ঢাকা ১০:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশি আটক সোনারগাঁয়ে বস্তাবন্দি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার তরুণ শিক্ষার্থীদের এআই-রোবটিক্সে দক্ষতা অর্জন করতে হবে: শিক্ষামন্ত্রী জেদ্দায় মিসাইল আতঙ্কে ছুটোছুটি, সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, নিন্দা জানাই: জামায়াত আমির ইতালির বিনিয়োগ আকর্ষণে চামড়া খাতে সহযোগিতা বাড়াতে আলোচনা দাম্পত্যের ২০ বছর পূর্তিতে ফের ‘বিয়ে’ করলেন সুরিয়া-জ্যোতিকা মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে মাদরাসাও আসবে মনিটরিংয়ের আওতায়: ববি হাজ্জাজ কুকুরের লালা কাপড়ে লাগলে কতবার ধুতে হবে? গাজাজুড়ে ঝুঁকিতে অন্তত দুই হাজার ভবন, নিখোঁজ শতাধিক: গাজার স্বাস্থ্য মহাপরিচালক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

প্রকাশ্য দিবালোকে স্ত্রীকে হত্যাচেষ্টা, জনতার হাতে আটক স্বামী

ভারতের বেঙ্গালুরুর নেলামানগালা এলাকায় প্রকাশ্য সড়কে স্ত্রীর গলা কাটার চেষ্টা করে জনতার হাতে আটক হয়েছেন এক ব্যক্তি। পথচারীদের সাহসী হস্তক্ষেপে প্রাণে বেঁচে যান ওই নারী।

গত বুধবার (৬ মে) দুপুরে দাসানাপুরা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, অভিযুক্ত সঞ্জয় ও তার স্ত্রী সোনালী মূলত বিহারের বাসিন্দা। তারা বেঙ্গালুরুর একটি ভাড়া বাসায় বসবাস করতেন। ঘটনার দিন সোনালী বাড়ি থেকে বের হলে মোটরসাইকেলে করে সেখানে পৌঁছান সঞ্জয়। মাথায় হেলমেট পরা অবস্থায় তিনি আচমকা স্ত্রীর পথরোধ করেন।

আরও পড়ুনঃ  চাঁদা না দেওয়ায় বাসায় ঢুকে যুবককে গুলি করার অভিযোগ

প্রত্যক্ষদর্শীরা জানান, সঞ্জয় জোর করে সোনালীকে রাস্তার মাঝখানে টেনে নিয়ে যান এবং পকেট থেকে ধারালো ছুরি বের করে তার গলায় আঘাত করার চেষ্টা করেন। ব্যস্ত সড়কে এমন ঘটনায় চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ  পূবালী ব্যাংকের ভেতর থেকে ৪ লাখ টাকা চুরি, ঝিনাইদহে গ্রেপ্তার ১

পরিস্থিতি বুঝে স্থানীয় কয়েকজন দ্রুত এগিয়ে এসে সঞ্জয়কে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয় এবং সোনালীকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, দাম্পত্য কলহের জের ধরেই এই হামলার ঘটনা ঘটেছে। সঞ্জয় ও সোনালী—দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে ছিল। নতুন জীবন শুরু করতে তারা বেঙ্গালুরুতে এসেছিলেন। তবে সাম্প্রতিক সময়ে অতিরিক্ত মদ্যপানকে কেন্দ্র করে তাদের মধ্যে নিয়মিত ঝগড়া-বিবাদ চলছিল।

আরও পড়ুনঃ  শাহজালালে সোয়া কোটি টাকার স্বর্ণসহ গ্রেপ্তার ৩

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্পর্কের অবনতি হওয়ায় সোনালী সম্প্রতি আলাদা থাকার সিদ্ধান্ত নেন। এতে ক্ষুব্ধ হয়ে সঞ্জয় হামলার পরিকল্পনা করেন বলে ধারণা করছে পুলিশ।

ঘটনার পর স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশি আটক

প্রকাশ্য দিবালোকে স্ত্রীকে হত্যাচেষ্টা, জনতার হাতে আটক স্বামী

আপডেটের সময়: ১১:০৭:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

ভারতের বেঙ্গালুরুর নেলামানগালা এলাকায় প্রকাশ্য সড়কে স্ত্রীর গলা কাটার চেষ্টা করে জনতার হাতে আটক হয়েছেন এক ব্যক্তি। পথচারীদের সাহসী হস্তক্ষেপে প্রাণে বেঁচে যান ওই নারী।

গত বুধবার (৬ মে) দুপুরে দাসানাপুরা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, অভিযুক্ত সঞ্জয় ও তার স্ত্রী সোনালী মূলত বিহারের বাসিন্দা। তারা বেঙ্গালুরুর একটি ভাড়া বাসায় বসবাস করতেন। ঘটনার দিন সোনালী বাড়ি থেকে বের হলে মোটরসাইকেলে করে সেখানে পৌঁছান সঞ্জয়। মাথায় হেলমেট পরা অবস্থায় তিনি আচমকা স্ত্রীর পথরোধ করেন।

আরও পড়ুনঃ  অনলাইন স্ক্যামিংয়ের অভিযোগে ৬৩ বিদেশির রিমান্ড আবেদন, শুনানি মঙ্গলবার

প্রত্যক্ষদর্শীরা জানান, সঞ্জয় জোর করে সোনালীকে রাস্তার মাঝখানে টেনে নিয়ে যান এবং পকেট থেকে ধারালো ছুরি বের করে তার গলায় আঘাত করার চেষ্টা করেন। ব্যস্ত সড়কে এমন ঘটনায় চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ  জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ

পরিস্থিতি বুঝে স্থানীয় কয়েকজন দ্রুত এগিয়ে এসে সঞ্জয়কে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয় এবং সোনালীকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, দাম্পত্য কলহের জের ধরেই এই হামলার ঘটনা ঘটেছে। সঞ্জয় ও সোনালী—দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে ছিল। নতুন জীবন শুরু করতে তারা বেঙ্গালুরুতে এসেছিলেন। তবে সাম্প্রতিক সময়ে অতিরিক্ত মদ্যপানকে কেন্দ্র করে তাদের মধ্যে নিয়মিত ঝগড়া-বিবাদ চলছিল।

আরও পড়ুনঃ  পল্লবীতে আ. লীগের ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগ, গ্রেপ্তার ১৩