ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নতুন ফ্যাসিবাদের চেষ্টা হলে জনগণই প্রতিরোধ গড়বে: জামায়াত আমির হরমুজ প্রণালি চালুর আশায় কমল বিশ্ববাজারে তেলের দাম শুকরিয়া আদায় করে শান্তির আহ্বান জানিয়েছিলেন খালেদা জিয়া ২০৪৫ সালের ঢাকা: ৮ মেট্রোরেল, ৬ এক্সপ্রেসওয়ে ও ২১ পরিবহন হাবের মহাপরিকল্পনা ‘বিজয় অথবা শহীদ’ পোস্টের পরই গুলিতে প্রাণ হারান রাকিব ঢামেকে সংঘর্ষের পর শান্তা ফারজানাসহ ৬ নেতা পুলিশ হেফাজতে গোহাইল রোডে স্বস্তির ছোঁয়া, শুরু হলো জরুরি সংস্কার ‘জুলাই সনদ বাস্তবায়নেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ’ জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীতে কড়া নিরাপত্তা, নিষিদ্ধ সংগঠনের ওপর থাকবে গোয়েন্দা নজরদারি জুলাই গণঅভ্যুত্থান ঐক্য, সাহস ও গণতান্ত্রিক চেতনার প্রতীক: ড. মুহাম্মদ ইউনূস
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নির্বাচনী ব্যয়ের হিসাব জমা না দেওয়া ২১ প্রার্থীকে ফের সময় দিল ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে দ্বিতীয়বারের মতো সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৪ জুন পর্যন্ত ২১ জন প্রার্থী ব্যয়ের হিসাব জমা দিতে পারবেন।

রোববার (২৪ মে) ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

প্রার্থীদের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্ধারিত সময়ে নির্বাচনী ব্যয়ের রিটার্ন দাখিল করেননি, তাদের জন্য গত ৬ মে পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছিল। এরপরও যারা রিটার্ন জমা দেননি, তাদের জন্য নতুন করে আগামী ১৪ জুন পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে।

আরও পড়ুনঃ  দুবাইয়ে জামিনে মুক্ত সাবেক আইজিপি বেনজীর আহমেদ, পাসপোর্ট আদালতের জিম্মায়

চিঠিতে আরও বলা হয়, যেসব প্রার্থী ৬ মে’র মধ্যেও ব্যয়ের হিসাব জমা দেননি, তাদের বিষয়টি অবহিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী ১৫ জুনের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন তৈরিরও নির্দেশনা দেওয়া হয়েছে।

যেসব প্রার্থী এখনও নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেননি, তাদের মধ্যে রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের ও স্বতন্ত্র প্রার্থী। এর মধ্যে নীলফামারী-৪ আসনের বাংলাদেশ জাতীয় পার্টির মির্জা মো. শওকত আকবর (রওশন), লালমনিরহাট-১ আসনের বাংলাদেশ জাসদের হাবিব মো. ফারুক, রংপুর-২ আসনের জেএসডির মো. আজিজুর রহমান, কুড়িগ্রাম-৩ আসনের গণঅধিকার পরিষদের সরকার মো. নুরে এরশাদ সিদ্দিকী, চট্টগ্রাম-১২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ফরিদুল আলম এবং বান্দরবান আসনের এনসিপির প্রার্থী আবু সাঈদ মো. সুজাউদ্দীনসহ মোট ২১ জন।

আরও পড়ুনঃ  বাংলাদেশ থেকে আসা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা ‘অনুপ্রবেশকারী নন’, দাবি শুভেন্দু অধিকারীর

আইন অনুযায়ী, সংসদ নির্বাচনের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে হয়। প্রথম মেয়াদ শেষ হয়েছিল গত ১৫ মার্চ। পরে দ্বিতীয় দফায় সময় বাড়িয়ে ৬ মে পর্যন্ত করা হয়।

আরও পড়ুনঃ  সাভারে মশাল মিছিলের সময় ৯ জন গ্রেপ্তার, জব্দ ব্যানার-মশাল ও মোটরসাইকেল

নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেও ব্যয়ের হিসাব জমা না দিলে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী প্রার্থিতা বাতিল, দুই থেকে সাত বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নতুন ফ্যাসিবাদের চেষ্টা হলে জনগণই প্রতিরোধ গড়বে: জামায়াত আমির

নির্বাচনী ব্যয়ের হিসাব জমা না দেওয়া ২১ প্রার্থীকে ফের সময় দিল ইসি

আপডেটের সময়: ০৫:২৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে দ্বিতীয়বারের মতো সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৪ জুন পর্যন্ত ২১ জন প্রার্থী ব্যয়ের হিসাব জমা দিতে পারবেন।

রোববার (২৪ মে) ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

প্রার্থীদের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্ধারিত সময়ে নির্বাচনী ব্যয়ের রিটার্ন দাখিল করেননি, তাদের জন্য গত ৬ মে পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছিল। এরপরও যারা রিটার্ন জমা দেননি, তাদের জন্য নতুন করে আগামী ১৪ জুন পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে।

আরও পড়ুনঃ  বাংলাদেশ থেকে আসা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা ‘অনুপ্রবেশকারী নন’, দাবি শুভেন্দু অধিকারীর

চিঠিতে আরও বলা হয়, যেসব প্রার্থী ৬ মে’র মধ্যেও ব্যয়ের হিসাব জমা দেননি, তাদের বিষয়টি অবহিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী ১৫ জুনের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন তৈরিরও নির্দেশনা দেওয়া হয়েছে।

যেসব প্রার্থী এখনও নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেননি, তাদের মধ্যে রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের ও স্বতন্ত্র প্রার্থী। এর মধ্যে নীলফামারী-৪ আসনের বাংলাদেশ জাতীয় পার্টির মির্জা মো. শওকত আকবর (রওশন), লালমনিরহাট-১ আসনের বাংলাদেশ জাসদের হাবিব মো. ফারুক, রংপুর-২ আসনের জেএসডির মো. আজিজুর রহমান, কুড়িগ্রাম-৩ আসনের গণঅধিকার পরিষদের সরকার মো. নুরে এরশাদ সিদ্দিকী, চট্টগ্রাম-১২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ফরিদুল আলম এবং বান্দরবান আসনের এনসিপির প্রার্থী আবু সাঈদ মো. সুজাউদ্দীনসহ মোট ২১ জন।

আরও পড়ুনঃ  সাভারে মশাল মিছিলের সময় ৯ জন গ্রেপ্তার, জব্দ ব্যানার-মশাল ও মোটরসাইকেল

আইন অনুযায়ী, সংসদ নির্বাচনের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে হয়। প্রথম মেয়াদ শেষ হয়েছিল গত ১৫ মার্চ। পরে দ্বিতীয় দফায় সময় বাড়িয়ে ৬ মে পর্যন্ত করা হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে শিশুকে যৌন হয়রানির মামলায় ওয়ার্ড জামায়াতের রুকন কারাগারে