দৈনিক বিশ্বসংবাদ ডেস্ক | ২৯ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ইতোমধ্যে একটি সমীক্ষা সম্পন্ন করেছে।
বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মো. মাজেদুর রহমানের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, উত্তরাঞ্চলের মানুষের জীবন-জীবিকার সঙ্গে তিস্তা নদী অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে জড়িত। বর্ষায় অতিবৃষ্টি ও শুষ্ক মৌসুমে পানির প্রবাহ কমে যাওয়ার কারণে নদীটি নানা ধরনের সমস্যা সৃষ্টি করে।
প্রধানমন্ত্রী আরও জানান, সমীক্ষা প্রতিবেদনে তিস্তা নদীর প্রায় ১১০ কিলোমিটার অংশে ড্রেজিং করার সুপারিশ করা হয়েছে, যার মধ্যে গাইবান্ধা-১ এলাকার অংশও অন্তর্ভুক্ত।
তিনি বলেন, বর্তমানে সমীক্ষার কারিগরি ও আর্থিক দিকগুলো পরীক্ষা-নিরীক্ষা চলছে। এগুলো শেষ হলে প্রকল্প বাস্তবায়নের সময়সূচি নির্ধারণ করা হবে।





















