ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে: স্পিকার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৫২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ২৫ সময় দেখুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম অবাধ, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন হিসেবে উল্লেখ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তাঁর মতে, এই নির্বাচনের মধ্য দিয়ে দেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি) এবং বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাসের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  বিজয় দিবস উদযাপনে জাতীয় কর্মসূচি চূড়ান্ত, থাকছে কুচকাওয়াজ ও তিন দিনের বিজয়মেলা

স্পিকার বলেন, ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচনী পর্যবেক্ষক দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অত্যন্ত সুষ্ঠু হিসেবে প্রশংসা করেছে। এই নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র আবার প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর অন্যায়, জুলুম, নিপীড়ন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ সরকার দেশের গণতন্ত্রকে লুণ্ঠিত করেছিল। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে আবারও গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু হয়।

আরও পড়ুনঃ  খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টসে প্রধানমন্ত্রীর উপস্থিতি

গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, গণতন্ত্র ছাড়া কোনো দেশে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।

নির্বাচনে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ নিয়ে আলোচনা

বৈঠকে প্রতিনিধিদল বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করা, তাঁদের অংশগ্রহণ বাড়ানো এবং রাজনৈতিক প্রতিনিধিত্বের বিষয়ে মতবিনিময় করে।

এ ছাড়া সংবিধান সংশোধন কমিটির কার্যক্রমে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিদের সংসদীয় বিতর্ক শোনা ও বোঝার সুবিধা বাড়ানোর বিষয়ে প্রতিনিধিদল তাদের মতামত তুলে ধরে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবের আমেজ বাগেরহাটে, উন্নয়ন ও সমস্যা সমাধানের আশায় জেলাবাসী

উল্লেখ্য, ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি) ও বি-স্ক্যান (B-SCAN) বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার এবং নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে যৌথভাবে কাজ করছে।

বৈঠকে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের সংশ্লিষ্ট প্রতিনিধি এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে: স্পিকার

আপডেটের সময়: ০৯:৫২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম অবাধ, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন হিসেবে উল্লেখ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তাঁর মতে, এই নির্বাচনের মধ্য দিয়ে দেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন, ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি) এবং বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাসের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টসে প্রধানমন্ত্রীর উপস্থিতি

স্পিকার বলেন, ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচনী পর্যবেক্ষক দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অত্যন্ত সুষ্ঠু হিসেবে প্রশংসা করেছে। এই নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র আবার প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর অন্যায়, জুলুম, নিপীড়ন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ সরকার দেশের গণতন্ত্রকে লুণ্ঠিত করেছিল। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে আবারও গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু হয়।

আরও পড়ুনঃ  মাজার বস্তির অন্ধকার রাতে টাইগার টিম: তাহসিফের মৃত্যুরহস্যে নতুন চাঞ্চল্য

গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বলেন, গণতন্ত্র ছাড়া কোনো দেশে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।

নির্বাচনে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ নিয়ে আলোচনা

বৈঠকে প্রতিনিধিদল বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করা, তাঁদের অংশগ্রহণ বাড়ানো এবং রাজনৈতিক প্রতিনিধিত্বের বিষয়ে মতবিনিময় করে।

এ ছাড়া সংবিধান সংশোধন কমিটির কার্যক্রমে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিদের সংসদীয় বিতর্ক শোনা ও বোঝার সুবিধা বাড়ানোর বিষয়ে প্রতিনিধিদল তাদের মতামত তুলে ধরে।

আরও পড়ুনঃ  বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী