ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ছয় সপ্তাহে ইস্ট-ওয়েস্ট পাইপলাইন পুরোপুরি চালুর পরিকল্পনা সৌদি আরামকোর স্থানীয় নির্বাচন সামনে রেখে আজ মন্ত্রণালয়গুলোর সঙ্গে ইসির বৈঠক দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩২ বিলিয়ন ডলার ৫০০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও ফিরিয়েছিলেন মেসি, বার্সেলোনায় থাকার ছিল অটুট ইচ্ছা ডোপ টেস্টের উদ্যোগের পর চাঁদপুরের এসআইয়ের খোঁজ মিলছে না কারাবাও কাপের শিরোপা ধরে রাখার অভিযানে রাতে মাঠে নামছে ম্যানসিটি হরমুজে সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয়নি দক্ষিণ কোরিয়া সাত মাসে নারীদের ধর্ষণের ৪০০ ঘটনা, শিশু সহিংসতা ৬০৬ সকালের বৃষ্টিতে ঢাকায় স্বস্তি, কয়েক অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা শহীদ জুবায়েরের বোন জেসমিনের চিকিৎসার অগ্রগতি জানলেন প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

প্রাণহানির ঘটনায় বিপাকে আল্লু অর্জুন, আদালতে তলব

দক্ষিণ ভারতীয় সুপারস্টার আল্লু অর্জুনকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে হায়দ্রাবাদের একটি আদালত। ২০২৪ সালের ডিসেম্বরে তার অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা টু: দ্য রুল’-এর প্রিমিয়ার শো চলাকালে ঘটে যাওয়া বিশৃঙ্খলায় এক নারীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় তাকে এই নির্দেশ দেওয়া হয়। আগামী সোমবার তাকে আদালতে উপস্থিত থাকতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ  ৫১ লাখ ভিউ ছাড়াল ফারহানের নাটক, বিসিএস ক্যাডার চরিত্র নিয়ে দর্শকের প্রশ্ন

সম্প্রতি হায়দ্রাবাদ পুলিশ ওই ঘটনার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয়। প্রতিবেদনে বলা হয়, অভিনেতা প্রেক্ষাগৃহে উপস্থিত থাকবেন—এমন তথ্য জানার পরও থিয়েটার কর্তৃপক্ষ পর্যাপ্ত নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা নেয়নি।

চার্জশিটে আল্লু অর্জুন ছাড়াও তার ব্যক্তিগত ব্যবস্থাপক, টিম সদস্য, আটজন বাউন্সার এবং প্রেক্ষাগৃহের মালিকসহ মোট ২০ জনকে অভিযুক্ত করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই আদালত তাদের তলব করেছে এবং মামলার বিচারিক কার্যক্রম শিগগিরই শুরু হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুনঃ  বাবাকে হারিয়ে শোকে স্তব্ধ সংগীতশিল্পী সালমা

এর আগে ২০২৪ সালের ১৩ ডিসেম্বর এই ঘটনায় আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হলেও তেলেঙ্গানা হাইকোর্ট পরে তাকে জামিন দেন। তবে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে এক রাত পুলিশি হেফাজতে থাকতে হয়েছিল।

আরও পড়ুনঃ  ইউনিভার্সালের ইতিহাসে সর্বোচ্চ আয়, রেকর্ড গড়ল নোলানের ‘দ্য ওডিসি’

ঘটনাটি ঘটে ৪ ডিসেম্বর হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা টু’ প্রিমিয়ারের সময়। প্রিয় তারকাকে দেখতে হাজারো ভক্তের ভিড়ে হুড়োহুড়ি শুরু হলে পদদলিত হয়ে রেবতী নামের এক নারী নিহত হন। গুরুতর আহত হয় তার ৯ বছর বয়সী সন্তান।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ছয় সপ্তাহে ইস্ট-ওয়েস্ট পাইপলাইন পুরোপুরি চালুর পরিকল্পনা সৌদি আরামকোর

প্রাণহানির ঘটনায় বিপাকে আল্লু অর্জুন, আদালতে তলব

আপডেটের সময়: ০২:০৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

দক্ষিণ ভারতীয় সুপারস্টার আল্লু অর্জুনকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে হায়দ্রাবাদের একটি আদালত। ২০২৪ সালের ডিসেম্বরে তার অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা টু: দ্য রুল’-এর প্রিমিয়ার শো চলাকালে ঘটে যাওয়া বিশৃঙ্খলায় এক নারীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় তাকে এই নির্দেশ দেওয়া হয়। আগামী সোমবার তাকে আদালতে উপস্থিত থাকতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ  ৪১ বছর বয়সে দ্বিতীয়বার মা হচ্ছেন মাহিরা খান

সম্প্রতি হায়দ্রাবাদ পুলিশ ওই ঘটনার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয়। প্রতিবেদনে বলা হয়, অভিনেতা প্রেক্ষাগৃহে উপস্থিত থাকবেন—এমন তথ্য জানার পরও থিয়েটার কর্তৃপক্ষ পর্যাপ্ত নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা নেয়নি।

চার্জশিটে আল্লু অর্জুন ছাড়াও তার ব্যক্তিগত ব্যবস্থাপক, টিম সদস্য, আটজন বাউন্সার এবং প্রেক্ষাগৃহের মালিকসহ মোট ২০ জনকে অভিযুক্ত করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই আদালত তাদের তলব করেছে এবং মামলার বিচারিক কার্যক্রম শিগগিরই শুরু হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুনঃ  অনলাইন জুয়ার ভয়াবহতা তুলে ধরে চমকের সচেতনতামূলক ভিডিও

এর আগে ২০২৪ সালের ১৩ ডিসেম্বর এই ঘটনায় আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হলেও তেলেঙ্গানা হাইকোর্ট পরে তাকে জামিন দেন। তবে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে এক রাত পুলিশি হেফাজতে থাকতে হয়েছিল।

আরও পড়ুনঃ  নারীদের নিজের শক্তি চিনে এগিয়ে যাওয়ার বার্তা সাফা কবিরের