যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে পুড়ে গেছে অন্তত ১৩ হাজার হেক্টর এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাপকভাবে কাজ করছে ফায়ার সার্ভিস।
গত শনিবার থেকে রেনো শহরের উত্তরাঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। এরই মধ্যে অন্তত ৪২ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি আরও ৪৫ হাজার মানুষকে যেকোনো সময় এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
দাবানল নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের বিপুলসংখ্যক সদস্য কাজ করছেন। আগুন নেভাতে হেলিকপ্টার থেকে পানি ও রাসায়নিক ছিটানো হচ্ছে।
ভয়াবহ এই ঘটনায় ফায়ার সার্ভিসের তিন সদস্যসহ মোট ছয়জন আহত হয়েছেন।
এদিকে দাবানলের সূত্রপাতের পেছনে মানুষের সম্পৃক্ততা থাকতে পারে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রতিবেদকের নাম 




















