ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চীনে পড়াশোনার চাপে কিশোরদের মধ্যে ওষুধের অপব্যবহার বাড়ছে ৫ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত মহানবীর আদর্শেই গড়ে উঠতে পারে শান্তি ও ন্যায়ের সমাজ: প্রধানমন্ত্রী মোহন ভাগবতের ম্যাডিসন স্কয়ার গার্ডেনের অনুষ্ঠান নিয়ে আপত্তি জানালেন জোহরান মামদানি সুদানে যুদ্ধের ময়দানই কি নির্ধারণ করছে পরবর্তী রাজনৈতিক সমীকরণ? মার্কিন সামরিক বিমান অবতরণের পরই মস্কোয় সিআইএ প্রধান, গোপন বৈঠক ঘিরে নানা জল্পনা ট্রাম্পের শুল্কের জবাব: মার্কিন পণ্যে কানাডার ৫০% পাল্টা শুল্ক সীমান্তে কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ রাজশাহীতে আরএমপির বিশেষ চেকপোস্ট, ৯৬ মামলা ও ৫৭ যানবাহন আটক পাংশায় ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য আটক, উদ্ধার ৩০ পিস
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

তিস্তা মহাপরিকল্পনার ভিত্তিপ্রস্তর ২০২৭ সালে: ত্রাণমন্ত্রী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৪৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • ১২ সময় দেখুন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি অনেকটাই এগিয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, ২০২৭ সালে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে লালমনিরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতির ‘নবীনবরণ ও বিদায় সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশেষজ্ঞদের মতামতের পর শুরু হবে কাজ

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বিভিন্ন ধরনের নেতিবাচক প্রচারণার সমালোচনা করে মন্ত্রী বলেন, প্রকল্পের কাজ ইতোমধ্যে অনেকদূর এগিয়েছে। এটি বড় একটি প্রকল্প হওয়ায় শুরুতে নানা ধরনের অনুমাননির্ভর বক্তব্য ও আলোচনা ছিল। এখন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  জন্মসনদেই শিক্ষার্থীদের নগদ অ্যাকাউন্ট, বিডিআরআইএসের সঙ্গে চুক্তি

বিশেষজ্ঞদের প্রতিবেদন পাওয়ার পর দ্রুত বাস্তবায়নের কাজ শুরু করা হবে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে লালমনিরহাটের সামগ্রিক চিত্রে বড় ধরনের পরিবর্তন আসবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নদী ও এর আশপাশের এলাকার মানুষের জীবনযাত্রা, কৃষি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

ভাষা ও সংস্কৃতি ধরে রাখার আহ্বান

অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিজেদের ভাষা ও সংস্কৃতি নিয়ে গর্ব করার আহ্বান জানান ত্রাণমন্ত্রী। তিনি রংপুর অঞ্চলের ঐতিহ্যবাহী ভাওয়াইয়া গান ও আঞ্চলিক ভাষার গুরুত্ব তুলে ধরেন।

আরও পড়ুনঃ  আগামী জুলাইয়ের মধ্যে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী

তিনি বলেন, নিজেদের শিকড় ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে সংযোগ রেখে শিক্ষার্থীদের সামনে এগিয়ে যেতে হবে।

দরিদ্র শিক্ষার্থীদের সহায়তায় ৫ লাখ টাকা

অনুষ্ঠানে লালমনিরহাটের দরিদ্র শিক্ষার্থীদের ভর্তি সহায়তার জন্য ৫ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন আসাদুল হাবিব দুলু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুল ইসলাম খোকন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

আরও পড়ুনঃ  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট ছাত্রকল্যাণ সমিতির সভাপতি আজিজুল হাকিম আকাশ।

আনিসুল ইসলাম খোকন নবীন শিক্ষার্থীদের ভালো ফলাফলের মাধ্যমে পরিবার, সমাজ ও এলাকার মানুষের প্রত্যাশা পূরণের আহ্বান জানান। উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন শিক্ষার্থীদের প্রশংসা করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে ২০ ও ২১ ব্যাচের নবীন শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। একই সঙ্গে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন অতিথিরা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

চীনে পড়াশোনার চাপে কিশোরদের মধ্যে ওষুধের অপব্যবহার বাড়ছে

তিস্তা মহাপরিকল্পনার ভিত্তিপ্রস্তর ২০২৭ সালে: ত্রাণমন্ত্রী

আপডেটের সময়: ০৭:৪৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি অনেকটাই এগিয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, ২০২৭ সালে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে লালমনিরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতির ‘নবীনবরণ ও বিদায় সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশেষজ্ঞদের মতামতের পর শুরু হবে কাজ

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বিভিন্ন ধরনের নেতিবাচক প্রচারণার সমালোচনা করে মন্ত্রী বলেন, প্রকল্পের কাজ ইতোমধ্যে অনেকদূর এগিয়েছে। এটি বড় একটি প্রকল্প হওয়ায় শুরুতে নানা ধরনের অনুমাননির্ভর বক্তব্য ও আলোচনা ছিল। এখন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে পরিকল্পনা এগিয়ে নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলায় যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্র ৪ দিন বন্ধ

বিশেষজ্ঞদের প্রতিবেদন পাওয়ার পর দ্রুত বাস্তবায়নের কাজ শুরু করা হবে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে লালমনিরহাটের সামগ্রিক চিত্রে বড় ধরনের পরিবর্তন আসবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নদী ও এর আশপাশের এলাকার মানুষের জীবনযাত্রা, কৃষি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

ভাষা ও সংস্কৃতি ধরে রাখার আহ্বান

অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিজেদের ভাষা ও সংস্কৃতি নিয়ে গর্ব করার আহ্বান জানান ত্রাণমন্ত্রী। তিনি রংপুর অঞ্চলের ঐতিহ্যবাহী ভাওয়াইয়া গান ও আঞ্চলিক ভাষার গুরুত্ব তুলে ধরেন।

আরও পড়ুনঃ  জুয়েলারি খাত থেকে ২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্য বাজুসের

তিনি বলেন, নিজেদের শিকড় ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে সংযোগ রেখে শিক্ষার্থীদের সামনে এগিয়ে যেতে হবে।

দরিদ্র শিক্ষার্থীদের সহায়তায় ৫ লাখ টাকা

অনুষ্ঠানে লালমনিরহাটের দরিদ্র শিক্ষার্থীদের ভর্তি সহায়তার জন্য ৫ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন আসাদুল হাবিব দুলু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুল ইসলাম খোকন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

আরও পড়ুনঃ  স্টার্কের তোপে ফের ব্যাটিং বিপর্যয়, ম্যাকাই টেস্টে চাপে বাংলাদেশ