ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পাটওয়ারীর বিরুদ্ধে ‘আসল মার’ সামনে: এমপি মনজুরুল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সামনে আরও ‘কঠিন সময়’ অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন দিনাজপুর-১ আসনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য মনজুরুল ইসলাম। তার দাবি, পাটওয়ারীর বিরুদ্ধে ‘মার’ কেবল শুরু হয়েছে, সামনে পরিস্থিতি আরও কঠিন হতে পারে।

শুক্রবার (৭ আগস্ট) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থান দিবসের দুই বছর পূর্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  জনগণের অধিকার আদায়ে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা জামায়াত আমিরের

মনজুরুল ইসলামের অভিযোগ, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিভিন্ন মন্তব্য বাকস্বাধীনতার সীমা অতিক্রম করেছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ছাড়াও তার স্ত্রী ও কন্যাকে নিয়ে মন্তব্য করা হলে তা মেনে নেওয়া কঠিন। তার ভাষায়, এ ধরনের বক্তব্যকে ‘ফ্রিডম অব স্পিচ’ বা বাকস্বাধীনতা বলা যায় না।

আরও পড়ুনঃ  জবির আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে বিরোধীদলীয় নেতা

মনজুরুল ইসলাম আরও বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিভিন্ন বক্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান যে ধৈর্যের পরিচয় দিচ্ছেন, সেটি উল্লেখ করার মতো। তার দাবি, পাটওয়ারী ও তুষারসহ কয়েকজন তারেক রহমানকে নিয়ে আপত্তিকর ভাষা ব্যবহার করছেন।

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যুত্থান ঐক্য, সাহস ও গণতান্ত্রিক চেতনার প্রতীক: ড. মুহাম্মদ ইউনূস

নিউইয়র্কে বাংলাদেশের কনস্যুলেটে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনসাল জেনারেল মোজাম্মেল হক পিটার। এতে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহ উদ্দীন নোমান চৌধুরী, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ ও জিল্লুর রহমান জিল্লুসহ অনেকে উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

পাটওয়ারীর বিরুদ্ধে ‘আসল মার’ সামনে: এমপি মনজুরুল

আপডেটের সময়: ০৯:০০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সামনে আরও ‘কঠিন সময়’ অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন দিনাজপুর-১ আসনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য মনজুরুল ইসলাম। তার দাবি, পাটওয়ারীর বিরুদ্ধে ‘মার’ কেবল শুরু হয়েছে, সামনে পরিস্থিতি আরও কঠিন হতে পারে।

শুক্রবার (৭ আগস্ট) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থান দিবসের দুই বছর পূর্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  গ্যাসের দাম বাড়ালে সরকার টিকে থাকতে পারবে না: নাহিদ ইসলাম

মনজুরুল ইসলামের অভিযোগ, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিভিন্ন মন্তব্য বাকস্বাধীনতার সীমা অতিক্রম করেছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ছাড়াও তার স্ত্রী ও কন্যাকে নিয়ে মন্তব্য করা হলে তা মেনে নেওয়া কঠিন। তার ভাষায়, এ ধরনের বক্তব্যকে ‘ফ্রিডম অব স্পিচ’ বা বাকস্বাধীনতা বলা যায় না।

আরও পড়ুনঃ  নতুন মার্কিন হামলা হলে উপসাগরীয় জ্বালানি স্থাপনায় আঘাতের হুঁশিয়ারি ইরানের