
“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশায় জাতীয় পুষ্টি সপ্তাহের শেষ দিনে ফুড বাস্কেট বিতরণ করা হয়েছে।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে পুষ্টি সপ্তাহের সমাপনী দিনে অসহায় ও দরিদ্রদের মাঝে ফুড বাস্কেট বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।
এছাড়াও জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জয়নুল আবদীন, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলামসহ মেডিকেল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহের কার্যক্রম শুরু হয়।
নাইম উদ্দীন, পোরশা (নওগাঁ) প্রতিনিধি 


























