ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, নিহত ২; সরিয়ে নেওয়ার পরামর্শ ১৬ লাখ মানুষকে শেখ আহমেদ বিন রশিদের মৃত্যুতে দুবাইয়ে ১০ দিনের রাষ্ট্রীয় শোক বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে রাতে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ জাতিসংঘ অধিবেশনে একাধিক দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী জাতিসংঘ অধিবেশনে একাধিক দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী বুলডোজারে মাটি সরাতেই মিলল ৯ কেজির বিশাল সোনার পিণ্ড ইরানি এয়ারলাইনসকে সেবা দিলে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের জ্বালানির দাম বৃদ্ধির পর বাসভাড়া বাড়ানোর প্রস্তাব বস্ত্রশিল্পের সংকট মোকাবিলায় সমন্বিত নীতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুক পোস্ট, চবি ছাত্রদল নেতাকে শোকজ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৪০:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ১৩ সময় দেখুন

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয়কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ।

সোমবার (২১ সেপ্টেম্বর) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ  উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে রাতে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ

জ্বালানি তেলের দাম বাড়ানোর খবর প্রকাশের পর নিজের ফেসবুক পোস্টে সাজ্জাদ হোসাইন হৃদয় জানান, ছাত্ররাজনীতির শুরু থেকে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে তিনি তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরোধিতায় অংশ নিয়েছেন। নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদও জানান তিনি।

এর পরিপ্রেক্ষিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে শোকজ করা হয়। নোটিশে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

আরও পড়ুনঃ  রা বি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে চার রেলকর্মী সাময়িক বরখাস্ত

নির্ধারিত সময়ের মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশে এ নোটিশ দেওয়া হয়েছে।

এদিকে, রোববার (২০ সেপ্টেম্বর) সরকার চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত জানায়। নতুন দরে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য সোমবার থেকে কার্যকর হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, নিহত ২; সরিয়ে নেওয়ার পরামর্শ ১৬ লাখ মানুষকে

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুক পোস্ট, চবি ছাত্রদল নেতাকে শোকজ

আপডেটের সময়: ০৯:৪০:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬