বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মহিলা বাস সার্ভিস ‘পিংক বাস’ পরিচালনার জন্য অস্থায়ী ভিত্তিতে নারী চালক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ভারী গাড়ি চালনার ওপর বিনামূল্যে প্রশিক্ষণও দেওয়া হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ অথবা জন্মনিবন্ধন সনদ থাকতে হবে।
যেসব যোগ্যতা থাকতে হবে
- বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
- উচ্চতা কমপক্ষে ৫ ফুট হতে হবে।
- ভারী যানবাহন চালানোর লাইসেন্স থাকতে হবে। অথবা বর্তমান ড্রাইভিং লাইসেন্স ভারী লাইসেন্সে রূপান্তরের প্রয়োজনীয় সব শর্ত পূরণ করতে হবে।
- জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ ও শিক্ষাগত যোগ্যতার সনদ থাকতে হবে।
তিন দিন প্রাথমিক পরীক্ষা
আগামী ৩০ আগস্ট, ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে দুপুর ২টার মধ্যে প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে হবে।
প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি ও ড্রাইভিং লাইসেন্স সঙ্গে নিয়ে বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট, গাজীপুরে সশরীরে গাড়ি চালনা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ দেওয়া হবে না।
থাকছে বিনামূল্যে ভারী গাড়ি চালনার প্রশিক্ষণ
প্রাথমিকভাবে নির্বাচিত নারী চালকদের ৭ দিন থেকে সর্বোচ্চ ২ মাস পর্যন্ত ভারী গাড়ি চালনার বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালে চালকদের থাকা ও খাওয়ার খরচ বহন করবে বিআরটিসি।
প্রশিক্ষণ শেষে রোড পারফরম্যান্স টেস্টে উত্তীর্ণ হলে প্রচলিত প্রশাসনিক ও আর্থিক বিধিমালা অনুযায়ী দৈনিক মজুরি ভিত্তিতে চালক পদে নিয়োগ দেওয়া হবে।
তবে চূড়ান্ত নিয়োগের আগে কোনো ধরনের আর্থিক সুবিধা পাওয়া যাবে না। ভবিষ্যতে বিআরটিসির স্থায়ী চালক পদে নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এসব চালক অগ্রাধিকার পেতে পারেন।
যোগাযোগ
নিয়োগ ও প্রশিক্ষণসংক্রান্ত প্রয়োজনে বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট, গাজীপুরের ম্যানেজার ট্রেনিংয়ের সঙ্গে যোগাযোগ করা যাবে।
মোবাইল/হোয়াটসঅ্যাপ: ০১৬১৯-৪৫৭২৪৫
প্রতিবেদকের নাম 






















