জমে থাকা পানি অপসারণ, ক্ষতিগ্রস্ত কার্পেটিং তুলে ফেলা এবং রোলার দিয়ে রাস্তা সমান করে সাময়িকভাবে যান চলাচলের উপযোগী করার কাজ শুরু হয়েছে।

আরও পড়ুনঃ  সাভারে মশাল মিছিলের সময় ৯ জন গ্রেপ্তার, জব্দ ব্যানার-মশাল ও মোটরসাইকেল

সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী সফি মাহমুদ জানান, সাধারণ মানুষের দুর্ভোগ বিবেচনায় রেখেই এই জরুরি সংস্কার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এতে আপাতত সড়ক ব্যবহারকারীদের কিছুটা স্বস্তি মিলবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  মানিকগঞ্জে ১১ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

স্থানীয় সূত্রে জানা যায়, গত বছর গোহাইল রোডের স্থায়ী উন্নয়নকাজের জন্য দরপত্র আহ্বান করা হলেও তা পরে বাতিল করা হয়। তবে চলতি বছর নতুন করে প্রকল্পের দরপত্র আহ্বান করা হয়েছে।

আরও পড়ুনঃ  ইটবোঝাই বাল্কহেডের ওপর ভেঙে পড়ল বেইলি সেতু

নতুন প্রকল্পের আওতায় সড়কের দুই পাশে আধুনিক ড্রেন ও ফুটপাত নির্মাণ, দৃষ্টিনন্দন লাইট পোস্ট স্থাপন এবং রাস্তার স্থায়িত্ব বাড়াতে বিভিন্ন অংশে ৮ ইঞ্চি পুরু সিসি ঢালাই করা হবে। দ্রুত টেন্ডার প্রক্রিয়া শেষ করে মূল উন্নয়নকাজ শুরু হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় বাসিন্দারা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ইরান ও যুক্তরাষ্ট্রের হরমুজ নিয়ে সমঝোতার আভাস, তবে ট্রাম্পের জন্য সুখবর নয়

গোহাইল রোডে স্বস্তির ছোঁয়া, শুরু হলো জরুরি সংস্কার

আপডেটের সময়: ০৮:০২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬

বগুড়া শহরের অন্যতম ব্যস্ত সড়ক সাতমাথা থেকে ফুলতলা পর্যন্ত গোহাইল রোডের দীর্ঘদিনের বেহাল অবস্থায় চরম দুর্ভোগে ছিলেন পথচারী ও যানবাহন চালকেরা। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে এবং বড় বড় খানাখন্দ সৃষ্টি হওয়ায় চলাচল হয়ে উঠেছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

এ অবস্থায় জনদুর্ভোগ কমাতে জরুরি উদ্যোগ নিয়েছে বগুড়া সিটি কর্পোরেশন। প্রশাসকের নির্দেশনায় সড়কে জমে থাকা পানি অপসারণ, ক্ষতিগ্রস্ত কার্পেটিং তুলে ফেলা এবং রোলার দিয়ে রাস্তা সমান করে সাময়িকভাবে যান চলাচলের উপযোগী করার কাজ শুরু হয়েছে।

আরও পড়ুনঃ  সাভারে মশাল মিছিলের সময় ৯ জন গ্রেপ্তার, জব্দ ব্যানার-মশাল ও মোটরসাইকেল

সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী সফি মাহমুদ জানান, সাধারণ মানুষের দুর্ভোগ বিবেচনায় রেখেই এই জরুরি সংস্কার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এতে আপাতত সড়ক ব্যবহারকারীদের কিছুটা স্বস্তি মিলবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

স্থানীয় সূত্রে জানা যায়, গত বছর গোহাইল রোডের স্থায়ী উন্নয়নকাজের জন্য দরপত্র আহ্বান করা হলেও তা পরে বাতিল করা হয়। তবে চলতি বছর নতুন করে প্রকল্পের দরপত্র আহ্বান করা হয়েছে।

আরও পড়ুনঃ  কক্সবাজারে প্যারাসেইলিং দুর্ঘটনা: হারনেস ছিঁড়ে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু