বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, জাতীয় দলের সাম্প্রতিক সাফল্যে তার কোনো সরাসরি ভূমিকা নেই এবং তিনি দলের বিষয়ে সিদ্ধান্তেও যুক্ত নন।
বৃহস্পতিবার (২১ মে) গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, টিম ম্যানেজমেন্ট, কোচ, সাপোর্ট স্টাফ এবং খেলোয়াড়রাই দলের সাফল্যের আসল কৃতিত্বের দাবিদার।
তামিম আরও বলেন, তিনি জাতীয় দল নিয়ে কোনো মতামত দেন না এবং এসব বিষয়ে মাথাও ঘামান না। তার মতে, তার দায়িত্ব ভিন্ন এবং তিনি সেসব কাজেই বেশি মনোযোগ দিচ্ছেন।
তিনি বলেন, সাম্প্রতিক সিরিজে বাংলাদেশ দলের জয়গুলো পুরোপুরি সংশ্লিষ্ট কোচিং স্টাফ ও খেলোয়াড়দের পরিশ্রমের ফল।
আগামী মাসে অস্ট্রেলিয়া সিরিজ চলাকালীন সময়ে বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এতে কোনো বড় ধরনের সমস্যা হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রতিবেদকের নাম 




















