ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পুলিশে ২৪ কর্মকর্তার বড় রদবদল

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। তাদের মধ্যে ১২ জন অতিরিক্ত ডিআইজি, ৩ জন ডিআইজি এবং ৯ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

রোববার (৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরে পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে এসব রদবদল করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরও পড়ুনঃ  হুথি মোকাবিলায় ইয়েমেনে সৌদি-সমর্থিত সরকারকে ৪ উড়োজাহাজভর্তি অস্ত্র পাঠাল পাকিস্তান

ডিআইজি পর্যায়ে রদবদল

বদলির আদেশ অনুযায়ী, স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) ড. মো. আক্কাস উদ্দিন ভূঁইয়াকে পুলিশ স্টাফ কলেজে পদায়ন করা হয়েছে।

পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. মাহমুদুর রহমানকেও পুলিশ স্টাফ কলেজে পদায়ন করা হয়েছে। আর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূরকে ম্যাস র‌্যাপিড ট্রানজিটে (মেট্রোরেল) পদায়ন করা হয়েছে।

পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের বদলি

অপর এক আদেশে সিআইডির পুলিশ সুপার এ টি এম মোশাররফ হোসেনকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি) করা হয়েছে।

আরও পড়ুনঃ  ফেনীর পথে প্রধানমন্ত্রী, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) সৈয়দ মোহাম্মদ ফরহাদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি, পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার মাহবুবুল আলমকে সিআইডির বিশেষ পুলিশ সুপার এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সংযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ হুমায়ুন কবিরকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।

আরও পড়ুনঃ  জেলা হাসপাতালে ১০ ও মেডিকেল কলেজে ৫০ ডায়ালাইসিস মেশিন স্থাপনের উদ্যোগ

এ ছাড়া পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার আশ্রাফুজ্জামানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিসি এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার ইয়াছমিন খাতুনকে এসবিতে পদায়ন করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি নিশাত এ্যঞ্জেলাকে ট্যুরিস্ট পুলিশে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ডিসি মোহাম্মদ ইমদাদ হুসাইনকে এসআরইউয়ের পুলিশ সুপার এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি কবীর আহম্মেদকে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জাহিদ হাসানকে ‘বাবা’ ডেকে জন্মদিনের শুভেচ্ছা সুনেরাহর

পুলিশে ২৪ কর্মকর্তার বড় রদবদল

আপডেটের সময়: ০৪:৫১:২২ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। তাদের মধ্যে ১২ জন অতিরিক্ত ডিআইজি, ৩ জন ডিআইজি এবং ৯ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

রোববার (৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরে পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে এসব রদবদল করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরও পড়ুনঃ  ফেনীর পথে প্রধানমন্ত্রী, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

ডিআইজি পর্যায়ে রদবদল

বদলির আদেশ অনুযায়ী, স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) ড. মো. আক্কাস উদ্দিন ভূঁইয়াকে পুলিশ স্টাফ কলেজে পদায়ন করা হয়েছে।

পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. মাহমুদুর রহমানকেও পুলিশ স্টাফ কলেজে পদায়ন করা হয়েছে। আর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূরকে ম্যাস র‌্যাপিড ট্রানজিটে (মেট্রোরেল) পদায়ন করা হয়েছে।

পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের বদলি

অপর এক আদেশে সিআইডির পুলিশ সুপার এ টি এম মোশাররফ হোসেনকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি) করা হয়েছে।

আরও পড়ুনঃ  চালুর ছয় মাসেই ট্রেনের ইন্টারনেট সরঞ্জাম চুরি

ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) সৈয়দ মোহাম্মদ ফরহাদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি, পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার মাহবুবুল আলমকে সিআইডির বিশেষ পুলিশ সুপার এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সংযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ হুমায়ুন কবিরকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।

আরও পড়ুনঃ  চলন্ত বাসে সন্তান প্রসব, পরিবহনের নামে শিশুর নাম; আজীবন ফ্রি ভ্রমণের ঘোষণা