
প্রায় আট ঘণ্টার বাগেরহাট ও খুলনা সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী সফরে তিনি মোংলা বন্দর সম্প্রসারণ, প্রস্তাবিত বেজা ইকোনমিক জোনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে হেলিকপ্টারে ঢাকা থেকে খুলনার দাকোপে যান প্রধানমন্ত্রী। পরে নৌপথে মোংলা জেটিতে পৌঁছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি প্রস্তাবিত বেজা ইকোনমিক জোন ঘুরে দেখেন। এ ছাড়া সুন্দরবনের আকরাম পয়েন্ট এলাকায় প্রস্তাবিত এলএনজি টার্মিনাল নির্মাণের স্থানও হেলিকপ্টার থেকে পরিদর্শন করেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীকে একনজর দেখতে বিভিন্ন স্থানে সাধারণ মানুষের ভিড় জমে। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা আশা করছেন, অসম্পূর্ণ জেটি নির্মাণ, ড্রেজিংসহ আটকে থাকা প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন হবে। সরকারের নীতিনির্ধারকদের মতে, প্রধানমন্ত্রীর এই সফরের ফলে ওই অঞ্চলে বিনিয়োগের গতি বাড়তে পারে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে কর্মসংস্থান হারানো বিপুলসংখ্যক মানুষের জন্য বিকল্প কাজের সুযোগ সৃষ্টি হতে পারে।
প্রতিবেদকের নাম 




















