ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১ হাজার ৪০০ শিশু-কিশোর হত্যার পরও সহিংসতা থামেনি: রিজভী দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে গুলিতে নিহত বাংলাদেশি ব্যবসায়ী আইসিজের রায় রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর পথ তৈরি করবে: শামা ওবায়েদ ‘আমি ছোট্ট বাচ্চা, আমাকে নিয়ে এত আয়োজন কেন’: ফেসবুকে রায়হানের নতুন পোস্ট মহেশখালীতে কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাই নিহত অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির শফিকুর রহমান জামালগঞ্জে যুবদল নেতার ফার্নিচার মার্কেটে আগুন রোগীদের ফি আদায়ে অনিয়ম, গোপন কক্ষে ৮ লাখ টাকা উদ্ধারে প্রক্রিয়াগত প্রশ্ন ২০৩২ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকছেন চুয়ামেনি বাড়ির সামনে পার্ক করা গাড়িতে ম্যাটাডোরের ধাক্কা, ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন ঋতুপর্ণা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ধর্মীয়-রাজনৈতিক বিভাজনে কাউকে ক্ষতিগ্রস্ত হতে দেব না: সমাজকল্যাণমন্ত্রী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:১৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৩১ সময় দেখুন

ধর্মীয় বা রাজনৈতিক বিভাজনের কারণে দেশের কোনো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হন, সরকার সে বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, কোনো ধরনের ধর্মীয় বিভাজনে সরকার বিশ্বাস করে না এবং কাউকে বিভাজন তৈরির সুযোগও দেওয়া হবে না।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে জন্মাষ্টমী উপলক্ষে দিনাজপুরের বিরামপুর বারোয়ারী মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার

নির্বিঘ্নে ধর্ম পালনের আশ্বাস

সমাজকল্যাণমন্ত্রী বলেন, দেশের মানুষ নিজ নিজ ধর্ম, পেশা ও কর্ম নির্বিঘ্নে এবং নির্ভয়ে পালন করবেন। ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশকে সবাই মিলে আরও সুন্দর করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, দেশে কোনো ধরনের হিংসা-বিদ্বেষ, জোর-জুলুম চলবে না। প্রত্যেকে নিজের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী স্বাধীনভাবে ধর্মীয় কর্মসূচি ও উৎসব পালন করবেন। কেউ এসব আয়োজনে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি করতে পারবেন না।

‘আমরা সবাই বাংলাদেশি’

জাহিদ হোসেন বলেন, শত বছর ধরে বাংলাদেশের মানুষ একসঙ্গে বসবাস করে আসছে এবং ভবিষ্যতেও সবাই মিলেমিশে থাকবে। দেশের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  সংসদ অধিবেশনের শেষ দিনে বিএনপির সংসদীয় দলের বৈঠক

তিনি বলেন, শুধু দিনাজপুর-৬ আসন নয়, পুরো বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করবেন। সবাই বাংলাদেশি—এটাই সবার পরিচয়। এই পরিচয় ধারণ করেই বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার কথা বলেন তিনি।

অন্যায়-জুলুমের বিরুদ্ধে সরকারের অবস্থান

সমাজকল্যাণমন্ত্রী বলেন, কাউকে অন্যায়, জুলুম, অত্যাচার-নির্যাতন, দখল কিংবা চাঁদাবাজির শিকার হতে দেওয়া হবে না। এসব কর্মকাণ্ড কোনোভাবেই বর্তমান সরকার গ্রহণ করবে না।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জের ডিসি আরিফ-উজ-জামানকে জনপ্রশাসনে বদলি, নতুন দায়িত্বে জি. এম. সরফরাজ

তিনি বলেন, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দলের সর্বস্তরের নেতাকর্মীরা দেশের মানুষের পাশে থাকবে।

অনুষ্ঠানের আগে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট দিয়ে সমাজকল্যাণমন্ত্রী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি শফিকুল আলম, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানসহ বিএনপি ও সনাতন ধর্মাবলম্বী নেতারা উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

১ হাজার ৪০০ শিশু-কিশোর হত্যার পরও সহিংসতা থামেনি: রিজভী

ধর্মীয়-রাজনৈতিক বিভাজনে কাউকে ক্ষতিগ্রস্ত হতে দেব না: সমাজকল্যাণমন্ত্রী

আপডেটের সময়: ০৫:১৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

ধর্মীয় বা রাজনৈতিক বিভাজনের কারণে দেশের কোনো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হন, সরকার সে বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, কোনো ধরনের ধর্মীয় বিভাজনে সরকার বিশ্বাস করে না এবং কাউকে বিভাজন তৈরির সুযোগও দেওয়া হবে না।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে জন্মাষ্টমী উপলক্ষে দিনাজপুরের বিরামপুর বারোয়ারী মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  সংসদ অধিবেশনের শেষ দিনে বিএনপির সংসদীয় দলের বৈঠক

নির্বিঘ্নে ধর্ম পালনের আশ্বাস

সমাজকল্যাণমন্ত্রী বলেন, দেশের মানুষ নিজ নিজ ধর্ম, পেশা ও কর্ম নির্বিঘ্নে এবং নির্ভয়ে পালন করবেন। ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশকে সবাই মিলে আরও সুন্দর করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, দেশে কোনো ধরনের হিংসা-বিদ্বেষ, জোর-জুলুম চলবে না। প্রত্যেকে নিজের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী স্বাধীনভাবে ধর্মীয় কর্মসূচি ও উৎসব পালন করবেন। কেউ এসব আয়োজনে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি করতে পারবেন না।

‘আমরা সবাই বাংলাদেশি’

জাহিদ হোসেন বলেন, শত বছর ধরে বাংলাদেশের মানুষ একসঙ্গে বসবাস করে আসছে এবং ভবিষ্যতেও সবাই মিলেমিশে থাকবে। দেশের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  চাকরির বাজারের চাহিদা মেটাতে বিশ্ববিদ্যালয় শিক্ষায় দক্ষতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

তিনি বলেন, শুধু দিনাজপুর-৬ আসন নয়, পুরো বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করবেন। সবাই বাংলাদেশি—এটাই সবার পরিচয়। এই পরিচয় ধারণ করেই বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার কথা বলেন তিনি।

অন্যায়-জুলুমের বিরুদ্ধে সরকারের অবস্থান

সমাজকল্যাণমন্ত্রী বলেন, কাউকে অন্যায়, জুলুম, অত্যাচার-নির্যাতন, দখল কিংবা চাঁদাবাজির শিকার হতে দেওয়া হবে না। এসব কর্মকাণ্ড কোনোভাবেই বর্তমান সরকার গ্রহণ করবে না।

আরও পড়ুনঃ  বাংলাদেশি পণ্য আমদানি ও দক্ষ কর্মী নিয়োগে ৪ দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান