ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হাতিরঝিলে দিনে দুপুরে ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্লা পলাশকে গুলি ইরানি নৌবাহিনীর অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি যুক্তরাষ্ট্রের দাবি, ‘ইরানের নৌবাহিনীর অস্তিত্ব নেই, সত্যিই সাহসী হলে সামনে এসে দেখাক’ ফেসবুকে এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি সেবা, অনেকের স্ক্রিনে ভেসে উঠছে ‘Oops’ বার্তা মেটার সেবা বিভ্রাট: ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে বিশ্বব্যাপী সমস্যা বড় পতন এড়াল পুঁজিবাজার, সিএসইতে সূচক হ্রাস যুক্তরাষ্ট্রে ৩ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটে চাপ বাড়ছে টয়োটা ও ভক্সওয়াগেনকে টপকানোর লক্ষ্য বিওয়াইডির, বিনিয়োগকারীদের মধ্যে সংশয় রপ্তানিমুখী শিল্পে সহজ হচ্ছে বন্ড সুবিধা ও অডিট বাধ্যবাধকতা নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী বাজেট প্রণয়ন: পরিকল্পনা প্রতিমন্ত্রী বাজার স্থিতিশীল রাখতে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে সরকার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com
চার বিশ্ববিদ্যালয়ে

পাঁচ উপ-উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার

দেশের চারটি সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে নতুন পাঁচজন উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর বা প্রোভিসি) নিয়োগ দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়।

বুধবার (১০ জুন) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে।

নিয়োগপ্রাপ্তদের মেয়াদকাল যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর।

আরও পড়ুনঃ  বড় পতন এড়াল পুঁজিবাজার, সিএসইতে সূচক হ্রাস

যেসব বিশ্ববিদ্যালয়ে নিয়োগ

প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ আলী জিন্নাহ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) হিসেবে নিয়োগ পেয়েছেন বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ আল আমিন। একই বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং বর্তমানে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।

আরও পড়ুনঃ  এনসিপির ৮ লাখ ৫২ হাজার কোটি টাকার ছায়াবাজেট ঘোষণা

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস সিদ্দিকী।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ফার্মেসি বিভাগের ডিন ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।

পূর্বের দায়িত্ব থেকে অব্যাহতি

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) মোহাম্মাদ শামীম উদ্দিন খান, প্রো-ভিসি (প্রশাসন) ড. কামাল উদ্দিন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. মোহাম্মদ রেজুয়ানুল হককে অব্যাহতি দিয়ে নিজ নিজ মূল পদে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  শাকিরার ‘দাই দাই’ দিয়ে শুরু, লিসার পারফরম্যান্সে শেষ বিশ্বকাপের উদ্বোধনী আয়োজন

শর্তাবলি

নিয়োগ-সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন উপ-উপাচার্যরা তাদের বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন। পাশাপাশি তাদের সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

হাতিরঝিলে দিনে দুপুরে ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্লা পলাশকে গুলি

চার বিশ্ববিদ্যালয়ে

পাঁচ উপ-উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার

আপডেটের সময়: ০২:২০:০৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

দেশের চারটি সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে নতুন পাঁচজন উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর বা প্রোভিসি) নিয়োগ দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়।

বুধবার (১০ জুন) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে।

নিয়োগপ্রাপ্তদের মেয়াদকাল যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর।

আরও পড়ুনঃ  এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার অভিযোগে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

যেসব বিশ্ববিদ্যালয়ে নিয়োগ

প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ আলী জিন্নাহ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) হিসেবে নিয়োগ পেয়েছেন বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ আল আমিন। একই বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং বর্তমানে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।

আরও পড়ুনঃ  এনসিপির ৮ লাখ ৫২ হাজার কোটি টাকার ছায়াবাজেট ঘোষণা

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস সিদ্দিকী।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ফার্মেসি বিভাগের ডিন ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।

পূর্বের দায়িত্ব থেকে অব্যাহতি

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) মোহাম্মাদ শামীম উদ্দিন খান, প্রো-ভিসি (প্রশাসন) ড. কামাল উদ্দিন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. মোহাম্মদ রেজুয়ানুল হককে অব্যাহতি দিয়ে নিজ নিজ মূল পদে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  করমুক্ত আয় বাড়িয়ে ৫ বছরের আয়কর রোডম্যাপ ঘোষণা