ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আয়াসের জামিন শুনানিতে আদালতে তুলকালাম, বিচারকের সামনেই আইনজীবীদের হাতাহাতি পূজার ছুটিতে সাজেক বন্ধই থাকছে? নিষেধাজ্ঞা-অবরোধে কোটি টাকার বুকিং নিয়ে শঙ্কা সাভারে মাদানী সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মৌলভীবাজারে আ.লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী গ্রেফতার আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় সুখবর, লিটনের ব্যাটিং ও হাসানের বোলিংয়ে উন্নতি বাগদান ভাঙার কয়েক সপ্তাহের মধ্যেই ফের একসঙ্গে পৃথ্বী শ ও আকৃতি আগরওয়াল ‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন’—মিথ্যা গুঞ্জনে ক্ষুব্ধ ওমর সানী, ২৪ ঘণ্টার মধ্যে পোস্ট সরানোর হুঁশিয়ারি ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ একমাস পর আবার দৃশ্যমান রাঙ্গামাটির ঝুলন্ত সেতু, ফিরেছে পর্যটকদের ভিড় অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘দেশ গঠনে আপনাদের মতো মানুষের প্রয়োজন’—তিন অনুপ্রেরণাদায়ীকে প্রধানমন্ত্রীর বিশেষ সম্মান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন নিজ নিজ কর্ম ও উদ্যোগের মাধ্যমে সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করা তিনজন অনুপ্রেরণাদায়ী ব্যক্তি। তাদের অনুপ্রেরণার গল্প শুনে প্রধানমন্ত্রী বলেন,
“দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন। আপনাদের মতো সবাই এগিয়ে এলে দেশ গঠন সহজ হবে।”

আজ বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তাদের জীবনসংগ্রাম ও সমাজকল্যাণমূলক উদ্যোগের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের কাজের প্রশংসা করে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

আরও পড়ুনঃ  জাপানি বিনিয়োগ আকর্ষণে নতুন উদ্যোগ, মারুবেনি কর্পোরেশনের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

সাক্ষাৎকারী তিনজন হলেন—

১. নায়লা শারাফ

বুয়েট পাস করে বেছে নিয়েছেন প্রাথমিকের শিক্ষকতা

বুয়েট থেকে পড়াশোনা শেষ করে এলজিইডি ও জনতা ব্যাংকে কাজ করেন নায়লা শারাফ। ৩৪তম বিসিএসে উত্তীর্ণ হয়েও সরকারি চাকরিতে যোগ না দিয়ে শিশুদের শিক্ষাদানের পথ বেছে নেন তিনি।

গত সাত বছর ধরে নেত্রকোনার পাঁচআননপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নিজেই শিক্ষা উপকরণ ও ডিজিটাল কনটেন্ট তৈরি করছেন তিনি।

২. মো. আলতাফ হোসেন

দুই হাত নেই, তবু পা দিয়ে চালাচ্ছেন স্কুল

আরও পড়ুনঃ  সৌদির বিমানবন্দরে ফের হুথিদের হামলায় নিহত ১, আহত ১১

জন্ম থেকেই দুই হাত না থাকা সত্ত্বেও পা দিয়ে লেখালেখি শিখে ২০০৭ সালে নরসিংদীর পাঁচদোনায় প্রতিভা দুঃখু মিয়া কিন্ডারগার্টেন স্কুল প্রতিষ্ঠা করেন মো. আলতাফ হোসেন।

নিজের সঞ্চয় ও পৈতৃক জমি বিক্রির অর্থে গড়ে তোলা বিদ্যালয়টিতে বর্তমানে ১৪৫ জন শিক্ষার্থী ও ১০ জন শিক্ষক রয়েছেন।

তার কথা শুনে নতুন স্কুল ভবন নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

৩. রেজাউল কিবরিয়া বাবুল

তিন দশক ধরে লাগাচ্ছেন হাজার হাজার গাছ

ভোলার চরফ্যাশনের রেজাউল কিবরিয়া বাবুল প্রায় তিন দশক ধরে নিজের অর্থ ও শ্রম দিয়ে বিভিন্ন সড়কের পাশে হাজার হাজার গাছ লাগিয়েছেন।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী

মসজিদে ইমামতির পাশাপাশি পৈতৃক সম্পত্তি বিক্রি করে নার্সারি গড়ে তোলেন এবং সেখান থেকে উৎপাদিত চারা বিভিন্ন এলাকায় রোপণ করেন। তার লাগানো অনেক গাছ এখন পথচারীদের ছায়া দিচ্ছে।

প্রধানমন্ত্রী তাদের উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এ ধরনের কাজ অন্যদেরও ভালো কাজে উৎসাহিত করে। তিনি তাদের উদ্যোগ অব্যাহত রাখতে সহযোগিতার আশ্বাস দেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

আয়াসের জামিন শুনানিতে আদালতে তুলকালাম, বিচারকের সামনেই আইনজীবীদের হাতাহাতি

‘দেশ গঠনে আপনাদের মতো মানুষের প্রয়োজন’—তিন অনুপ্রেরণাদায়ীকে প্রধানমন্ত্রীর বিশেষ সম্মান

আপডেটের সময়: ০৭:০০:০৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন নিজ নিজ কর্ম ও উদ্যোগের মাধ্যমে সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করা তিনজন অনুপ্রেরণাদায়ী ব্যক্তি। তাদের অনুপ্রেরণার গল্প শুনে প্রধানমন্ত্রী বলেন,
“দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন। আপনাদের মতো সবাই এগিয়ে এলে দেশ গঠন সহজ হবে।”

আজ বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তাদের জীবনসংগ্রাম ও সমাজকল্যাণমূলক উদ্যোগের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের কাজের প্রশংসা করে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

আরও পড়ুনঃ  জাপানি বিনিয়োগ আকর্ষণে নতুন উদ্যোগ, মারুবেনি কর্পোরেশনের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

সাক্ষাৎকারী তিনজন হলেন—

১. নায়লা শারাফ

বুয়েট পাস করে বেছে নিয়েছেন প্রাথমিকের শিক্ষকতা

বুয়েট থেকে পড়াশোনা শেষ করে এলজিইডি ও জনতা ব্যাংকে কাজ করেন নায়লা শারাফ। ৩৪তম বিসিএসে উত্তীর্ণ হয়েও সরকারি চাকরিতে যোগ না দিয়ে শিশুদের শিক্ষাদানের পথ বেছে নেন তিনি।

গত সাত বছর ধরে নেত্রকোনার পাঁচআননপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নিজেই শিক্ষা উপকরণ ও ডিজিটাল কনটেন্ট তৈরি করছেন তিনি।

২. মো. আলতাফ হোসেন

দুই হাত নেই, তবু পা দিয়ে চালাচ্ছেন স্কুল

আরও পড়ুনঃ  উলিপুরে আজ সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না