ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ফার্নেস অয়েলের দাম আবারও বাড়ালো বিইআরসি, লিটারে বেড়েছে ১৮.৮৫ টাকা

দেশে ফার্নেস অয়েলের দাম নতুন করে বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ১৮ টাকা ৮৫ পয়সা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করা হয়েছে ১১৩ টাকা ৫৪ পয়সা।

আরও পড়ুনঃ  জয়পুরহাটের ডিসিকে অপসারণে ছাত্রদলের ৭২ ঘণ্টার আলটিমেটাম

নতুন এই মূল্য সোমবার দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

এর আগে গত এপ্রিল মাসেও ফার্নেস অয়েলের দাম উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছিল। ওই সময় লিটারে বড় অঙ্কের মূল্যবৃদ্ধির পর এবার আবারও নতুন করে সমন্বয় করলো কমিশন।

আরও পড়ুনঃ   সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগে উত্তাল সংসদ, জবাবে নতুন মন্ত্রী—‘পাঠশালার ছাত্রছাত্রী বানাব কেন?’

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে পরিশোধিত ফার্নেস অয়েলের দাম (এফওবি) ও মার্কিন ডলারের বিনিময় হার পরিবর্তনের কারণে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্ল্যাটস রেট এবং সংশ্লিষ্ট কমিটির সুপারিশও বিবেচনায় নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  এনভিডিয়া প্রধানকে ঘিরে চীনা গুপ্তচরের সঙ্গে সম্পর্কের অভিযোগ

বিশ্লেষকদের মতে, ফার্নেস অয়েলের বড় অংশ বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হওয়ায় এই মূল্যবৃদ্ধির প্রভাব তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন ব্যয়ে পড়তে পারে। ফলে ভবিষ্যতে বিদ্যুতের দামেও চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ফার্নেস অয়েলের দাম আবারও বাড়ালো বিইআরসি, লিটারে বেড়েছে ১৮.৮৫ টাকা

আপডেটের সময়: ০৭:২৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

দেশে ফার্নেস অয়েলের দাম নতুন করে বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ১৮ টাকা ৮৫ পয়সা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করা হয়েছে ১১৩ টাকা ৫৪ পয়সা।

আরও পড়ুনঃ  ভোরের ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা

নতুন এই মূল্য সোমবার দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

এর আগে গত এপ্রিল মাসেও ফার্নেস অয়েলের দাম উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছিল। ওই সময় লিটারে বড় অঙ্কের মূল্যবৃদ্ধির পর এবার আবারও নতুন করে সমন্বয় করলো কমিশন।

আরও পড়ুনঃ  কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান