ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

তারেক রহমানের দিল্লি সফরের অপেক্ষায় ভারত: ভারতীয় হাইকমিশনার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৪৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ৪৯ সময় দেখুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের জন্য ভারত এখনো অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীতে ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধি দলের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সফর হলে সমস্যা সমাধানে কাজ করা সম্ভব

দীনেশ ত্রিবেদী বলেন, তারেক রহমান ভারত সফর করলে দুই দেশের যেকোনো সমস্যা সমাধানে কাজ করা সম্ভব—এমন বিশ্বাস রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

আরও পড়ুনঃ  তত্ত্বাবধায়ক সরকার ও উচ্চকক্ষ নিয়ে সিদ্ধান্তহীনতায় বিশেষ কমিটি

তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনগণের প্রধানমন্ত্রী। এ কারণেই ভারত সরকার তাঁকে আমন্ত্রণ জানিয়েছে। তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ভারত এখনো আশাবাদী।

সম্পর্ক এগিয়ে নিতে প্রয়োজন পারস্পরিক আস্থা

বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশের বর্তমান প্রশাসন ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি নিয়ে কাজ করছে, ভারতও একই ধরনের নীতিতে বিশ্বাসী।

আরও পড়ুনঃ  হাঁটুর চোটে চেকিয়ার বিপক্ষে অনিশ্চিত ইয়ামাল

তিনি বলেন, অতীতকে ভুলে যাওয়ার প্রয়োজন নেই। তবে একই সঙ্গে নতুন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার সুযোগ রয়েছে। দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে পারস্পরিক ও নিঃস্বার্থ বিশ্বাস প্রয়োজন।

দুই দেশের মধ্যে যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে ব্যাংক খাতের নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ, অভিযোগ সোয়া দুই লাখ কোটি টাকা আত্মসাতের

সমান সুবিধার অর্থনৈতিক অংশীদারিত্ব চায় ঢাকা

অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের ক্ষেত্রে যেসব ইস্যু রয়েছে, সেগুলোর সমাধানে কার্যকর পদক্ষেপ দেখতে চায় বাংলাদেশ।

পাশাপাশি দুই দেশের মধ্যে এমন একটি অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুলতে চায় ঢাকা, যেখানে বাংলাদেশ ও ভারত উভয় দেশই সমানভাবে উপকৃত হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

তারেক রহমানের দিল্লি সফরের অপেক্ষায় ভারত: ভারতীয় হাইকমিশনার

আপডেটের সময়: ০৯:৪৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের জন্য ভারত এখনো অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীতে ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধি দলের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সফর হলে সমস্যা সমাধানে কাজ করা সম্ভব

দীনেশ ত্রিবেদী বলেন, তারেক রহমান ভারত সফর করলে দুই দেশের যেকোনো সমস্যা সমাধানে কাজ করা সম্ভব—এমন বিশ্বাস রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

আরও পড়ুনঃ  মুম্বাইয়ের বিলাসবহুল আবাসনে হর্ষবর্ধনের নতুন ঠিকানা, খরচ প্রায় ১৬ কোটি রুপি

তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনগণের প্রধানমন্ত্রী। এ কারণেই ভারত সরকার তাঁকে আমন্ত্রণ জানিয়েছে। তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ভারত এখনো আশাবাদী।

সম্পর্ক এগিয়ে নিতে প্রয়োজন পারস্পরিক আস্থা

বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশের বর্তমান প্রশাসন ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি নিয়ে কাজ করছে, ভারতও একই ধরনের নীতিতে বিশ্বাসী।

আরও পড়ুনঃ  মানুষের অধিকার নষ্ট করলে শুধু তওবায় কি মুক্তি মেলে?

তিনি বলেন, অতীতকে ভুলে যাওয়ার প্রয়োজন নেই। তবে একই সঙ্গে নতুন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার সুযোগ রয়েছে। দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে পারস্পরিক ও নিঃস্বার্থ বিশ্বাস প্রয়োজন।

দুই দেশের মধ্যে যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ  শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে নিশ্চিত নন প্রতিমন্ত্রী নুর