ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিয়ের গুঞ্জনে হানিয়ার রসিক জবাব, ‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’ পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ‘আসিফকে গোপালগঞ্জের প্রশাসক করে পাঠান, আগেরবার তো পালিয়ে এসেছিলেন’: তারেক রহমান ১৮ নভেম্বর পর্যন্ত বাড়ল এইচএসসি সম্পূরক পরীক্ষার ফরম পূরণের সময় শিশুসন্তানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে যাওয়ার পথে যুবককে কুপিয়ে হত্যা ‘পার্শ্ববর্তী দেশের ইন্ধনে গোপন নাশকতায় জড়িত পতিত ফ্যাসিবাদী শক্তি’: রিজভী হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি, হাসপাতালে ভর্তি টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-কার্যালয়ে আগুন, মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম ইয়েমেনে বড় বন্দিমুক্তি: প্রায় ৬০০ যুদ্ধবন্দিকে ছাড়ল হুথি বিদ্রোহীরা চাকরির বাজারের চাহিদা মেটাতে বিশ্ববিদ্যালয় শিক্ষায় দক্ষতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দেশজুড়ে ১০ আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ গড়ার পরিকল্পনা

দেশের ১০টি অঞ্চলে পর্যায়ক্রমে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে তুলে দেশের খেলাধুলার মান আরও উন্নত করাই সরকারের লক্ষ্য।

শনিবার বিকেলে নারায়ণগঞ্জের চাষাড়ায় ওসমানী স্টেডিয়ামে একটি টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, একসময় নারায়ণগঞ্জ থেকে অনেক প্রতিভাবান খেলোয়াড় উঠে এসেছেন। সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে সেখানে আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। প্রস্তাবিত স্পোর্টস ভিলেজে ফুটবল ও ক্রিকেটের পাশাপাশি আর্চারি, শুটিং, সাঁতারসহ বিভিন্ন ইনডোর ও আউটডোর খেলাধুলার আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা থাকবে।

আরও পড়ুনঃ  শ্রীলঙ্কাকে ৪-০ গোলে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে বাংলাদেশ

তিনি আরও বলেন, সরকারের নতুন ক্রীড়া কর্মসূচির আওতায় ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের খেলাধুলায় সম্পৃক্ত করা হচ্ছে। প্রথম ধাপেই প্রায় ১ লাখ ৬৮ হাজার অনলাইন নিবন্ধন হয়েছে। ভবিষ্যতে এ কার্যক্রম ইউনিয়ন পর্যায় পর্যন্ত সম্প্রসারণ করা হবে, যাতে দেশের প্রতিটি ইউনিয়ন থেকে বিভিন্ন খেলায় দল গঠন করা সম্ভব হয়।

আরও পড়ুনঃ  পর্দায় রোনালদো, সঙ্গে থিয়েরি অঁরি; কমেডি সিরিজে নতুন চমক

প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি একটি সুস্থ, মাদকমুক্ত ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গঠনের গুরুত্বপূর্ণ উপায়। শিশু-কিশোরদের মোবাইল ও অন্যান্য ডিভাইসের আসক্তি কমিয়ে মাঠমুখী করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

তিনি জানান, প্রতিটি ইউনিয়নে খেলার উপযোগী মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আগামী পাঁচ বছরে প্রতিটি জেলায় একটি করে সুইমিং পুল নির্মাণ এবং দীর্ঘদিন অবহেলিত ফতুল্লা স্টেডিয়ামের সংস্কারকাজ দ্রুত শুরু করা হবে।

আরও পড়ুনঃ  ভোরের ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা

উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, জনগণের অর্থে বাস্তবায়িত কোনো প্রকল্পে নিম্নমানের কাজ সহ্য করা হবে না। কোথাও অনিয়মের তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিয়ের গুঞ্জনে হানিয়ার রসিক জবাব, ‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’

দেশজুড়ে ১০ আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ গড়ার পরিকল্পনা

আপডেটের সময়: ০৮:৫৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

দেশের ১০টি অঞ্চলে পর্যায়ক্রমে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে তুলে দেশের খেলাধুলার মান আরও উন্নত করাই সরকারের লক্ষ্য।

শনিবার বিকেলে নারায়ণগঞ্জের চাষাড়ায় ওসমানী স্টেডিয়ামে একটি টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, একসময় নারায়ণগঞ্জ থেকে অনেক প্রতিভাবান খেলোয়াড় উঠে এসেছেন। সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে সেখানে আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। প্রস্তাবিত স্পোর্টস ভিলেজে ফুটবল ও ক্রিকেটের পাশাপাশি আর্চারি, শুটিং, সাঁতারসহ বিভিন্ন ইনডোর ও আউটডোর খেলাধুলার আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা থাকবে।

আরও পড়ুনঃ  কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, প্রাণ গেল এক ব্যক্তির

তিনি আরও বলেন, সরকারের নতুন ক্রীড়া কর্মসূচির আওতায় ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের খেলাধুলায় সম্পৃক্ত করা হচ্ছে। প্রথম ধাপেই প্রায় ১ লাখ ৬৮ হাজার অনলাইন নিবন্ধন হয়েছে। ভবিষ্যতে এ কার্যক্রম ইউনিয়ন পর্যায় পর্যন্ত সম্প্রসারণ করা হবে, যাতে দেশের প্রতিটি ইউনিয়ন থেকে বিভিন্ন খেলায় দল গঠন করা সম্ভব হয়।

আরও পড়ুনঃ  পর্দায় রোনালদো, সঙ্গে থিয়েরি অঁরি; কমেডি সিরিজে নতুন চমক

প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি একটি সুস্থ, মাদকমুক্ত ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গঠনের গুরুত্বপূর্ণ উপায়। শিশু-কিশোরদের মোবাইল ও অন্যান্য ডিভাইসের আসক্তি কমিয়ে মাঠমুখী করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

তিনি জানান, প্রতিটি ইউনিয়নে খেলার উপযোগী মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আগামী পাঁচ বছরে প্রতিটি জেলায় একটি করে সুইমিং পুল নির্মাণ এবং দীর্ঘদিন অবহেলিত ফতুল্লা স্টেডিয়ামের সংস্কারকাজ দ্রুত শুরু করা হবে।

আরও পড়ুনঃ  সাফ সেমিফাইনালে বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন, রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার