ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নেপালের শোকে চ্যাম্পিয়নস লিগে এক মিনিট নীরবতা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৩০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৯ সময় দেখুন

নেপালের ভয়াবহ বন্যায় স্বজন হারানো মানুষের প্রতি সংহতি জানাতে ইউরোপীয় ফুটবলে পালিত হবে শোক। ২০২৬-২৭ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের প্রথম ম্যাচডেতে প্রতিটি ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে।

একই সঙ্গে ম্যাচগুলোতে প্রদর্শন করা হবে বিশেষ ব্যানার। সেখানে লেখা থাকবে—‘You are not alone Nepal’।

বন্যাদুর্গতদের পাশে ইউরোপীয় ফুটবল

সোমবার (৭ সেপ্টেম্বর) এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। গত ২৬ আগস্ট নেপালে আকস্মিক ভয়াবহ বন্যার পর দুর্গত মানুষ ও স্বজন হারানো পরিবারগুলোর প্রতি সংহতি ও সমর্থন জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  রেইন্ডার্সের হ্যাটট্রিকে গ্রিসকে ৭ গোলের বিশাল ব্যবধানে হারাল নেদারল্যান্ডস

উয়েফা সভাপতি আলেকসান্ডার সেফেরিন বলেছেন, এই সপ্তাহের ম্যাচগুলোর আগে পুরো ইউরোপীয় ফুটবল পরিবার নেপালের মানুষের পাশে একসঙ্গে দাঁড়াবে।

নেপালের মানুষের প্রতি গভীর সমবেদনা ও সমর্থন জানানোই এই উদ্যোগের উদ্দেশ্য বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে কঠিন সময় পার করে ঘুরে দাঁড়ানোর পথে নেপালের মানুষের শক্তি ও সহনশীলতা কামনা করেন সেফেরিন।

আরও পড়ুনঃ   দুই ব্যাটারের দুর্দান্ত সেঞ্চুরিতে রাওয়ালপিন্ডি টেস্টে চালকের আসনে শ্রীলঙ্কা

আজ শুরু চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম

নেপালের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানানোর মধ্য দিয়েই শুরু হচ্ছে ২০২৬-২৭ উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্ব। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) শুরু হচ্ছে প্রথম ম্যাচডে, যা চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত।

এবারও লিগ পর্বে অংশ নিচ্ছে ৩৬টি দল। প্রতিটি দল খেলবে আটটি করে ম্যাচ। ৩৬ দলের একক লিগ কাঠামোয় এটি প্রতিযোগিতাটির তৃতীয় মৌসুম।

আরও পড়ুনঃ  মাঠে মাঠে খেলার আয়োজন, লক্ষ্য সামাজিক বিপ্লব—ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রথম ম্যাচডেতে বড় লড়াই

প্রথম ম্যাচডেতে আজ মুখোমুখি হবে এথেন্স ও লাস্ক এবং ক্লাব ব্রুজ ও অ্যাস্টন ভিলা। একই দিনে বরুশিয়া ডর্টমুন্ড খেলবে ভিয়ারিয়ালের বিপক্ষে।

এ ছাড়া পোর্তোর প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি এবং লিলের মুখোমুখি হবে রিয়াল বেতিস।

দিনের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের ম্যাচ।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নেপালের শোকে চ্যাম্পিয়নস লিগে এক মিনিট নীরবতা

আপডেটের সময়: ০৯:৩০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

নেপালের ভয়াবহ বন্যায় স্বজন হারানো মানুষের প্রতি সংহতি জানাতে ইউরোপীয় ফুটবলে পালিত হবে শোক। ২০২৬-২৭ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের প্রথম ম্যাচডেতে প্রতিটি ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে।

একই সঙ্গে ম্যাচগুলোতে প্রদর্শন করা হবে বিশেষ ব্যানার। সেখানে লেখা থাকবে—‘You are not alone Nepal’।

বন্যাদুর্গতদের পাশে ইউরোপীয় ফুটবল

সোমবার (৭ সেপ্টেম্বর) এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। গত ২৬ আগস্ট নেপালে আকস্মিক ভয়াবহ বন্যার পর দুর্গত মানুষ ও স্বজন হারানো পরিবারগুলোর প্রতি সংহতি ও সমর্থন জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  মাঠে মাঠে খেলার আয়োজন, লক্ষ্য সামাজিক বিপ্লব—ক্রীড়া প্রতিমন্ত্রী

উয়েফা সভাপতি আলেকসান্ডার সেফেরিন বলেছেন, এই সপ্তাহের ম্যাচগুলোর আগে পুরো ইউরোপীয় ফুটবল পরিবার নেপালের মানুষের পাশে একসঙ্গে দাঁড়াবে।

নেপালের মানুষের প্রতি গভীর সমবেদনা ও সমর্থন জানানোই এই উদ্যোগের উদ্দেশ্য বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে কঠিন সময় পার করে ঘুরে দাঁড়ানোর পথে নেপালের মানুষের শক্তি ও সহনশীলতা কামনা করেন সেফেরিন।

আরও পড়ুনঃ  শ্রীলঙ্কাকে ৪-০ গোলে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে বাংলাদেশ

আজ শুরু চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম

নেপালের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানানোর মধ্য দিয়েই শুরু হচ্ছে ২০২৬-২৭ উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্ব। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) শুরু হচ্ছে প্রথম ম্যাচডে, যা চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত।

এবারও লিগ পর্বে অংশ নিচ্ছে ৩৬টি দল। প্রতিটি দল খেলবে আটটি করে ম্যাচ। ৩৬ দলের একক লিগ কাঠামোয় এটি প্রতিযোগিতাটির তৃতীয় মৌসুম।

আরও পড়ুনঃ  সাফ সেমিফাইনালে বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন, রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার