ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা ৩৩২, নিখোঁজ ৯০০-এর বেশি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৩৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ৫ সময় দেখুন

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩২ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিট পর্যন্ত দেশটির পুলিশের দেওয়া সর্বশেষ হিসাবে এ তথ্য জানা গেছে। পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কাঠমান্ডু পোস্টকে নেপাল পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে। পুলিশের মুখপাত্র অভি নারায়ণ কাফলে সংশোধিত মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন।

এর আগে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে পুলিশের দেওয়া হিসাবে মৃতের সংখ্যা ছিল ২৮৯ জন। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে মৃতের তালিকায় আরও ৪৩ জন যুক্ত হয়েছে।

আরও পড়ুনঃ  বঙ্গোপসাগরে বরগুনার ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

সর্বশেষ হিসাব অনুযায়ী, চিতওয়ানে ১২১ জন, নওয়ালপরাসি পূর্বে ৭৪ জন, ধাদিঙ ও গোর্খায় ২৯ জন করে, নুয়াকোটে ২৮ জন, তানাহুনে ১৯ জন, রাসুয়ায় ১৭ জন এবং নওয়ালপরাসি পশ্চিমে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এখনো নিখোঁজ ৯০০-এর বেশি

নেপাল-তিব্বত সীমান্ত এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যায় ঘরবাড়ি, সড়ক ও সেতু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো ৯০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে নেপালের সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুনঃ  আবারও ক্যানসার শনাক্ত, নতুন লড়াইয়ে সামিয়া আফরিন

দুর্গম ও দুর্গত এলাকাগুলোতে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ এবং ক্ষয়ক্ষতির হিসাব তৈরির কাজও চলছে।

হিমবাহ ধস থেকেই ভয়াবহ জলস্রোত

প্রাথমিকভাবে ভূমিকম্পকে এই বিপর্যয়ের সম্ভাব্য কারণ মনে করা হলেও পরে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানায়, হিমবাহের বরফ, পাথর ও মাটির ধস থেকে এই ভয়াবহ জলস্রোতের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ  আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা কর্মসূচি

প্রবল স্রোত রাসুয়াসহ বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে গিয়ে ত্রিশূলী ও নারায়ণী নদী ব্যবস্থার দিকে নেমে যায়। এতে বিস্তীর্ণ এলাকার বসতি, সড়ক, সেতু ও অন্যান্য অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

উদ্ধারকারী দলগুলো দুর্গম এলাকাগুলোতে পৌঁছানোর চেষ্টা করছে। নিখোঁজদের সন্ধান এবং ক্ষতিগ্রস্তদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ অব্যাহত রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা ৩৩২, নিখোঁজ ৯০০-এর বেশি

আপডেটের সময়: ০৬:৩৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩২ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিট পর্যন্ত দেশটির পুলিশের দেওয়া সর্বশেষ হিসাবে এ তথ্য জানা গেছে। পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কাঠমান্ডু পোস্টকে নেপাল পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে। পুলিশের মুখপাত্র অভি নারায়ণ কাফলে সংশোধিত মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন।

এর আগে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে পুলিশের দেওয়া হিসাবে মৃতের সংখ্যা ছিল ২৮৯ জন। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে মৃতের তালিকায় আরও ৪৩ জন যুক্ত হয়েছে।

আরও পড়ুনঃ  বিধ্বস্ত নেপালে প্রাণহানি বেড়ে ১৬০, বিহারে বন্যার শঙ্কা

সর্বশেষ হিসাব অনুযায়ী, চিতওয়ানে ১২১ জন, নওয়ালপরাসি পূর্বে ৭৪ জন, ধাদিঙ ও গোর্খায় ২৯ জন করে, নুয়াকোটে ২৮ জন, তানাহুনে ১৯ জন, রাসুয়ায় ১৭ জন এবং নওয়ালপরাসি পশ্চিমে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এখনো নিখোঁজ ৯০০-এর বেশি

নেপাল-তিব্বত সীমান্ত এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যায় ঘরবাড়ি, সড়ক ও সেতু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনো ৯০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে নেপালের সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুনঃ  স্থানীয় নির্বাচন নিয়ে ইসির প্রস্তুতি, সেপ্টেম্বরে তফসিল ও ডিসেম্বরে প্রথম ধাপের ভোটের পরিকল্পনা

দুর্গম ও দুর্গত এলাকাগুলোতে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ এবং ক্ষয়ক্ষতির হিসাব তৈরির কাজও চলছে।

হিমবাহ ধস থেকেই ভয়াবহ জলস্রোত

প্রাথমিকভাবে ভূমিকম্পকে এই বিপর্যয়ের সম্ভাব্য কারণ মনে করা হলেও পরে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানায়, হিমবাহের বরফ, পাথর ও মাটির ধস থেকে এই ভয়াবহ জলস্রোতের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ  স্ত্রীর জন্মদিনে তৌসিফের ভালোবাসাময় বার্তা