ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চুড়ামনকাটিতে মাদকের বড় চালান জব্দ – গ্রেপ্তার ২ মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ ছিল চলাচল হুথিদের হামলা ঠেকাতে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি সহায়তা দেবে যুক্তরাজ্য জার্মানিতে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, নিরাপদে বেরিয়ে এলেন পাইলট আজ পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম বিশ্বব্যাংকের সঙ্গে অংশীদারত্ব জোরদারে আলোচনা হয়েছে: অর্থমন্ত্রী মাছ ধরেও আয় হচ্ছে না, বিকল্প পেশায় ঝুঁকছেন চরফ্যাশনের জেলেরা ৩০ নভেম্বরের মধ্যে সব উপজেলায় শতভাগ বই পৌঁছানোর লক্ষ্য ১৮০ দিনে বিচার শেষ না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দিনাজপুরে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মা-সহ গ্রেফতার ৩

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ সময় দেখুন

দিনাজপুরে নিখোঁজের প্রায় সাড়ে তিন মাস পর চার বছর বয়সী শিশু রাকিবা আক্তার রুহির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা জিন্নাতুন, তার প্রেমিক রিপন টুডু ও সহযোগী সুজন টুডুকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোরে দিনাজপুর সদর উপজেলার জামতলী এলাকায় রিপন টুডুর বাড়ির পাশের নারিকেল বাগানে মাটি খনন করে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের নিয়ে রাতভর অভিযান চালিয়ে মরদেহের সন্ধান পায় পুলিশ।

মঙ্গলবার দুপুরে দিনাজপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ঘটনার বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন।

আরও পড়ুনঃ  ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পুলিশ জানায়, গ্রেফতার তিনজন হলেন শিশুটির মা জিন্নাতুন (১৯), তার প্রেমিক রিপন টুডু (৩৪) এবং সহযোগী সুজন টুডু (২০)। তাদের মঙ্গলবার আদালতে হাজির করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, দিনাজপুর সদর উপজেলার নশিপুর গ্রামের জমসেদ আলীর মেয়ে জিন্নাতুনের সঙ্গে একই ধর্মের রুবেলের প্রায় পাঁচ বছর আগে বিয়ে হয়। ছয় মাস আগে তাদের বিবাহবিচ্ছেদ হলে চার বছর বয়সী মেয়ে রাকিবা আক্তার রুহি মায়ের সঙ্গে নানার বাড়িতে থাকত।

এরপর নশিপুরের জামতলী এলাকার আদিবাসী উরাঁও সম্প্রদায়ের রিপন টুডুর সঙ্গে জিন্নাতুনের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে জিন্নাতুন শিশু রুহিকে নিয়ে রিপনের বাড়িতে বসবাস শুরু করেন।

আরও পড়ুনঃ  আশ্রয়ণ প্রকল্পের ঘর টেকসই নয়, বেশিরভাগে মানুষ থাকে না: ত্রাণমন্ত্রী

পুলিশের ভাষ্য অনুযায়ী, তাদের সম্পর্কের পথে বাধা দূর করতে প্রায় সাড়ে তিন মাস আগে রুহিকে শারীরিক নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে ঘটনা গোপন করতে বাড়ির কাছে প্রায় ছয় ফুট গভীর গর্ত খুঁড়ে শিশুটির বস্তাবন্দী মরদেহ সেখানে পুঁতে ফেলা হয়।

দুর্গন্ধে যাতে বিষয়টি নিয়ে মানুষের সন্দেহ না হয়, সে জন্য একটি কুকুর হত্যা করে সেটিকেও পাশের আরেকটি গর্তে পুঁতে রাখা হয় বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, শিশুটির মায়ের অভিযোগ পাওয়ার পর থেকেই থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাটি নিয়ে কাজ করছিলেন। সোমবার তথ্যপ্রযুক্তির সহায়তায় দুজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন হত্যাকাণ্ড ও মরদেহ গুমের কথা স্বীকার করেছেন বলে জানান তিনি। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই শিশুটির মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

আরও পড়ুনঃ  চাঁদপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নারী নিহত, ভাইসহ আহত ৩

এদিকে ঘটনার সুষ্ঠু তদন্ত, শিশুটির মরদেহ উদ্ধার ও জড়িতদের গ্রেফতারের দাবিতে গত রোববার জামতলী এলাকায় রিপন টুডুর বাড়িতে হামলা চালান বিক্ষুব্ধ এলাকাবাসী। তারা বাড়ির মালামাল রাস্তায় এনে আগুন ধরিয়ে দেন। এ সময় দিনাজপুর-রংপুর মহাসড়কও অবরোধ করেন তারা।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং তাদের দাবির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

চুড়ামনকাটিতে মাদকের বড় চালান জব্দ – গ্রেপ্তার ২

দিনাজপুরে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মা-সহ গ্রেফতার ৩

আপডেটের সময়: ১০:০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

দিনাজপুরে নিখোঁজের প্রায় সাড়ে তিন মাস পর চার বছর বয়সী শিশু রাকিবা আক্তার রুহির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা জিন্নাতুন, তার প্রেমিক রিপন টুডু ও সহযোগী সুজন টুডুকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোরে দিনাজপুর সদর উপজেলার জামতলী এলাকায় রিপন টুডুর বাড়ির পাশের নারিকেল বাগানে মাটি খনন করে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের নিয়ে রাতভর অভিযান চালিয়ে মরদেহের সন্ধান পায় পুলিশ।

মঙ্গলবার দুপুরে দিনাজপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ঘটনার বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন।

আরও পড়ুনঃ  ডিজিটাল ব্যবস্থায় আনতে হবে গ্রামীণ অর্থনীতি: অর্থমন্ত্রী

পুলিশ জানায়, গ্রেফতার তিনজন হলেন শিশুটির মা জিন্নাতুন (১৯), তার প্রেমিক রিপন টুডু (৩৪) এবং সহযোগী সুজন টুডু (২০)। তাদের মঙ্গলবার আদালতে হাজির করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, দিনাজপুর সদর উপজেলার নশিপুর গ্রামের জমসেদ আলীর মেয়ে জিন্নাতুনের সঙ্গে একই ধর্মের রুবেলের প্রায় পাঁচ বছর আগে বিয়ে হয়। ছয় মাস আগে তাদের বিবাহবিচ্ছেদ হলে চার বছর বয়সী মেয়ে রাকিবা আক্তার রুহি মায়ের সঙ্গে নানার বাড়িতে থাকত।

এরপর নশিপুরের জামতলী এলাকার আদিবাসী উরাঁও সম্প্রদায়ের রিপন টুডুর সঙ্গে জিন্নাতুনের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে জিন্নাতুন শিশু রুহিকে নিয়ে রিপনের বাড়িতে বসবাস শুরু করেন।

আরও পড়ুনঃ  চাঁদপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নারী নিহত, ভাইসহ আহত ৩

পুলিশের ভাষ্য অনুযায়ী, তাদের সম্পর্কের পথে বাধা দূর করতে প্রায় সাড়ে তিন মাস আগে রুহিকে শারীরিক নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে ঘটনা গোপন করতে বাড়ির কাছে প্রায় ছয় ফুট গভীর গর্ত খুঁড়ে শিশুটির বস্তাবন্দী মরদেহ সেখানে পুঁতে ফেলা হয়।

দুর্গন্ধে যাতে বিষয়টি নিয়ে মানুষের সন্দেহ না হয়, সে জন্য একটি কুকুর হত্যা করে সেটিকেও পাশের আরেকটি গর্তে পুঁতে রাখা হয় বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, শিশুটির মায়ের অভিযোগ পাওয়ার পর থেকেই থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাটি নিয়ে কাজ করছিলেন। সোমবার তথ্যপ্রযুক্তির সহায়তায় দুজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন হত্যাকাণ্ড ও মরদেহ গুমের কথা স্বীকার করেছেন বলে জানান তিনি। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই শিশুটির মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

আরও পড়ুনঃ  গিটার হাতে বিয়ার গ্রিলস, মিউজিশিয়ান হওয়ার গল্প কতটা সত্য