ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আয়াসের জামিন শুনানিতে আদালতে তুলকালাম, বিচারকের সামনেই আইনজীবীদের হাতাহাতি পূজার ছুটিতে সাজেক বন্ধই থাকছে? নিষেধাজ্ঞা-অবরোধে কোটি টাকার বুকিং নিয়ে শঙ্কা সাভারে মাদানী সুপার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মৌলভীবাজারে আ.লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী গ্রেফতার আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় সুখবর, লিটনের ব্যাটিং ও হাসানের বোলিংয়ে উন্নতি বাগদান ভাঙার কয়েক সপ্তাহের মধ্যেই ফের একসঙ্গে পৃথ্বী শ ও আকৃতি আগরওয়াল ‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন’—মিথ্যা গুঞ্জনে ক্ষুব্ধ ওমর সানী, ২৪ ঘণ্টার মধ্যে পোস্ট সরানোর হুঁশিয়ারি ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ একমাস পর আবার দৃশ্যমান রাঙ্গামাটির ঝুলন্ত সেতু, ফিরেছে পর্যটকদের ভিড় অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বাগদান ভাঙার কয়েক সপ্তাহের মধ্যেই ফের একসঙ্গে পৃথ্বী শ ও আকৃতি আগরওয়াল

বাগদান ভাঙার ঘোষণা দেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই ফের একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ ও অভিনেত্রী আকৃতি আগরওয়াল। সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে নতুন করে শুরু করতে চান তাঁরা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে নিজেদের সম্পর্ক নিয়ে অবস্থান পরিষ্কার করেছেন আকৃতি।

চলতি বছরের মার্চে বাগদান সেরেছিলেন পৃথ্বী ও আকৃতি। তবে সেপ্টেম্বরে সেই সম্পর্ক থেকে সরে আসার কথা জানিয়েছিলেন অভিনেত্রী। তাঁদের বিচ্ছেদের খবরে আলোচনার সৃষ্টি হলেও এবার আকৃতির নতুন ঘোষণায় সামনে এসেছে সম্পর্ক জোড়া লাগানোর খবর।

আরও পড়ুনঃ  বনির সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কৌশানি

আকৃতির বিবৃতি

গত ১৩ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আ পার্সোনাল ক্ল্যারিফিকেশন’ শিরোনামে একটি বিবৃতি প্রকাশ করেন আকৃতি। সেখানে তিনি জানান, কাছের কিছু মানুষের মতামত তাঁদের সম্পর্ক নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করেছিল। সেই প্রভাবেই তাড়াহুড়ো করে বাগদান ভাঙার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

আকৃতির ভাষ্য, সম্পর্ক নিয়ে যাঁদের মতামতকে তিনি গুরুত্ব দিয়েছিলেন, তাঁরা নিজেদের তাঁদের দুজনের চেয়েও বেশি জানেন বলে মনে করতেন। এতে তিনি ভুল পথে পরিচালিত হয়েছিলেন বলে মনে করছেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ  ষাট ও সত্তরের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান আর নেই

বিবৃতিতে আকৃতি বলেন,
“বাগদান ভেঙে দেওয়ার সময় আমি আমার কাছের কিছু মানুষের মতামতকে আমাদের সম্পর্ক সম্পর্কে আমার ধারণাকে প্রভাবিত করতে দিয়েছিলাম। তাঁদের মনে হয়েছিল, তাঁরা আমাদের সম্পর্কের বিষয়ে আমাদের চেয়েও বেশি জানেন। আমার মনে হয়, আমি ভুল পথে চালিত হয়েছিলাম। আমাদের মধ্যে যে সৎ ও খোলামেলা কথোপকথন হওয়া উচিত ছিল, তা না করেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম।”

আরও পড়ুনঃ  ‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন’—মিথ্যা গুঞ্জনে ক্ষুব্ধ ওমর সানী, ২৪ ঘণ্টার মধ্যে পোস্ট সরানোর হুঁশিয়ারি

নতুন করে শুরু

তবে এবার নিজেদের মধ্যে খোলামেলা আলোচনা করে সম্পর্ককে আরেকটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। আকৃতির বক্তব্য অনুযায়ী, আগের ভুল বোঝাবুঝি কাটিয়ে দুজনের মধ্যে বোঝাপড়া তৈরি হওয়ায় নতুন করে একসঙ্গে পথ চলতে চাইছেন তাঁরা।

আকৃতির সেই বিবৃতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও শেয়ার করেছেন পৃথ্বী শ। তাঁর এই পদক্ষেপেও স্পষ্ট হয়েছে, সম্পর্ক নতুন করে শুরু করার সিদ্ধান্তে দুজনেরই সম্মতি রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

আয়াসের জামিন শুনানিতে আদালতে তুলকালাম, বিচারকের সামনেই আইনজীবীদের হাতাহাতি

বাগদান ভাঙার কয়েক সপ্তাহের মধ্যেই ফের একসঙ্গে পৃথ্বী শ ও আকৃতি আগরওয়াল

আপডেটের সময়: ০৭:২১:১৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বাগদান ভাঙার ঘোষণা দেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই ফের একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ ও অভিনেত্রী আকৃতি আগরওয়াল। সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে নতুন করে শুরু করতে চান তাঁরা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে নিজেদের সম্পর্ক নিয়ে অবস্থান পরিষ্কার করেছেন আকৃতি।

চলতি বছরের মার্চে বাগদান সেরেছিলেন পৃথ্বী ও আকৃতি। তবে সেপ্টেম্বরে সেই সম্পর্ক থেকে সরে আসার কথা জানিয়েছিলেন অভিনেত্রী। তাঁদের বিচ্ছেদের খবরে আলোচনার সৃষ্টি হলেও এবার আকৃতির নতুন ঘোষণায় সামনে এসেছে সম্পর্ক জোড়া লাগানোর খবর।

আরও পড়ুনঃ  সাবিলার বিচ্ছেদের গুঞ্জন, আঙুল উঠল শাকিব খানের দিকে!

আকৃতির বিবৃতি

গত ১৩ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আ পার্সোনাল ক্ল্যারিফিকেশন’ শিরোনামে একটি বিবৃতি প্রকাশ করেন আকৃতি। সেখানে তিনি জানান, কাছের কিছু মানুষের মতামত তাঁদের সম্পর্ক নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করেছিল। সেই প্রভাবেই তাড়াহুড়ো করে বাগদান ভাঙার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

আকৃতির ভাষ্য, সম্পর্ক নিয়ে যাঁদের মতামতকে তিনি গুরুত্ব দিয়েছিলেন, তাঁরা নিজেদের তাঁদের দুজনের চেয়েও বেশি জানেন বলে মনে করতেন। এতে তিনি ভুল পথে পরিচালিত হয়েছিলেন বলে মনে করছেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ  ষাট ও সত্তরের দশকের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান আর নেই

বিবৃতিতে আকৃতি বলেন,
“বাগদান ভেঙে দেওয়ার সময় আমি আমার কাছের কিছু মানুষের মতামতকে আমাদের সম্পর্ক সম্পর্কে আমার ধারণাকে প্রভাবিত করতে দিয়েছিলাম। তাঁদের মনে হয়েছিল, তাঁরা আমাদের সম্পর্কের বিষয়ে আমাদের চেয়েও বেশি জানেন। আমার মনে হয়, আমি ভুল পথে চালিত হয়েছিলাম। আমাদের মধ্যে যে সৎ ও খোলামেলা কথোপকথন হওয়া উচিত ছিল, তা না করেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম।”

আরও পড়ুনঃ  অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি