ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নিখোঁজের ছয় দিন পর নদীর পাড়ে নারীর মরদেহ, সাবেক স্বামী আটক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:০৩:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ সময় দেখুন

নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নাজমা আক্তার (৩৫) নামে এক নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর সাবেক স্বামী নুরুল আমিনকে (৪০) আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ঢুকিয়ালি নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমাকে হত্যা করে নদীর পাড়ে মাটিচাপা দেওয়ার কথা স্বীকার করেছেন নুরুল আমিন।

নাজমা সদর উপজেলার কাটলী এলাকার ইসলাম উদ্দিনের মেয়ে। নুরুল আমিন নগুয়া কুশলগাঁও গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে। প্রায় ১৪ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের দুই সন্তান রয়েছে। দ্বিতীয় সন্তান জন্মের পর প্রায় আড়াই বছর আগে দুই দফায় তাদের বিবাহবিচ্ছেদ হয় বলে স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানিয়েছে।

আরও পড়ুনঃ  নওগাঁয় পুকুরে মিলল ভাঙ্গারি ব্যবসায়ীর লাশ

পুলিশের ভাষ্য অনুযায়ী, বিবাহবিচ্ছেদের পর নুরুল আমিন দেনমোহরের দুই লাখ টাকা পরিশোধ করেন। পরে নাজমা তাঁর বিরুদ্ধে খোরপোশ ও ধর্ষণের মামলা করেন। মামলা মীমাংসার জন্য নাজমা পাঁচ লাখ টাকা দাবি করেছিলেন বলেও জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় জমির কীটনাশক কিনতে নেত্রকোনা শহরে গেলে নাজমা নুরুলকে ফোন করেন। পরে বড়বাজার এলাকায় তাদের দেখা হয়। সেখানে নাজমা নুরুলের মোবাইল ফোন নিয়ে নিলে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। স্থানীয়রা তাদের সরিয়ে দেন।

আরও পড়ুনঃ  চুরির অপবাদে শিশু ও মাকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পরে ভরণপোষণের ৬ হাজার টাকা দেওয়ার কথা বলে নাজমাকে সঙ্গে নিয়ে রিকশায় রাজুর বাজারে যান নুরুল। সেখান থেকে ভাড়া করা মোটরসাইকেলে তারা মৌগাতী ইউনিয়নের খাটপুড়া ব্রিজ এলাকায় যান।

পুলিশের দাবি, খাটপুড়া সেতুর কাছে আবারও দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নুরুল নাজমার বুকে ঘুষি মারলে তিনি মাটিতে পড়ে যান। পরে তাঁকে পাশের শ্মশানঘাটে নিয়ে ওড়না দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয় বলে জিজ্ঞাসাবাদে নুরুল জানিয়েছেন। এরপর মরদেহটি ঢুকিয়ালি নদীর পাড়ে নিয়ে গর্ত করে মাটিচাপা দেওয়া হয় বলে পুলিশের ভাষ্য।

নাজমা বাড়িতে না ফেরায় ২২ সেপ্টেম্বর তাঁর ছোট ভাই মো. শুভ নেত্রকোনা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর তদন্তে নেমে নুরুলকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

আরও পড়ুনঃ  চিংড়িতে সিলিকা জেল মেশানো, দুই ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা

পুলিশ জানিয়েছে, নুরুলের দেখানো স্থান থেকে নাজমার ব্যবহৃত ওড়না, মোবাইল ফোন ও জুতা উদ্ধার করা হয়েছে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে নদীর পাড়ে মাটিচাপা অবস্থায় নাজমার মরদেহ উদ্ধার করা হয়।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে মাটি খুঁড়ে নাজমার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নিখোঁজের ছয় দিন পর নদীর পাড়ে নারীর মরদেহ, সাবেক স্বামী আটক

আপডেটের সময়: ১১:০৩:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নাজমা আক্তার (৩৫) নামে এক নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর সাবেক স্বামী নুরুল আমিনকে (৪০) আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ঢুকিয়ালি নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমাকে হত্যা করে নদীর পাড়ে মাটিচাপা দেওয়ার কথা স্বীকার করেছেন নুরুল আমিন।

নাজমা সদর উপজেলার কাটলী এলাকার ইসলাম উদ্দিনের মেয়ে। নুরুল আমিন নগুয়া কুশলগাঁও গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে। প্রায় ১৪ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের দুই সন্তান রয়েছে। দ্বিতীয় সন্তান জন্মের পর প্রায় আড়াই বছর আগে দুই দফায় তাদের বিবাহবিচ্ছেদ হয় বলে স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানিয়েছে।

আরও পড়ুনঃ  খুলনায় ভাত চুরির অভিযোগে শিক্ষার্থী হত্যা: গ্রেপ্তার ৩, একজনের স্বীকারোক্তি

পুলিশের ভাষ্য অনুযায়ী, বিবাহবিচ্ছেদের পর নুরুল আমিন দেনমোহরের দুই লাখ টাকা পরিশোধ করেন। পরে নাজমা তাঁর বিরুদ্ধে খোরপোশ ও ধর্ষণের মামলা করেন। মামলা মীমাংসার জন্য নাজমা পাঁচ লাখ টাকা দাবি করেছিলেন বলেও জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় জমির কীটনাশক কিনতে নেত্রকোনা শহরে গেলে নাজমা নুরুলকে ফোন করেন। পরে বড়বাজার এলাকায় তাদের দেখা হয়। সেখানে নাজমা নুরুলের মোবাইল ফোন নিয়ে নিলে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। স্থানীয়রা তাদের সরিয়ে দেন।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭