ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এআই দিয়ে বানানো সব ভিডিওতে আর আয় নয়, ইউটিউব আনল নতুন মনিটাইজেশন নীতিমালা মেসেজে ‘কবুল’ বললেই কি বিয়ে সম্পন্ন হয়? ইসলাম কী বলছে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের অভিযোগ, ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন চাইলেন হাইকোর্ট সরকারের আশ্বাসে আপাতত কর্মসূচি স্থগিত ককরোচ জনতা পার্টির দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু, হাসপাতালে একজন হাইকোর্টে খারিজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন বাতিলের রিট মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের দেশীয় প্রযুক্তির চিকিৎসা যন্ত্রে প্রধানমন্ত্রীর প্রশংসা, স্বাস্থ্য খাতে গবেষণায় সর্বোচ্চ গুরুত্বের ঘোষণা জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি বাংলাদেশের বস্ত্রখাতে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা, পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস

ভারতের রাজধানী নয়াদিল্লিতে মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’-এ অনিয়ম ও দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি ঘিরে সোমবার (২০ জুলাই) শহরের বিভিন্ন সড়ক রণক্ষেত্রে পরিণত হয়।

ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা ‘লং মার্চ টু পার্লামেন্ট’ কর্মসূচিতে অংশ নিতে হাজারো শিক্ষার্থী ও তরুণ রাজপথে নামেন। তারা পার্লামেন্টের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে।

আরও পড়ুনঃ  ইনফান্তিনোর বিরুদ্ধে অভিযোগ খারিজ করলো আইওসি

পুলিশের সঙ্গে সংঘর্ষে কয়েকজন আন্দোলনকারী ও পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মধ্য দিল্লির কিছু এলাকায় সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার কড়া জবাবের হুঁশিয়ারি আরাগচির

আন্দোলনকারীদের দাবি, মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’-এ অনিয়ম ও দুর্নীতির দায় নিয়ে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করতে হবে। এ দাবিতে সিজেপি রাজধানীতে এই কর্মসূচির আয়োজন করে।

এর আগে দিল্লি পুলিশ রোববার (১৯ জুলাই) পদযাত্রার অনুমতি বাতিল করে এবং এলাকায় পাঁচ বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করে। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে সোমবার সকাল থেকেই যন্তর মন্তরে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা।

আরও পড়ুনঃ  নাইজেরিয়ায় ভয়াবহ সন্ত্রাসী হামলা, ৮ শিশুসহ নিহত অন্তত ৩০

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সিজেপির পক্ষ থেকে সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানানো হয়। দলটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, আন্দোলন শান্তিপূর্ণভাবে চালিয়ে যেতে হবে।

দিল্লি পুলিশ জানিয়েছে, অনুমোদিত যন্তর মন্তর এলাকা ছাড়া অন্য কোথাও মিছিল, সমাবেশ বা বিক্ষোভ করা যাবে না। নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে তারা।

সূত্র: এনডিটিভি

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এআই দিয়ে বানানো সব ভিডিওতে আর আয় নয়, ইউটিউব আনল নতুন মনিটাইজেশন নীতিমালা

দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা, পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস

আপডেটের সময়: ০৩:৪৮:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

ভারতের রাজধানী নয়াদিল্লিতে মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’-এ অনিয়ম ও দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি ঘিরে সোমবার (২০ জুলাই) শহরের বিভিন্ন সড়ক রণক্ষেত্রে পরিণত হয়।

ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা ‘লং মার্চ টু পার্লামেন্ট’ কর্মসূচিতে অংশ নিতে হাজারো শিক্ষার্থী ও তরুণ রাজপথে নামেন। তারা পার্লামেন্টের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে।

আরও পড়ুনঃ  সরকারের আশ্বাসে আপাতত কর্মসূচি স্থগিত ককরোচ জনতা পার্টির

পুলিশের সঙ্গে সংঘর্ষে কয়েকজন আন্দোলনকারী ও পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মধ্য দিল্লির কিছু এলাকায় সাময়িকভাবে মোবাইল ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  পদত্যাগের পর সংসদে উষ্ণ অভ্যর্থনা পেলেন ধর্মেন্দ্র প্রধান, বিজেপি এমপিদের স্লোগান

আন্দোলনকারীদের দাবি, মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’-এ অনিয়ম ও দুর্নীতির দায় নিয়ে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ করতে হবে। এ দাবিতে সিজেপি রাজধানীতে এই কর্মসূচির আয়োজন করে।

এর আগে দিল্লি পুলিশ রোববার (১৯ জুলাই) পদযাত্রার অনুমতি বাতিল করে এবং এলাকায় পাঁচ বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করে। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে সোমবার সকাল থেকেই যন্তর মন্তরে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা।

আরও পড়ুনঃ  মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে কূটনৈতিক তৎপরতা, ফোনে কথা বললেন কাতার ও আমিরাতের শীর্ষ নেতারা